somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের অন্যতম সৌন্দর্য- নারীর সম্মান।

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম আগমনের পূর্বে দুনিয়া- নারীকে অকেজো ও অকল্যাণকর-সভ্যতা-সংষ্কৃতির পরিপন্হী বা তার প্রতিবন্ধক মনে করে জীবনের কর্মক্ষেত্র থেকে একেবারে বাইরে ফেলে দিয়েছিলো।তাকে নিক্ষেপ করা হয়েছিলো নিষ্ক্রিয়তার এমন এক গহবরে,যেখান থেকে উঠে আসা ও জীবনের অগ্রগতি লাভ করা কোনক্রমেই সম্ভবপর ছিলনা।ইসলাম এই অবস্হার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছে।উদাত্ত কন্ঠে ঘোষনা করেছে-মানব জীবনধারা সমানভাবে নারী ও পুরুষ উভয়েরই মুখাপেক্ষী।নারীকে সমাজের এক গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশরূপেই সৃষ্টি করা হয়েছে।জীবনের রাজপথ থেকে কাটাঁর ন্যায় তুলে দূরে নিক্ষেপ করার জন্যে তাকে সৃষ্টি করা হয়নি।বিশ্ব লোকের স্রষ্টা যিনি,তিনিই সৃষ্টি করেছেন নারী ও পুরুষ।ইসলাম নারী সমাজকে হীনতার নিম্নতর পন্ক থেকে অনেক উর্ধে তুলেছে।ইসলাম পূর্ব দুনিয়ায় নারী- জীবনে শুধু বেচেঁ থাকার অধিকার থেকেও মাহরুম ছিলো।কিন্তু ইসলামের প্রদত্ত ঘোষনা-না,নারীও বাচঁবে।শুধু পুরুষ নয়,নারীর যতার্থ মান-মর্যদা নিয়ে বেচেঁ থাকার অধিকার রয়েছে।সে অধিকার কেউ হরণ করতে পারেনা।হরণ করার অধিকার কারো নেই।নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লাম এই উপেক্ষিত-অবহেলিত নারী সমাজের উন্নয়ন ও সঠিক মর্যাদায় তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে উন্নত মানের শিক্ষা পেশ করেছেন,নারী মুক্তির কোন উচ্চ কন্ঠ সমর্থকই আজ পর্যন্ত সেই মানের শিক্ষা পেশ করতে পারেনি।একটি ঘোষনায় রসূলে কারীম সঃ বলেছেন : আল্লাহ তায়ালা মায়েদের নাফরমানী,তাদের অধিকার আদায় না করা,চারদিক থেকে ধন-সম্পদ লুন্ঠন ও জমা করা এবং মেয়ে সন্তানকে জীবন্ত প্রোথিত করাকে তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছেন। তিনি আরো বলেছেন: যে লোকের কন্যা সন্তান হবে,সে যদি তাকে জীবন্ত প্রোথিত না করে বা তার প্রতি কোনরূপ তুচ্ছ-তাচ্ছিল্যমূলক আচরণ না দেখায় ও নিজের পুত্র সন্তনকে তার ওপর অগ্রাধিকার না দেয়,তবে আল্লাহ্‌ তাকে জান্নাতে প্রবিষ্ট করাবেন।তিনি তারঁ জীবনের শেষ ভাষনে বলেছিলেন : স্ত্রীর ওপর স্বামীর যেমন অধিকার রয়েছে,স্বামীর ওপরও স্ত্রীর তেমন অধিকার রয়েছে। আজকের সময়ে নারী ধর্ষন,নারী হত্যা, এসিড নিক্ষেপ,পণ্যের মতো নারীকে খোলামেলা উপস্হাপন করা নিশ্চই নারী জাতির যতার্থ সম্মান প্রদর্শন নয়।ইসলমতো এমন এক সমাজ উপহার দিয়েছিলো,যেথায় নারী হত্যা,ধর্ষন এর বদলে তাদের যতার্থ সম্মান ও অধিকার প্রতিষ্ঠিত ছিলো।আজকের এই সময়ে আমেরিকার নারী সৈন্যদের উদর হয় পুরুষ সৈন্যদের জারজ সন্তানের আখড়া।এটা কি নারীদের প্রতি আধুনিক সভ্যতার শ্রেষ্ট উপহার?নারীরা যদি তাই মনে করে তাহলে বলার কিছুই নেই।কিন্তু তারা যদি সম্মানের মুকুট পরতে চাই,তাহলে ইসলামই সেই উম্মুক্ত রাজপথ-যে পথ দিয়েই একবার নারীরা সম্মানের শীর্ষ চূড়াঁয় আরোহন করেছিলো।পেয়েছিলো প্রভু প্রদত্ত সবটুকুন অধিকার।আজ ঠিক সে পথ দিয়েই ফিরে পেতে পারে তাদের সম্মানের হারানো মুকুট।
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×