আমার প্রিয় পোস্ট

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..

বাংলালিংকের আজাইড়া অ্যাড, আমাদের বকবক প্রবনতা আর হারিয়ে যাওয়া সেই আবেগগুলো... X(

১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৪

শেয়ারঃ
0 1 0



টিভি তো দেখা হয়ই প্রতিদিন, প্রচুর... তবে ঘুরে ফিরে ঐ মুভি চ্যানেলগুলোতেই... আর বিয়ের পরে ঘরের টিভিতে সিরিয়ালের আধিপত্য তো সর্বজনবিদিত.... গুটি কয়েক নাটক দেখা হতো আগে, আজকাল তাও দেখা হয় না আর... কিভাবে কিভাবে জানি গতকাল হটাৎই একসাথে অনেকক্ষন টিভি দেখা হলো। ক্যাবল অপারেটরের আর আমার বাসার প্যারালাল লাইনের কল্যানে সবগুলো মুভি চ্যানেল ঝাপসা, ঘুরে ফিরে দেশী চ্যানেল গুলোতেই ভরসা রাখলাম (সামনে নাকি আরও দশটা চ্যানেল আসতাছে, আমরা কোনটা রাইখা কোনটা দেখুম কে যানে :-*)

বাংলালিংকের সম্প্রতি তিনটা অ্যাড এসেছে, কাল টানা তিনটা দেখলাম একের পর এক.... প্রথম অ্যাডে এক ছেলে বন্ধুকে টিউন শুনাতে ফোন করছে রাত বারোটায়, বন্ধু জানতে চাইছে গরুর রচনা (আমারা অবশ্য জানা ছিলো এখনকার পোলাপাইন আনসিন এসে রাইটিং এর যুগে আছে, এখনও ট্রাডিশনাল গরু একটি গৃহপালিত প্রাণী টাইপ মুখস্ত রচনার যুগ আছে জানতাম না)। পরের সিনে দেখা গেলো গরু তো গরু ছাগলের রচনাও ফোনে বলে দিচ্ছে কারণ বাংলালিংকে এখন আধ ঘন্টা মাত্র সাড়ে সাত টাকা :| পরের অ্যাডে আরও মজা... মহিলা মা কে ফোন করেছে মুড়িঘন্টের রেসিপি চেয়ে, মুড়ি ঘন্টে যে মুড়ি লাগে না সেইটা অবশ্য মেয়ের জানা নেই :D যাই হোক ঘন্টাখানেক প্যাচালের পরে মেয়ের মনে পড়লো চুলাই তো জ্বালানো হয় নাই /:) অতএব আবার প্রথম থেকে শুরু, ভয় নেই সাড়ে সাত টাকার প্যাকেজ আছে কি না.... :| সবশেষেরটা সবচেয়ে জঘন্য, খুব সম্ভবত একজন সরকারী কর্মচারী ( বেসরকারী হলে পরের আধঘন্টায় চাকরী চলে যাবার কথা;) ) খেয়েদেয়ে বউ এর সাথে গল্প করছে অফিস ডেস্কে বসে, আজাইড়া প্যাচাল... পাশের বাড়ির বিড়াল মাছ খাওয়া ছেড়ে দিছে এই ইনফরমেশন নিশ্চিত করতে বিড়ালের সাথে কথপকথন... বিল নিয়ে টেনশন??? সাড়ে সাত টাকার প্যাকেজ আছে কিসের জন্য.... :|

ছোটবেলার কথা মনে পড়লো... বাবার সরকারী চাকরি, বাসার ফোনের বিল আনলিমিটেড, বন্ধুরা সহজে নিজেরা ফোন করতো না, আমাকেই সবাইকে ফোন করতে হতো... পরে যখন টিএন্ডটি টাইম লিমিটেড বিল শুরু করলো তখন তো বাসার ফোনের মারাত্মক ডিমানড... ফোনে কথা বলতে কিপটামির শুরু ২০০১ এ যখন প্রথম গ্রামীন ব্যবহার করি... দশ টাকা, সাত টাকা এমন বিলিং ছিলো অনেকদিন, প্রতিবার কল শেষে সাথে সাথে বিল চেক, কলটাইম চেক আরও কত কি... মিসকল কালচার কি জনপ্রিয়ই না ছিলো তখন :D আহারে সেই দিন আর এই দিন....

মানুষ তো কথা বলবেই, কেনো বলবে না... কথা নিয়ে ব্যবসাও হবে.. তবে ব্যবসা যখন ক্ষতির কারণ হয় তখন লাগাম টানাই উচিত। একজন সরকারী কর্মচারী অফিসে বসে ভরদুপুরে ঘন্টার পর ঘন্টা আজাইড়া প্যাঁচাল পাড়বে আবার সেইটাকে বিজ্ঞাপণের বিষয় করে আরও আজাইড়া প্যাঁচালের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হবে -- এটা কেমন কথা। পড়াশোনার কথা বলা হয়, মা এর উৎকন্ঠা, পিতা হবার খুশি -- এসব হাইলাইট করা হয়, কিন্তু রাত বারোটায় কম কলরেটে কথা বলার সুযোগ আমাদের সমাজ কিভাবে নিচ্ছে এটা বোধহয় সবারই জানা... নিয়ন্ত্রনের কেউ নেই, বাঙালীর কথা বলার আগ্রহকে কত ভাবে বাড়িয়ে নিয়ে কত ব্যবসা চারপাশে....

আজকাল ভেবে অবাক লাগে.... এই আমরাই মাত্র কবছর আগেও চিঠি লিখতাম, পোষ্টকার্ডে যোগাযোগ করতাম, ট্রাং কল করে অপারেটরের বদন্যতার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম.... এখন হার্ডকপির দিন শেষ, ঈদের দিনে এসএমএসের বন্যায় ভেসে গেছে দুটো ফোন, এসএমএস আসে আর মুছি, মেমোরীতে জায়গা নেই যে... জন্মদিনে ফেসবুকের ওয়াল ভরে যায় হ্যাপি বার্থডে মেসেজে... ভার্চুয়ালিটির জয়জয়কার, আমরা এখন অনেক আধুনিক, প্রযুক্তি আমাদের দূরত্বের সীমানা ঘুচিয়েছে অনেক আগেই.... এসব কথা মাঝে মাঝে অনেক কঠিন লাগে, পুরানো ফাইল খুঁজে বের করি সেই ছোট্টবেলার বন্ধুর দেয়া তিনটাকা দামের ঈদ কার্ড.... পুরানো কাগজের গন্ধ ফাইলটায়, হাজারো স্মৃতি, কাজিনদের পাঠানো চিঠি, ছোট্ট ছোট্ট সব কার্ড। ঈদের সময় নিজের হাতে কাগজ কেঁটে কত রং বেরং এর কার্ড বানানোর কথা মনে পড়ে... সেই সময়কার সেই শুভেচ্ছাটাকে আবারও পাওয়া হয়... বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ --- ছোট্টবেলায় কত সত্যি একটা কথা পড়েছিলাম, তাই না?????

ছোট্টবেলার সেই বন্ধু তিন টাকার কার্ড কিন্তু কখনো মিস হয় নাই, বড় কালে এসেও হ্যাপি বার্থডে বলায় দেরী হয় নাই.... আজ তিনটাকায় তিন মিনিট কথা বলা যায়, তিন টাকায় ছয়টা এসএমএস পাঠানো যায় -- তবুও আজকাল সেই শুভেচ্ছা পাওয়া হয় না। অনলাইনে হটাৎ দেখা হয়ে যায় কোনো মেইল আইডিতে, দোস্ত সরি আসলে এতো বিজি থাকি আজকাল আর কিছুই মনে থাকে না ঠিকমতো.... কড়া কিছু বলতে গিয়েও থেমে যাই, আমিও তো সেদিনই একই কথা বললাম এক বন্ধুকে, ঝাড়িও দিলাম ফেসবুকে বার্থডে দেয় নাই সেজন্য... গতকাল খুব কাছের এক কলিগ কাম বন্ধুর জন্মদিন গেলো... অনেক বার ঠিক করে রাখার পরেও লেট উইশ আজ সকালে... ছোট্ট একটা এসএমএস -- স্যরি ফর লেট উইশ, হ্যাপ্পি বার্থডে....

