বিজয় দিবসের দিনটা আমার যেমন কাটতো।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিজয়ের মাসে শ্রদ্ধা জানাই সেই সব বীর মুক্তি যুদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
বিজয় দিবসের দিনটার জন্য আমার ছিলো খুবি আনন্দের দিন। এই দিনটার জন্য আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতাম। দুই কি তিন দিন আগে আন্দরকিল্লা থেকে পতাকা কিনে আনতাম। বড় পতাকা একটাই বার বার কাজে লাগতো ওটা বার বার কিনতাম না। ছোট কয়েকশ পতাকা কিনে আনতাম আর পিন কিনতাম। খুব ভোর বেলায় ঘুম থেকে উঠে কয়জন বন্ধু সহ রাস্তায় সবার বুকে পতাকা লাগাইয়া দিতাম। একটা বক্স থাকতো যে যার খুশি মত ঐ বক্সে টাকা দিত ঐটা ছিলো ইনকাম। যেই ইনকাম দিয়ে ঐ দিন সবাই মিলে ভোজন করতাম। টাকা না দিলেও সমস্যা ছিলো না সবার বুকে পতাকা লাগানোই ছিলো লক্ষ। একদিন এক বয়স্ক চাচাকে পতাকা লাগাইয়া দিলাম উনি খুব খুশি হইলেন আর একটা ১০০টাকার নোট দিয়ে দিলেন যেটা আমাদেরকে একটু অবাক করলো.....

এমন কেউ আগে দেয় নাই ২টাকা বা বেশি হইলে ২০ টাকা পাইতাম। ২০০৬ এর ১৬ ই ডিসেম্বরের দিন আমি দেশেই ছিলাম। ঘর থেকে বের হলাম ৮টার দিকে বড় রাস্তার মোরে আসতেই কয়য়েকটা ছেলে আমার বুকে পতাকা লাগিয়ে দিলো। মনে পরে গেলো আমার সেই পুরাতন সৃতি পকেট থেকে ১০০টাকার একটা নোট বের করে দিয়ে দিলাম। আমার মত ঐ ছেলে গুলোকে দেখলাম অনেক খুশি। মনটা ভরে গেলো। মাঝে মাঝে পাওয়ার চাইতে দিয়েও আনন্দ পাওয়া যায় সেটা বুঝতে পারলাম.....
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন