somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন পেশায় সাদা-কালো পোশাক রহস্য..

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞ বিচারক এবং আইনজীবীদের কোট বা গাউন কেন কালো, কেন তাদের সার্ট সাদা, কালো টুপি পরে বিজ্ঞ বিচারক কেন অপরাধীর মৃত্যুদণ্ডাদেশ দেন_ এসব নিয়ে অনেক মতামত রয়েছে। স্বীকৃত বিষয় হলো, রোমান আইনের কার্যক্রমে কালো কোটের উল্লেখ রয়েছে, যা ইংরেজদের মাধ্যমে মনস্তাত্তি্বক রহস্যের সারথী ধরে উপকথা হিসেবে হাজার হাজার বছর ধরে চলে আসছে। বেঞ্চ ও বারের পোশাকের বিষয়ে বিশেষ করে কালো কোট, কালো গাউন, সাদা বো বা ব্যান্ড ইত্যাদি প্রাচীনপন্থিদের মতাদর্শের আলোকে প্রচলিত দুটি পদ্ধতি আছে। এটি আইন-বিজ্ঞানে আনুষ্ঠানিকভাবে উল্লেখ না থাকলেও আইনপাড়ায় বিশেষ রেওয়াজ ও আচারভিত্তিক রীতি হিসেবে প্রচলিত। রাজা তার পোশাকবিহীন সিংহাসনে বসলে যে অবস্থা হবে, এজলাসে কালো কোট বা গাউন ছাড়া একই অবস্থার সৃষ্টি হবে। সেখানে কোনো বার ও বেঞ্চের উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। তবে পোশাক-আশাকের ব্যাপারে আসামি ও ফরিয়াদির ধরাবাঁধা নিয়ম নেই। শতাব্দীর পর শতাব্দী যে বিষয়টি প্রবহমান, তা হলো কালো কোট বা গাউন, যা আইনপাড়ায় হাজার বছর ধরে চলে আসছে। এতে প্রতীয়মান হয় যে, আইন অন্ধ। অর্থাৎ একজন অন্ধের কাছে সবকিছুই সমান। সাদা ও কালোর কোনো ভেদাভেদ নেই। এ ছাড়া সাবুদ ও আলামতসহ (ঈষঁব) বাদী ও বিবাদী পক্ষের সাক্ষীর ওপর ভিত্তি করে বস্তুনিষ্ঠ জেরাকরণ Crossing) এবং সর্বোপরি যে রায় দেওয়া হয়, তার বাইরে কোনো আইনজীবী ও বিচারকের যাওয়ার ক্ষমতা নেই। এক্ষেত্রে বিশাল ক্ষমতা ও জ্ঞানের অধিকারী হলেও কোনো ব্যক্তিগত মতামত প্রয়োগ বা চাপিয়ে দেওয়ার এতটুকু অবকাশ নেই। আইনের দর্শনের আওতায় সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই সাদা লাঠি নিয়ে ভেবেচিন্তে এগোতে হয়। এর গুরুত্ব এত বেশি যে, সে ব্যাপারে কথিত আছে তৎকালীন কাজির এজলাসে অন্য সাধারণ প্রজার মতো স্বয়ং বাদশাহ নামদার ফরিয়াদি বা আসামি হিসেবে বিবেচিত, এর বাইরে নয়। সংক্ষেপে এই কথাই দাঁড়ায়_ আইনজীবী মামলার মেরিটের ওপর ভিত্তি করে সীমাবদ্ধতার মধ্য দিয়ে গ্রহণযোগ্য যুক্তিতর্ক সংবলিত বক্তব্য রাখবেন। এর মধ্যে আইনের ধারা, উপধারা, বিধি, প্রবিধি, নজির ইত্যাদি টেনে আনতে পারেন। তেমনি বিজ্ঞ বিচারকও সব দিক বিবেচনা করে অন্যদিকে না তাকিয়ে বা আইনের স্বচ্ছতার রূপ পরিগ্রহ করে অন্ধত্বের প্রেক্ষাপটে সুবিবেচক ও বস্তুনিষ্ঠ রায় দেবেন।

এদিকে বিকল্প তত্ত্বে মনে করা হয়, কালো কোট বা গাউনের অর্থ নিজের পরিচয় গোপন রাখা। এ ছাড়া কালো কোট বা গাউনের মধ্যে গলায় সাদা বো বা ব্যান্ড ব্যবহারের প্রধান হেতু হলো তিমিরাচ্ছন্ন থেকে সাদা তথা আসল সত্যকে খুঁজে বের করা। (As the Bow & Band being the symbol of keying or searching out hidden real truth of incidence.) ইতিপূর্বে বাংলাদেশসহ ব্রিটিশ কলোনিগুলোতে বেঞ্চে পরিধানকৃত কালো কোট বা গাউনের হাতা তার হাতের চেয়ে লম্বা রাখার রেওয়াজ ছিল। অবশ্য এখন আর সে রীতির প্রচলন নেই। তবে যুক্তরাজ্যে এই বিধি এখনো মেনে চলা হচ্ছে। লম্বা হাতার ব্যাখ্যা হলো, আইনের হাত এত দীর্ঘ যে আসামি যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এ হাত তাকে খুঁজে বের করবেই। অন্যভাবে বলা হয়ে থাকে, অপরাধী যত জ্ঞান বা ক্ষমতার অধিকারী হোক না কেন, আইনের হাত লম্বা বিধায় সংশ্লিষ্ট সাজাপ্রাপ্ত আসামি বেঞ্চের রায় মানতে বাধ্য। এদিকে বিচারকের সাদা লম্বা পরচুলা পরার রেওয়াজ আমাদের দেশে এরই মধ্যে উঠে গেছে। কিন্তু প্রধান বিচারপতি এখনো পরচুলা পরে থাকেন। বিচারকের পরচুলা পরিধান ছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এখনো কোনো বিচারকাজ সম্পন্ন হয় না। তারা এখনো এর গুরুত্ব এবং নিগূঢ় দর্শন আঁকড়ে আছেন। সাদা পরচুলার পেছনের রহস্য হলো, বৃদ্ধ মা-জননী সন্তানের প্রতি যেমন স্নেহপরায়ণ, তার কাছে সব সন্তান একই এবং সমান। কারও প্রতি অবিচার করার মানসিকতা থাকে না। সে আলোকেই দুই পক্ষই (বাদী ও বিবাদী) তার সন্তান বলে বিবেচ্য। তাই সঠিক বিচারের পথ সমুন্নত থাকে, কোনো পক্ষপাতিত্বের অবকাশ থাকে না। এজলাসে দুই পক্ষের কথা ও আবেদন আন্তরিকভাবে শুনে ঠাণ্ডা মাথায় রায় দিয়ে থাকেন। যাতে বিবাদী আত্মপক্ষ সমর্থন, মৌলিক অধিকার ও ন্যায়পরায়ণতার বরখেলাপের এতটুকু সুযোগ না থাকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×