ভালোবাসার মানুষকে ভালোবাসি বলার কি প্রানান্ত চেষ্টা, প্রথমবার ভালোবাসি বলে ফেলার পরের সেই আনন্দ উল্লাসের সাথে আজকাল কার লাভ ইউ মেসেজ মেলাতে কষ্ট হয়... জানি এর মাঝেও অনেক আবেগের লুকোচুরী তবুও যখন মেসেজের টেম্প্লেটে ইন এ মিটিং এর পাশাপাশি লাভ ইউ লেখা মেসেজটাও দেখি আজকাল কেমন জানি লাগে... প্রিয়জনকে ভালোবাসা জানানোর কাজটাতেও আঙ্গুল চালাতে কত কষ্ট, টেম্প্লেট থেকে কপি করা মেসেজ পাঠিয়েই কাজ চলে যায়....

আজাইড়া প্যাচালে ঘন্টার পর ঘন্টা কথা বলি, বিড়ালের সাথে মাছের গল্প থেকে শুরু করে রাতের বেলার রগরগে আলাপ.... পাশের রুমে থাকা বৃদ্ধ বাবা - মা এর সাথে একটা ঘন্টা কাটানো হয় না কোনোদিনই, অফিস শেষে, আড্ডা মেরে বাসায় তো ঘুমাতে যাওয়া.... কিংবা অনেক অপেক্ষা করে থাকা কোন বন্ধু কিংবা প্রিয়জন, অনেক আগের হারিয়ে যাওয়া কোনো কাছের মানুষ.... জানিনা কার জন্য আমাদের এতো সময় আর কার জন্য নয়...................................................................................


(( ছবি কৃতজ্ঞতা: কাজী তাহসিন আগাজ অপুর্ব ))

 

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮
রোহান বলেছেন: লিখতে গেলাম একভাবে শেষ করলাম আরেকভাবে.... অনেক কথা জমে থাকলে এমনই হয় :(

আমার কলিগ + বন্ধু কে লেট উইশের জন্য অনেক স্যরি....
২. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৩
আলী আরাফাত শান্ত বলেছেন: আজাইরা প্যাচাল পারতে ভালো লাগে না!
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: আজাইড়া পেঁচাল পাড়া ভালু না :)

৩. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪
বাঁশির সুর বলেছেন: রোহান ভাই কেমন আছেন? আজকে বেশ কিছুদিন পর ব্লগে ঢুকলাম ঢুকেই দেখি দিন দশেক আগে আপনার বার্থডে পার হয়ে গেছে। যাহোক ফটুক চোরের পক্ষ থেকে দেরিতে হলেও শুভ জন্মদিন জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন সুন্দর জীবন যাপন করেন এই কামনা করি।

লেখাতে আজকে সত্যি সত্যি প্লাস দিয়েছি।
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: থ্যাংকস ফর দ্যা উইশ.... আপনাকেও অনেকদিন পরে দেখলাম... ভালো থাকবেন.... :)

৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২২
বাগসবানি বলেছেন: এডগুলা দেখার টাইম পাইনা । একখান ভিডিও ক্লীপ দিতে পারবেন ?
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: অফিসে ইউটিউব ব্লক.... খোঁজার উপায় নাই :(

৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: লা জাওয়াব। দারুন লিখেছেন। আমার নিজের মনের হুবহু এই চিন্তাগুলোকে আমি নিজেও এতো গুছিয়ে প্রকাশ করতে পারতাম না যতটা না আপনি করেছেন। ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ.... আসলে এই যান্ত্রিক সভ্যতায় অভ্যস্ত হয়েও আমাদের সবারই ভেতরে কিছু একটা আক্ষেপ কিন্তু আছেই... যত ব্যস্তই হই আবেগগুলো হয়তো এখনও কিছু বাকী আছে...

