তূইতো আছিস তোরি মোতন;
নিবিড় নিঁখুত জাল বিছিয় নিজের মাঝে।
আমি কেবল অঝর ধারায় কেঁদেই মরি -
ইচ্ছে হলেই পারি না আর উড়ে যেতে তোরি কাছে।
উড়তে জানা ডানা দুটো ভেঙে গেছে সেইসে কবে -
আমি বুঝি ভীষন রকম লোভী ছিলাম ;
আপন সুখের ঘর বাঁধাতে মত্ত ছিলাম ।
বুঝিনিতো বুকের মানিক পথের মাঝে হারিয়ে যাবে।
হবে না আর আগের মতোন গান শোনানো জড়িয়ে থেকে;
তুইতো এখন তেমনি করেই ব্যস্ত থাকিস -
দিব্যিরকম আমাকে তুই ভুলেই আছিস ।
তোর মায়ামুখ সারাবেলা মনের ভেতর ছবি আঁকে
অনেক অনেক ভালো থাকিস -
হারিয়ে যাওয়া তারার মাঝে মাকে খুঁজিস ;
মাও যেমন আকাশ পানে চেয়ে কেবল তোকেই খোঁজে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



