ছ্যাবলামীর একটা সীমা আছে!!!
বৈশাখীরে দেইখা মনে হইতাছে স্বয়ং ফেরেশতা নাইমা আসছে সাত আসমান থেইকা!! শাহরুখের কনসার্টের পিছে এতো টাকা দাওয়া সাপোর্ট করিনা, অতো টাকাও নাই, তয় শত হইলেও নায়ক হিসেবে আমার বিয়াপুক প্রিয়!
বৈশাখী শুরুতেই মেজাজ বিলা কইরা দিল। এটা কি ক্রিকেট, ফুটবল খেলা নাকি যে লাইভ ভাষ্যকার রাখব?? আবার তার কি ছিরি!! শাহরুখরে পর্দায় দেখা গেছে, আর ছাগলের লাহান চিক্কুর পারা শুরু করছে, 'দেখছি! দেখছি!! আমি শাহরুখ খানরে দেখছি!!' এরপর আরো হাস্যকর। কয়, 'শাহরুখ একটা জামা আর একটা প্যান্ট পইরা আছেন...গলায় একটা মাফলার আছে...ওইযে, ওইযে রানী!! উনিও একটা জামা পইরা আছে...অর্জুন রামপালও আছে...রানী একটা ব্লেজার পইরা আছে...আআব্র শাহরুখরে দেখা যায়!! একটা কালো গেঞ্জি পইরা আছেন...চোখে সানগ্লাস...'
এই পাবলিকটারে পাইলে সোজা গদাম দিয়া শাহরুখের টয়লেটে পাঠাইতাম।
এরপর কয়, 'আজকের এই ঐতিহাসিক মূহূর্ত আপনারা দেখতে পারছেন, বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় মূহূর্ত...শাহরুখ খান হাত ডানে নিলেন, বামে নিলেন...(পাছা চুলকাইলেন, এইটা কইলিনা ক্যা???
যারা দেখতেছেন না, দেখা শুরু করেন। এই কমেডি সহজে পাওয়া যাইবো না। বৈশাখী আবার ব্রেকিং নিউজ লাগাইছে, টক শোর আয়োজন করছে। সেইখানে এক বিউটিশিয়ান রে আনছে, তার কথা শুইনা হাসুম না কান্দুম বুঝিনা!!
'আসলে মানুষের চেহারায় তো বোঝা যায় সে কেমন মানুষ, চেহারার উপর ছাপ পড়ে। শাহরুখ যে আসলেই একেবারে মাটির মানুষ, খুবই আন্তরিক, তা তাকে দেখলেই বোঝা যায়। তার শরীরের প্রতেকটা অংশ
আর কইলাম না। এনার মতো পাবলিক থাকতে আমগো দেশের তেলের অভাব ক্যান, এই নাদানের মাথায় ঢুকেনা!!
শাহরুখের কনসার্টের ব্যাপারে আমার পার্সোনাল মত হচ্ছে, মুক্তসংস্কৃতির এটাও একটা অংশ। আমাদের দেশে শাহরুখের মতো নায়ক থাকলে সেও এরকম বিদেশে গিয়ে পারফর্ম করতো। কিন্তু আমাদের এমন কেউ নাই, তাই শাহরুখ আসা নিয়া আমাদের এতো হিংসা। তারে আমি কোন দোষ দিইনা। তবে বুকের হাড়গোড় বের হওয়া মানুষগুলারে গাড়ি ধাক্কা দিয়ে ওই কনসার্টের হাজার টাকার টিকেট কিনতে যায় যারা, তাদের মুখে থুতু দাওয়ার লোভ খুব কষ্টে সামলাই।
শাহরুখের কনসার্ট পৃথিবীর অনেক দেশে হয়েছে, কোথাও অপসংংস্কৃতি হয়নাই। আমাদের বাঙালীদের কনসার্টও বিভিন্ন দেশে হয়, তারা কি এটাকে অপসংস্কৃতি বলে?? কিন্তু এটাও ঠিক, আমাদের মতো গরীব দেশের জন্যে এই টাকার অপচয়টা অনেক বড়ো, আর অনেক বড় বিলাসিতা।
তয় বৈশাখীর বিরাট ফাল পারন দেইখা টিভিতে প্রোগ্রাম দেখার ইচ্ছাও উইড়া যাইতাছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