৬. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: পেচাল ভালা পাইলাম :) এক কালে সব নেটওয়ার্কের কল শিডিউল খুব উৎসাহ সহ মনে রাখা হতো। এখন একটা সিমেই ফিক্সড হইয়া গেছি, আর কল সবই প্রয়োজনে। এস এম এস যে লাস্ট কবে করছি ভুইলা গেছি :|
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: তুমাগো তো বয়সডাই পেচাল ভালু লাগার, হেই টাইমে অবশ্য অনেক সিম কিনছি ;) অহন ফুন কম্পানীতে চরকি খাই, ফোন বিল কি ভুইলাই গেছি :(

৭. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫
অক্টোপাস বলেছেন: চমৎকার লিখেছেন!! যেন বিস্মৃতির গহ্বরে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম...
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: আমি কেনো জানি গত কয়দিন এই গহ্বরে হারিয়েই আছি....

পড়ার জন্য ধন্যবাদ...

৮. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১
শ।মসীর বলেছেন: এ্যাডটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। শালার মুড়ি খন্ড রাঢার জন্য মুরি আনতে পাঠাইছে। কারে পাঠাইছে যদিও কয় নাই , যদি ধরি জামাইরে - তার মানে কি পুরা দেশটাই বলদে ভর্তি নাকি :(:(

** এখনও দেখাচ্ছে (মেজাজ খারাপ ইমো)

অফিসের কাজ ফাকি দিয়া বিলাই নিয়া গল্প , ফোনে গরুর রচনা, তাও বাপে ছোট পোলারে বললে মানতাম।

এগুলি কি হইতাছে। সর্বত্রই শধু আমাদের দীনতা প্রকাশ পাইতাছে।
নৈতিকতার দীনতা বাদই দিলাম, শৈল্পিক কোন বিশ্লেষন ও আমরা করতে পারিনা। নির্মাতারাও বলদ হয়ে গেছে।

ধুর এসব নিয়া বলেও কোন লাভ নেই।

হরলিক্স খাও - লম্বা হবা বুদ্ধি বাড়বে :):)
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: এই এ্যাড তিনটার নির্মাতা হরলিক্স খায় নাই... আফসুস....

হে হে জামাইরে পাঠাইছে মুড়ি আনতে, এই লাইনে তো ভাবি নাই.... দেশটা তাইলে কি আসলেই বলদে ভইরা গেলো নাকি...

মেজাজ চ্রম খারাপ এ্যাড তিনডা দেইখা, এইরকম অশালীন অবক্ষয়মূলক অ্যাড আবার কন্টিনিউ কইরা যাইতাছে... কয়দিন পরে দেখাইবো ফোন সেক্স করতে চাও, অমুক নাম্বারে সেক্স লিখে এসএমএস পাঠাও, প্রতি ঘন্টা মাত্র এত পয়সা... জানি কথাটা অনেক ভালগার শোনাইলো তয় বাস্তবতা কিন্তু এইটাই....

অট: আমাগো কইলাম রুটি রুজি মাইনসের কথার উপ্রে, যত কথা তত রেভিনিউ আর আমগো বেতন ভাতা বুনাস ;)

৯. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯
জইন বলেছেন: কঠিন বাস্তবতা....আমিও দেখছি...ইচ্ছা করছিল কইষা একটা চড় দেই।
এ ব্যাপারে নীতিমালা প্রনয়োন করা উচিত
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: নীতিমালা কইরা কি লাভ, হেইখানেও দেখবা ঠিকই দূর্নীতি ধরায়া দিবো ;)

অ্যাড মেকারডারে পাইলে চড়ানো যাইতো...

১০. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: টিভি দেহার টাইম্নাই। তুমিনালির্লিন্ক দ্যান থাক্লে।
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: অপিসে তুমিনালি ব্লক মারা... অনেক কষ্টে সামুরে ছুটানো গেছে অ্যাডমিনগো হাত থিকা... তারপরেও পাইলে দিমু নে...

অট: বেশী মুভি দেখন ভালু না, পরে সিনেমাটিক হয়া যাইতে পারেন ;)

১১. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৮
জুনাইদ কবীর তন্ময় বলেছেন: হাসান মাহবুব বলেছেন: তুমিনালির্লিন্ক দ্যান থাক্লে।

তুমি-নালি!! হে: হে: হে: ব্যফক মজাক পাইলাম। =p~
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: হে হে হে...

