মানুষের ভিতর কোন মনুষত্ববোধ কিংবা মানবতাবোধ যতটুকুন অবশিষ্ট থাকে তা ধর্মীয় কারণেই থাকে।ধর্ম বাদ দিলে মানুষ পশু হয়ে যায়।আল্লাহর দেয়া সবকিছুই চিরতাজা, চিরনতুন।হাজারো রঙের হাজারো সৃষ্টি কোটি কোটি বছর অতিবাহিত হওয়ার পরও কোন পুরনো অথবা অর্থহীন মনে হয়না।সে পুরনো তারাভরা আকাশ,চাঁদ,জ্যোৎস্না,সূর্য,নদী,পাহাড় প্রকৃতিতে ছড়িয়ে থাকা এমনি হাজারো সৃষ্টি নিয়ে কবিরা শব্দছন্দের মালা গাথেঁ,গানের কথায় মাতাল করা সুর তুলে,শিল্পীর তুলিতে রঙের মেলা হাসে।আল্লাহর সৃষ্টি নিয়েই মূলত তৈরী হয় গল্প- গদ্য কত কি?আল্লাহ তায়ালার এসব সৃষ্টি যেমন চির নতুন- তেমনি চিরতাজা।প্রতিটি বস্তুগত সৃষ্টিই প্রতিদিনিই যেন নতুন রূপ নিয়ে আমাদের সামনে উপাস্হাপিত হয়।প্রতিদিনিই রচিত হয় গল্প- কবিতা- গান।আল্লাহর এসব প্রদত্ত নেয়ামত বা সৃষ্টি যদি কোনদিনই পুরাতন বা ঝীর্ন না হয়,তাহলো তার প্রদত্ত আইন-নীতিমালা যা তিনি মানুষের প্রয়োজনে মানুষের চলার বিধান হিসেবে দিলেন -তা কিভাবে পুরনো ঝীর্ণ- শীর্ণ হতে পারে?যারা বলে আল্লাহ প্রদত্ত আইন বর্তমানে অচল ও অর্থহীন ও পুরনো হয়ে গেছে, তারা কি তাদের শরীরের উপর আল্লাহ প্রদত্ত পুরনো মাথা কি কেঁটে ফেলে দিবেন কিংবা পুরনো হওয়ার কারণে মাথার উপর সাজানো- গোছানো পুরনো তারা ভরা আকাশ,সূর্য,চাঁদ কামান মেরে উড়িঁয়ে দেবেন অথবা আল্লাহর পুরনো লক্ষ সৃষ্টির সৌন্দর্য উপভোগ না করে চোখ বুজে রাখবেন কিংবা বন্ধ করে দেবেন তাঁর পুরনো সৃষ্টি নিয়ে গান,কবিতা,রঙতুলির রচনা?যদি আল্লাহর এতসব সৃষ্টি আপনার সব ধরনের কল্যানেই রত থাকে তবে তাঁর প্রদত্ত আইন আপনার অকল্যান কিভাবে করবে?যারা তাঁর চির নতুন কিন্তু পুরনো সৃষ্টি যেভাবে মেনে নিয়েছেন তারা যদি আল্লাহর বিধান নিরপেক্ষ মানসিকতা নিয়ে একবার গবেষনা করে সত্য সুন্দরটি মেনে নিতো, তাহলে আজকের যুদ্ধ -বিদ্ধস্ত অশান্ত পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসতো।আসুননা একবার ইসলামকে নিয়ে কে কি বলল তা শুনবনা,উদার নিরপেক্ষ মানসিকতা নিয়ে ইসলামকে বুঝতে চেষ্টা করি।তথাকথিত ইসলাম নয়,সত্যিকার ইসলামের চর্চা করি।আল্লাহর প্রদত্ত সব সৃষ্টির মতো তারঁ প্রদত্ত আইন থেকেও আমরা যেন কল্যান আহরন করতে পারি।।প্রভূর সুন্দর শুভ্র দান-কল্যাণের আবেহায়াত।
প্রভূর সুন্দর শুভ্র দান-কল্যাণের আবেহায়াত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।