প্রিয় কবির কবিতার পংক্তিমালা
যেন তার ওষ্ঠ জুড়ে সৃষ্টি করে শব্দের সৌরভ।
চোখের চাহনির প্রশান্তির আলো ছায়ার মাঝে
কবি খুঁজে ফিরে গোপনীয় কিছু,
সুকন্ঠী আকর্ষনীয় নারী, তুমি কী জানো না
তোমার পাশেই বসে আছেন এক ভ্রষ্ট কবি।
সামাজিকতা আর শালীনতার বন্ধনে আবদ্ধ
দুটি হাত কুঁড়িয়ে নিতে চায়
তোমার হৃদয়ের পুষ্পিত বাগানের
সুরভিত সব ফুল।
সুভাষিনী, স্বপ্নময় রাত্রিযাপনের অভিলাষে
রাত্রিবাস পরে
তুমি কী কখনো করেছো প্রতীক্ষা
কোন কবির জন্য ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