১২. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৯
শ।মসীর বলেছেন: অট : এর কারনেই তো বেশি কিছু কইতেও পারিনা ।

তুমি যে সার্ভিসের কথা কইলা হেইটা নাই কে কইলো । সব মোবাইল ফোনেই অপরিচিতের লগে আড্ডার একটা সার্ভিস আছে।

একটা সার্ভিস আমি নিজেই ইনটিগ্রেট করছি। কইরা বন্ধুগোরে কইলাম, আল্লাহ আমারে মাফ করুক - বিশাল একটা পাপরে দরজা আমি আজ ওপেন করে দিলাম। আফসুস।

আসলে জাতি হিসাবে আমরা একটা ক্রান্তিকাল পাড় করছি। চরম হতাশার এই সময়। সবাই আমরা দিক ভ্রান্ত।

এনজয় & এনজয় এই ফাদে আমরা ডুবে বসে আছি। পথ চলাতে তাই আজ ভয় পাই- কখন যে তলিয়ে যায়।

অনেক কিছু লিখতে ইচ্ছা করে - আবার ভাবি সত্য উম্মোচনেও আমাদের সত্য ও সুন্দর কে ছুয়ে দেখা হবেনা।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: আপনের কমেন্ট জোস হইছে...

আমগো এই ছুডু কুম্পানীতেও এই টাইপ সার্ভিস আছে, বন্ধু বানাও টাইপ ;) পুংটা পুলাপাইন কয়দিন বিউটি, ছকিনা -- এই টাইপের নিক নিয়া তামশা দেখছে :)

সিটিসেলে যখন ফ্রি ছিলো পুরা রাইত, কি যে আজব আজব কল আসতো... মানুষ এমনি আবজাব নাম্বার টিপাটিপি করতো... ফোন দিয়ে এইসব আকাম কুকামের শুরু বোধহয় ডিজুস আর একটেলের, চুড়ান্ত হইলো সিটিসেল যখন হারা রাইত ফ্রি কইরা দিলো....এখন তো অ্যাড দিয়া কয় বন্ধু বানাও, বাইরে থিকা ঘরে আইসা আবজাব ফোন টিপো, কারও শাড়িতে ভালো লাগে কারো গান ভালো লাগে.... আমাদের চারপাশে এতো বন্ধু তবুও বন্ধুর কি বিশাল চাহিদা....

পথে ঘাটে এনজয়ের ফাঁদে কত মাইনসে যে পর্তাছে, আফসুস.... সবাই সত্য জানে বুঝে, কর্পোরেট ফাঁদে পইড়া কেউ কিছু কয় না....

তয় আপনেরে ছাড়ন নাই, পাপের দরজা খুলোনের প্রায়স্চিত্ত করনের লিগা আম্রিকান বার্গার @ গুলশান ২... এই হপ্তায় একদিন ডাক পাইড়েন :)

১৩. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০২
ভেবে ভেবে বলি বলেছেন: মোবাইল কোম্পানির অ্যাডগুলো বরাবরই ন্যাকা টাইপের হয়। ভালো কনসেপ্টের অ্যাড নেই তা না, কিন্তু কিছু কিছু থাকে যেগুলো দেখলেই বড় গাত্রদাহ বোধ হয়।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: ঠিকই বলছো...ভালো কিছু যে নাই তা না... জিপির অন্ধত্ব নিরসন নিয়ে অ্যাড গুলা দেখছো??? একটা অন্ধ মেয়ের বাচ্চা কেমন হয়েছে সেটা জানার আকুলতা, ব্যাকগ্রাউন্ডে টুকরো কথা আর নিকষ কালো স্ক্রীন... ইস মনে হয় কিছু দেখতে না পারাটা কি ভয়াবহ, নিজের ভেতরটা কেমন করে উঠে ঐ মানুষগুলোর জন্য....

বিজ্ঞাপন তো ব্যবসার জন্য, তবুও মানবিক আবেগ আর সামজিক মূল্যবোধকে একটু গুরুত্ব দিলে দোষ কোথায়....

অনেকদিন খোঁজ খবর নাই, আছো কেমন??

১৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯
ইডক্টর বলেছেন: অ্যাডগুলোর মেকিং ঠিকভাবে হয় নাই। তাছাড়া অফার টাও ফালতু মনে হইছে। কিন্তু আপনার লেখাটা জোস্।
‍"আজাইড়া প্যাচালে ঘন্টার পর ঘন্টা কথা বলি, বিড়ালের সাথে মাছের গল্প থেকে শুরু করে রাতের বেলার রগরগে আলাপ.... পাশের রুমে থাকা বৃদ্ধ বাবা - মা এর সাথে একটা ঘন্টা কাটানো হয় না কোনোদিনই"
এই লাইনগুলোর জন্য একটা বিশেষ থ্যাংকস। ভালো থাকবেন।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ভাই এই লাইনটা একদম বাস্তব অনুভূতি থেকে লেখা...বাসায় ফিরে সময়ই পাইনা পাশের রুমে যাবার.... ক্লান্ত থাকি, বাচ্চাটাকে সময় দেই, টিভি দেখি... আম্মা আব্বা যার যার মতো টিভি দেখে, আম্মা পিচ্চি আর রান্না নিয়েই কূল পায় না.... মাঝে মাঝে অনেক রাতে খুব খারাপ লাগা নিয়ে ঘুম ভেঙ্গে যায়, মায়ের সাথে আগের মতো খুনসুঁটি করা, বাসার সবাই একসাথে টিভি দেখা, শুক্রবারগুলোতে রান্নায় টুকিটাকি হেল্পারী করা --- বড্ড মিস করি রে ভাই.... এই যান্ত্রিক সময়টা আমাদের বড় নির্মম করে তুলছে দিনের পর দিন....

কয়দিন আগে বৃদ্ধাশ্রমের উপরে একটা রিপোর্ট দেখছিলাম... ভাবছিলাম ঢাকায় যখন পড়তে আসবো আম্মা সব গুটিয়ে চিটাগাং থেকে ঢাকায় শিফট করেছিলো স্রেফ আমাকে যেনো হোষ্টেলে না থাকতে হয় সেই ভেবে.... সেই মাকে বাবা কে আমার মতোই কোনো ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় দিচ্ছে, একটু সময় দিতেও কার্পণ্য করছে.... এই দেশে আবার বিড়ালের লগে ফাও প্যাচালের অ্যাড দেখায়...

১৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯
শ।মসীর বলেছেন: তোমারে আমি আইতে কইছিলাম দুই যুগ আগে। সে দাওয়াত রাখনাই :(:(

যেকোনদিন আস, একটু আগে জানাইও , তয় একন কিন্তু তুমার খাওয়ানি লাগবো :):) জন্মদিনটা গেল যেত বেশি দিন হয়নাই :):)
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: বেপারস না খাওয়ামু আমিও খালি বিলডা আপনের মানিব্যাগ দিয়া দিলেই হইবে ;)

লগে রাকু রেও নিয়া আমু কইলাম... সিজারেও দেশে আছে :)

১৬. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫
ভাঙ্গন বলেছেন: মনের কথাগুলোই উঠে আসছে।
বিজ্ঞাপনীয় পুঁজিবাদ আমাদেরকে বিড়ালের মাছ না খাবার খবর দিচ্ছে।
কি আজিব তামাশা।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: আসলেই, সেইরকম মেজাজ গরম মূলক তামাশা...... পোষ্ট পড়ার লিগা থেন্কু.... :)

অট: রুকুপা আছো কিরাম???? নাজুপার লগে খাতির এখোনো আছে না গেছে ;)

১৭. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪০
ভেবে ভেবে বলি বলেছেন: আছি ভালো দোস্ত, আল্লাহর দয়ায়। তোমার কি খবর? ঘরের সবাই ভালো? :)
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: পিচকির হাল্কা ঠান্ডা লাগছে, হারা রাইত ঘুমায় না... লগে লগে আমগোরও ঘুম থিকা শুরু কইরা মুভি দেখা সব বন্ধ... পিচ্চির লগে বইয়া বইয়া টিভি অ্যাড দেখতে হয়... পুলাপাইন এতোকিছু বাদ দিয়া টিভি অ্যাডে কি মজা পায় কে জানে... বড়ই বিচিত্র X(

