পিনাক রঞ্জনের বক্তব্যের প্রতিবাদ- টিপাই বাঁধের বিপদ বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই
০৫ ই জুন, ২০০৯ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের দেওয়া ভারতের পররাষ্ট্র দূত জনাব পিনাক রঞ্জনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, টিপাই বাঁধের ভাল-মন্দ বিষয়ে বিশেষজ্ঞ মত শুধু বাংলাদেশই নয়, ভারতেও যা এসেচে তা মঙ্গলের চেয়ে ক্ষতির বোঝাই বেশি। ভারতের পূর্বাঞ্চরীয় রাজ্যের আদিবাসীসহ জনগণের আন্দোলন তার সাক্ষ্য দেয়। অন্যদিকে ফারাক্কা বাধসহ ভারত থেকে আসা ৫৭টি নদীর মধ্যে ৪৮টি নদীর উজানে ভারতের পানি নিয়ন্ত্রণ কি ফলাফল তৈরি করেছে তা বুঝতে বিশেষ জ্ঞানের দরকার হয়না। নদীসমূহের মরণদশা খালি চোখেই দেখা যায়। কিন্তু দুঃখের বিষয়, ভারত সরকার এবং তার মুখপাত্র জনাব পিনাক রঞ্জনের সে দৃষ্টি এবং বোধ শক্তি নেই অথবা তারা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন।
কমরেড খালেকুজ্জামান বলেন, ভারত নদীর পানি নিয়ে আন্তর্জাতিক সকল রীতিনীতি লংঘণ ও উপেক্ষা করে চলেছে। ফলে ভারতের কাছে প্রতিবেশীসুলভ সহমর্মিতা ও সহযোগিতা আশা করা দুরাশায় পরিণত হয়েছে।
তিনি বলেন, টিপাই বাঁধ শুধু নদীর স্বাভাবিক প্রবাহে বাধা প্রদান নয়, বিদ্যুত তৈরির জন্য যে বিপুল পানি সেখানে সঞ্চয় করা হবে তা ভাটি অঞ্চলে নদীর চেহারা পাল্টে দেবে। যার সমস্ত কুফল ভোগ করবে বাংলাদেশ। ফারাক্কা বাঁধের সর্বনাশা কীর্তির পর এটা হবে আরেকটি বড় সর্বনাশ। আমরা এ পদক্ষেপ থেকে সরে আসার জন্য ভারতের উপর চাপ প্রয়োগ ও আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন