আজ তার সাথে মিলন হলো।না না সে মিলন না ,যা তুই ভাবছিস।ভোরে ঘড়ির এলার্ন শুনে ঘুম ভাঙলো।আলসেমীতে পুরো শরীর কাবু।মন বলে আরেকটু শুই।আবার গভীর ঘুমে তলিয়ে গেলাম।আজ তার বিয়ে।শুনলাম মেহমানে পুরো ঘর ভর্তি।সকলের মনে আনন্দ নাচানাচি করছে।আমার মনে বেদনা নিদারুন ভাবে খেলছে। বেদনার জলে সিক্ত হয়ে একা বসে আছি।মা বলে-একা বসে থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে।মা সব জানে ।বলল-ওদের বাড়ী যা,সকলের সাথে মিশে কাজকর্ম করলে মনটা ভালো হয়ে যাবে।(সে ছিলো কাজিন)।যাব বলে উঠছি,তখনি সে এলো।মেহেদী রাতের হলদে শাড়ী পরে।মাকে বলল-আন্টি!মা আপনাকে তাড়াতাড়ি যেতে বলছে।যাব বলে মা অন্য রুমে চলে গেলো কাপড় পাল্টাতে।সে আমার সামনে দাড়িঁয়ে,নিরব-নিসাড়।কিছু বলতে চাইলাম,কিন্তু পারলামনা।কিছুক্ষন পর তার কোমল মেহেদী রাঙা হাতটি ধরে বললাম-আমায় ক্ষমা করিস।সে মাথা তুলে বলল-না না,সেটাতো আমার বলার।দেখি তার সুন্দর আখিঁ অশ্রু ছলছল।তার চোখ দুটো অসম্ভব সুন্দর।সে সুন্দর রূপসূধা আজ থেকে অন্যের।ভাবতেই ........!তার অশ্রু মূছে দেবো কিনা ভাবছি।ঠিক তখনি সে বলে উঠলো-আপনার চোখে জল,মূছে দিই প্রথম এবং শেষ বারের মতো?পরম আদরে হলদে শাড়ীতে মূছে নিয়ে গেলো আমার শেষ অশ্রু ! কিন্তু তা কি শেষ অশ্রু ছিলো ! নাকি সূচনা মাত্র?
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।