১৮. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩
নীল লাল সবুজ বলেছেন: আসলে জাতি হিসাবে আমরা একটা ক্রান্তিকাল পাড় করছি। চরম হতাশার এই সময়। সবাই আমরা দিক ভ্রান্ত।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: সস্তা আর ফ্রি কালচারে অভ্যস্ত হয়ে পড়ছি আসলে... একটা গল্প কই, গাড়ি সারাইতে নিয়া গেছি গ্যারেজে... পার্টসের দোকানদাররে ফুন করতে হইবো, মেকানিকরে কইলাম আমার ফিরি ফুন এইডা দিয়া কথা কন... হের পরে যা হইলো গয়ারেজের বেবাকতে এইসা কয় ভাই দেন আমিও কয় মিনিট একটু কথা কই, বেবাকতের সে কি প্যাচাল....

দিকভ্রান্ত না হইয়া উপায় আছে, চাইরপাশে এতো অফার X(

১৯. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮
ভাবের অভাব বলেছেন: রাত বারোটার পর কম কল রেটের বিষয়টা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। যারা কর্মজীবি তারা মনে হয় না রাত ১২টা পর্যন্ত বসে থাকবে কম কলরেটে খাজুরি আলাপ করার জন্য। কাজেই এইসব মোবাইল কোম্পানিগুলো নিজেদের ব্যাবসয়িক উদ্দেশ্য পূরণের জন্য ছাত্রদেরকে অন্যায় ভাবে ব্যাবহার করছে। অ্যাডগুলোর ব্যাপারে যা বলেছেন তাতে সহমত।

চিঠি লেখার প্রচলনটা তাহলে একেবারে উঠেই গেল। মোবাইলে সামান্য কয়েকটা শব্দে আমরা এস এম এস পাঠিয়েই দায়িত্ব শেষ করে ফেলি। অথচ একটা সময় কারো কারো চিঠির জন্য অধির হয়ে অপেক্ষা করতাম। এখন আমাদের কারোরই কষ্ট করতে আর ভালো লাগেনা। এখন মানুষের সময়ের দাম অনেক বেড়ে গেছে তারপরেও বছরে দু চারবার কারো সাথে চিঠির আদান প্রদান করতে পারলে খুব খারাপ হতো না মনে হয়।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: একমত... কলরেট কমাইলে পিক আওয়ারে কমাইতে হবে.... আর রাতের বেলা শুধু কলরেট কমায় চুপ থাকলেও হতো, দুনিয়ার আজে বাজে প্যাকেজ ছাড়া শুরু করছে -- বন্ধু বানাও, আজাইড়া গেজাও -- আরও কত কি....

চিঠির ফ্লেভারটা মনে হয়না আর কোনো কিছুতে পাওয়া যাবে... সামনের প্রজন্ম এই ফ্লেভারটা থেকে বন্চিত হবে সেইটাই দু:খের.... আমাদের কৈশরে স্কুল পালিয়ে বৃষ্টিতে কাদাপানিতে ফুটবল খেলার দিনগুলো কি আর ফিফা গেমস খেলে ফেরত পাওয়া যাবে :(

২০. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১২
ভাঙ্গন বলেছেন: রুহানী ভাই,
নাজুপা আমার লগে ইটিশপিটিশ করে।
তয় বেচারা মুনেয় ব্যস্ত।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: নাজুপারে আইজকাল কম ঘুরাঘুরি কর্তে দেখ যায়... আপচুষ :(

২১. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫
নাজমুল আহমেদ বলেছেন:
"ঘোড়ায় চাড়িয়া মর্দ হাঁটিয়া চলিল
নয় মাসের পথ মর্দ নয় দিনে গেলু" /:)


[উদ্দেশ্যহীন নিরর্থক দুইটা গানের লাইনের একটা কমেন্ট কর্লাম!!! সমস্যা কি! দেশ চলছে উদ্দেশ্যহীন নিরর্থক ভাবে আমি না হয় এক্টা কমেন্ট করলাম নিরর্থক।]


ভালো লাগছে তুমার লেখা.............

