আমার প্রিয় পোস্ট

এসো বেপরোয়া সময়ের হাতে হাতকড়া পড়িয়ে নির্বাসনে পাঠাই , এসো কষ্টবারুদে বারুদ ঘষে ভালবাসার আগুন জ্বালাই

রাত্রির আঁধার ভেঙ্গে

০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২২

শেয়ার করুন:                   Facebook

নির্জন রাতের এই রাজপথ-
নিরবতায় ডুবে আছে এই শহর।
একা পথিক চলি আমি অসীমে-
সাথী করে স্বপ্ন ভাঙ্গার ব্যথা আর শুন্যতা।
নিয়নের ম্লান আলোয় জেগে থাকা ল্যম্পপোষ্ট
ঠাঁয় দাঁড়িয়ে বিষাদ আমায় করছে উপহাস।

নিমগ্ন আমাতে আমি-
রাত্রি আঁধার ভেঙ্গে চলি শুন্য রাজপথে
দূরের চাঁদ আলো ফিরিয়ে নেয়
মন হারায় আঁধার মরুতে।

দলছুট এক ইউক্যালিপটাস
ছালহীন দেহে মাখে কুয়াশার হিম
নিঃসঙ্গ বেদনায়।
পাতা ঝরার আর্তনাদে
ভেঙ্গে খান খান নিরবতা।
ক্যানভাসের বিমূর্ত ছবির মত
এলোমেলো আমার অনুভূতিগুলো
আঁধারের হাতছানিতে নিমজ্জিত
কিছুটা সময়।

অঃতপর-
রাত্রির আঁধার ভেঙ্গে চলি শুন্য রাজপথে
দূরের চাঁদ আলো ফিরিয়ে নেয়
মন হারায় আঁধার মরুতে।

 

 

  • ২১ টি মন্তব্য
  • ৩২৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩২
comment by: ফারহান দাউদ বলেছেন: সুরকার হলে সুর দিয়ে দিতাম,কেন জানি মনে হচ্ছে দারুণ ১টা গান হতে পারতো। আপাতত ৫ দিয়েই থাকতে হলো:(
২. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩৭
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ফারহান দাউদ, অদ্ভুত আমাদের অনুভূতির যোগসূত্র। এটাকে আমি ইতোমধ্যেই সুর দিয়েছি। C-Am-F-Dm-G এই Cord প্যাটার্নে।
৩. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪২
comment by: ছায়ার আলো বলেছেন: সুন্দর :)
পারলে গানটা কোথাও আপলোড করে এখানে লিংক দিন @রোদ্দূর মিছিল
৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪৪
comment by: ফারহান দাউদ বলেছেন: ছায়ার আলো কথাটা ভালো বলছেন:)
৫. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪৬
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ছায়ার আলো, কোন একদিন সুযোগ হলে অবশ্যই আমার যত গান তার একটা (মূলতঃ দু'টো করা যাবে) এ্যালবাম করব। আপাততঃ ফিল্ম ম্যাকিং কোর্সেই সময় দিতে হচ্ছে। আগে তো পেশা, তারপরে নেশা।
৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪৭
comment by: ফারহান দাউদ বলেছেন: আধো অন্ধকারে হাঁটা একটা প্রিয় শখ,ফিজিক্যালি অর্থটা নিলেও।ছিনতাইকারীর অত্যাচারে বাদ দিয়েছি। লেখাটা এজন্য শোকেসে যোগ করে নিলাম।মাঝে মাঝে লেখা দিয়ে ঘুরবো।
৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫০
comment by: নিরব কথা বলেছেন: ভালো লাগলো
৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫৭
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। কি জানেন? চট্টগ্রামের রাস্তায় আমি প্রায়ই এরকম বেড়িয়ে পড়তাম। ছিনতাইকারীর চেয়েও বেশি ভ্য় করাতাম অহেতুক পুলিশী হয়রানিকে। তবে এ সমস্যা এড়ানোর একটা পথও বেড় করেছিলাম সেই সময়। গিটারটা কাঁধে নিলে আর কোন ঝামেলা করত না। শুধু মাঝে মাঝে গান করার অনুরোধ করত একতারা(!) বাজিয়ে।
৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৫৮
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: নিরব কথা, ভাল লাগলো জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
১০. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:০৬
comment by: বিহংগ বলেছেন: বিউটিফুল! ৫
১১. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:১৩
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ধন্যবাদ বিহংগ। আপনার উত্সাহ আমার পাথেয় হয়ে থাকবে।
১২. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৩৬
comment by: জ্যামিতি বলেছেন: বেশ!
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৪২
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ধন্যবাদ জ্যামিতি।
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৪৫
comment by: সংস্থাপক বলেছেন: BRAVO
১৫. ০৫ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:০৪
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ধন্যবাদ সংস্থাপক।
১৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫
১৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:০৪
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ধন্যবাদ মোসতফা মনির সৌরভ ।
১৮. ০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
comment by: দেবদারু বলেছেন: @রোদ্দূর মিছিল, আপনার শব্দচয়নে আমি মুগ্ধ.......৫!
১৯. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৫৬
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ধন্যবাদ দেবদারু।
২০. ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:৫৯
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগল।
২১. ০৭ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:০৮
comment by: রোদ্দূর মিছিল বলেছেন: ধন্যবাদ রাশেদ।

 



 


দলছুট এক ইউক্যালিপটাস
ছালহীন দেহে মাখে কুয়াশার হিম
নিঃসঙ্গ বেদনায়।
পাতা ঝরার আর্তনাদে
ভেঙ্গে খান খান নিরবতা।
ক্যানভাসের বিমূর্ত ছবির মত
এলোমেলো আমার অনুভূতিগুলো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৩৩৮