আমার প্রিয় পোস্ট

আমি সবার সাথে আছি .............

কিভাবে আসবেন মসনদে আলা ঈশা খাঁ বাড়ী দেখার জন্য...........

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২২

শেয়ারঃ
0 3 0

কিশোরগঞ্জ জেলা শহর থেকে ৫ কিলোমিটার পূর্বে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নরসুন্দা নদীর তীরে জঙ্গলবাড়ি দুর্গের অবস্থান। কিশোরগঞ্জ শহর থেকে বাস অথবা বেবী যোগে সরাসরি ঈশা খাঁ দূর্ঘে আসা যায়। এক সময় দুর্গম জঙ্গলাকীর্ণ ছিল বলেই হয়তো এর নাম হয়েছে জঙ্গলবাড়ি। বার ভূঁইয়াদের শ্রেষ্ঠ বীর ঈশাখাঁর রাজধানী হিসেবে জঙ্গলবাড়ির নাম মিশে আছে ইতিহাসে। এখানে রয়েছে প্রায় ভগ্ন দুর্গপ্রাচীর, ধ্বংসপ্রাপ্ত ঈশাখাঁর দরবার হল, প্রাচীন মসজিদ, সামনে ধ্বংসপ্রাপ্ত সান বাধানো ঘাটের বিশাল পুকুর ও প্রায় মাটি চাপা পড়া একটি ভবনের ভিত্তি ভূমি। ইতিহাস বলছে, ষোড়শ শতকের মাঝামাঝি সময় মোগলদের কাছে পরাজিত হয়ে ঈশাখাঁর জঙ্গলবাড়িতে কোচ রাজা লণ হাজোর দুর্গে হামলা করে এটি দখল করে নেন। জঙ্গলবাড়িতে স্থাপন করেন তার দ্বিতীয় রাজধানী। দুর্গটি সংস্কার করে তিনি এর তিন দিকে পরিখা খনন করে নরসুন্দা নদীর সাথে যোগাযোগ রা করে জঙ্গলবাড়িকে একটি গোলাকার দ্বীপের মত করে গড়ে তোলেন। ১৫৮১ থেকে ১৫ সন পর্যন্ত ঈশাখাঁ জঙ্গলবাড়িতে অবস্থান করে শাসন করেন তার ২২টি পরগনা। জঙ্গলবাড়ি অবস্থান করেই তিনি সোনারগাঁও দখল করে সেখানে স্থাপন করেন নতুন রাজধানী। আর তখোন থেকেই জৌলুস হারাতে থাকে জঙ্গলবাড়ি।

 

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫২
রাহা বলেছেন: ভালো লাগল, ধন্যবাদ ।
৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২
রাজ০০৭ বলেছেন: যিনি মাইনাস দিল সে কি জন্যে দিল বুঝলাম না.......
তার মাথায় মনে হয় সিট আছে.........
৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩
রাজ০০৭ বলেছেন: ১ম ছবিটি এগারসিন্ধুর দূর্ঘের এর যে খানে ঈশা খার সাথে মানসিংহ পরাজিত হয়।

 

মোট সময় লেগেছে ১.০৭২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নতুন চিন্তা নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্চি .................
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