ছাত্রীকে যৌন নির্যাতনকারী ভিকারুনি্নসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার বাংলা বিভাগের শিক্ষক পরিমল জয়ধরকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছে ওই ছাত্রীর অশ্লীল ছবি ও যৌন মিলনের ধারণকৃত মোবাইল ফোন সেট।প্রাথমিকভাবে নিজ স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত পরিমল।
গত মে মাসে স্কুলের বাংলা বিভাগের শিক্ষক পরিমলের কাছে তার কোচিং সেন্টারে ক্লাস করতে গেলে সেখানে একটি কক্ষে ওই ছাত্রীর হাত পা বেঁধে তার অশ্লীল ছবি তোলে। তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে না তুললে এসব ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে হুমকি দেয় পরিমল। এভাবে বস্ন্যাকমেইল করে প্রায়ই ওই ছাত্রীকে যৌন নির্যাতন করতো অভিযুক্ত শিক্ষক। প্রতিবারই যৌন মিলনের দৃশ্য মোবাইল ফোনসেটের মাধ্যমে ধারণ করতো সে। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে ওই ছাত্রী। তার অভিভাবকরা ঘটনা জানতে পেরে অস্বাভাবিক গর্ভপাত ঘটায়।
গত ২১ জুন ছাত্রীর অভিভাবকরা স্কুলের শাখা প্রধান লুৎফর রহমানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে। এতে এ ঘটনার জন্য দায়ী স্কুল শিক্ষককে বরখাস্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভে ফুসে উঠেন। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা গত রোববার থেকে স্কুলে বিক্ষোভ করতে থাকেন। সর্বশেষ গত সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। দিনভর তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হবার পর স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরকে বহিষ্কার করে। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড্ডা থানায় পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা। মামলায় ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আনা হয় ভিকারুনি্নসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রধান শাখার অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানের বিরুদ্ধে। অভিভাবকদের বিক্ষোভের পর থেকে নির্যাতনকারী পরিমল গা ঢাকা দেয়। মামলা দায়েরের পর থেকে বাড্ডা থানার পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ পরিমলকে গ্রেফতারে অভিযান শুরু করে।
গতকাল ভোর পৌনে ৬টায় পরিমলের স্ত্রীর বড় বোনের কেরানীগঞ্জের বাসা ৫ম তলা থেকে তাকে আটক করা হয়।
এদিকে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম মুঠোফোনে গত রাতে বলেন, গ্রেফতারকৃত শিক্ষক ছাত্রীকে যৌন নির্যাতনের কথা আংশিক স্বীকার করেছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। (সংবাদ)।
যৌন নির্যাতনের শিকার ভিকারুন নিসা’র ছাত্রীর অভিযোগপত্র] (বিস্তারিত জানতে এই লেখার ওপরে ক্লিক করুন)
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


