ব্লগার ঝুমীর রম্য: জাদু এই পোষ্টের থেকে পোষ্টা দেয়ার ইচ্ছে হইলো। তাই পোষ্টা উৎষর্গ করলাম ব্লগার ঝুমীকে।
ছোটবেলা থেকেই ম্যাজিকের উপোর একটু কেমন জানি দুর্বল ছিলাম। এটা কেমন করে হয় কি ভাবে করে জানার আগ্রহ ছিলো প্রচুর। তাই ফুতপাত থেকে ম্যাজিকের বই কিনে কিনে নিজেই ট্রাই করতাম। জাদু দেখার দর্শক হলো আমার ভাগিনারা। আমি প্রথম যেই ম্যাজিকটা স্টেজে দেখাই সেই ম্যাজিক আজকে আপনাদের শিখাবো
আমি আজকে বালি ভিজিয়ে জাদু দিয়ে আবার শুকানো শিখাবো।
আমার কাছে ২টা বাটি এক বাটি ভর্তি বালি অন্যটায় পানি এখন আমি যেইটা করবো এই বালি গুলোকে পানি ভর্তি বাটিতে দিব। অল্প অল্পকরে কিছু বালি দিয়ে দিলাম পানির বাটিতে। আরে ধুরো এত আস্তে আস্তে দেয়া যায় নাকি দুই হাতে করে বেশি করে বালি দিলে কি হয় বালির দামতো আর এতো বেশি না কিপটামি করি কেন
এই ম্যাজিকের পিছনের কথায় আসি এই বার। আমি যেই পানি ব্যবহার করছি ঐটা সাধারন পানি তবে আমার বালি গুলো কিন্তু সাধারন ছিলো না ঐ বালি গুলোর মধ্যে একটু কাজ করা ছিলো। শুকনো বালি নিয়ে একটা করাইয়ের মধ্যে ভাজতে হবে..... বালি গুলো গরম হয়ে গেলে তার মধ্যে কিছু মোম ঢেলে দিতে হবে। মোম দেয়ার পরে মোম সব বালি সাথে মিশে গেলে নামিয়ে এক ইন্চি পুরু ছাচে ঢেলে ভালো করে চেপে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে শক্ত হওয়া পর্যন্ত। শক্ত হয়ে গেলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে রেখে দিতে হবে। এই টুকরো গুলো ম্যাজিক দেখানোর সময় যেই বালির বাটি থাকবে ঐ বাটির মধ্যে রেখে দিতে হবে
ম্যাজিক শেষ পোলাপান হাতে তালি দেয় না কেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

