মোবাইল ফোনে ডিফল্টভাবে বাংলা ফন্ট ইনস্টল না থাকলে সরাসরি ফেইসবুকে বাংলায় স্ট্যাটাস দেওয়া যায় না। তবে 'ওয়েব সলিউশন' অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোনো মোবাইল ফোন থেকেই বাংলায় স্ট্যাটাস দেওয়া যাবে। অ্যাপ্লিকেশনটি ফোনেটিক পদ্ধতিতে কাজ করে।
ফেইসবুকে বাংলায় স্ট্যাটাস দেওয়ার জন্য ব্রাউজারে http://m.websolutionbd.net ঠিকানায় যেতে হবে। এবার 'ওয়েব সলিউশন' ফেইসবুকে পোস্ট করার 'পারমিশন' দিতে হবে। 'অ্যালাও' বাটনটিতে ক্লিক করতে হবে। পারমিশন সম্পূর্ণ হলে নতুন একটি পেইজ আসবে। `Banglish Input Box'-এ ইংরেজি বর্ণে বাংলা ফোনেটিক সিস্টেমে স্ট্যাটাসটি লিখতে হবে। `Convert Banglish To Bangla’ বাটনে ক্লিক করে লেখাটিকে বাংলায় রূপান্তর করতে হবে। রূপান্তরিত বাংলা লেখাটি `Bangla Output Box’-এ চলে আসবে।
অনেক মোবাইলে রূপান্তরিত বাংলা স্ট্যাটাসটি দেখা নাও যেতে পারে। এ ক্ষেত্রে `Check Spelling Before Post’ বাটনটিতে ক্লিক করতে হবে। এবার বানানে কোনো ভুল আছে কি না তা যেমন দেখা যাবে, তেমনি বাংলা স্ট্যাটাসটিও দেখা যাবে।
যদি বানানে কোনো ধরনের ভুল থাকে, তাহলে আবারও এটি সংশোধন করে নেওয়া যাবে এবং পুনরায় বানান পরীক্ষা করে নেওয়া যাবে। সব ঠিক থাকলে `Post FB Status To Your Wall’-এ ক্লিক করতে হবে। ফেইসবুকে বাংলায় স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে। এর পর থেকে স্ট্যাটাস দেওয়ার জন্য ব্রাউজারের মাধ্যমে কেবল উপরোক্ত ঠিকানায় গেলেই হবে; বারবার ফেইসবুক 'পারমিশন' দেওয়ার কোনো ঝামেলা থাকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