১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: নাজু নাজু ডাক পারি, নাজু গেলো কার বাড়ি, আয়রে নাজু ব্লগে আয়, কমেন্টের ঘর খালি যায় ;)

এই কোবতে লিখনের আগেই তুমার কমেন্ট পাইয়া আনন্দে ভাইসা পাংখা হয়া গেলাম :)

নিরর্থক দেশের গমন পথে তুমার নিরর্থক কমেন্ট জোস হইছে...

অট: রুখসানাপার লগে টাংকি মারা কমাও...

২২. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৯
ভাঙ্গন বলেছেন: আহারে নাজুপা।
এত পিলুচুপি তুমি কইত্তে কপ্চাও?
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: নাজুপা রুখসানারে মিস কর্তাছে ;)

২৩. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২২
নাজমুল আহমেদ বলেছেন:


দিনকে দিন জীবনডা গ্রামদেশের পঁচা ডাইল ভাজার মত হৈয়া যাইতাছে /:)
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: দেশে চইলা আসো... ভাই ব্রাদারগো লগে গলা ধইরা গাঁও গেরামের বাতাস লাগাইয়া যাও...

২৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৪
নাজমুল আহমেদ বলেছেন:


আমি জায়গামতই আছি। শ্রাফুর পোষ্টেতে চাঙ্কু জেডা, রাকু জেডা সহ হেব্বি আড্ডা হৈলো। তুমরা থাকো কৈ? রুকচানা ম্যাডাম থাকে কৈ? ম্যাডামরেখুবমিস্করি। তেনায়আবারআমারপেয়সি ;)



[ইনশাল্লাহ আগামী বছর দেশে চলি আসব]
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: ইনশাল্লাহ আগামী বছরে দেখা হইবো :)

আমিও অনেকদিন ব্লগে অনিয়মিত বুঝা যায়....

রুকুপার কমেন্টের আশায় থাকলাম... ;)

২৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯
তায়েফ আহমাদ বলেছেন: "অ্যাড দেখলেই চ্যানেল চেঞ্জ"- এই নীতিতে বিশ্বাসী হওয়ায় অ্যাড তেমন একটা দেখা হয় না।তবে, তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। চিঠি লেখার মজা কখনোই এসএমএস এ পাওয়া যায় না। অনুভূতিগুলোর কিছু বলার নাই!
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: এই তিনটা অ্যাড না দেখলে মিস কর্বা... এমুন ন্যাকামি ভরা ছাগইল্যা অ্যাড আগে হইছে বইলা মনে হয় না....

চিঠি এর জায়গা ইমেইল আর এসএমএস দখল কর্তে পারবে বলে মনে হয় না, দেইখো ঘুরে ফিরে মানুষ চিঠিতে ঠিকই ফেরত যাবে...

২৬. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩
আকাশ_পাগলা বলেছেন: আপনারা যেমন আফসুস করেন যে, কত চিঠি পাইছি আর পাই না।

আমরা ১০ বছর পরে আফসুস করুম, কত সিম কিনছি, এখন আর সিমই নাই। সবাই ম্যাসেঞ্জারে কতা কয়। হা হা হা

সেই সময়ের মানুষও ১০ বছর পরে কত আফসুস করবে, কত শত ম্যাসেঞ্জার ইন্সটল করত, তখন আর তাও নাইক্কা। সবাই ৫জি স্পীডের কানেকশনে শুইয়া শুইয়া পেট চুলকাইতে চুলকাইতে কথা কইব !!

এই ত। যুগে যুগে এভাবেই মানুষ আগায়। একেকটা সময়ে সবাইকেই অতীত টানে। অতীতের অনুভূতি সবসময়ই মধুর, কারণ সেগুলাই যে বার বার মনে করি।
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: সিম, এসএমএস, মেসেন্জার -- খেয়াল কইরা দেখো এইসব কিন্তু ক্ষনিকের, একটা আসছে দুই দিনও টিকে নাই আরেকটা আইসা গেছে... চিঠির ব্যাপারে কিন্তু এইটা খাটে না, একটা নির্দিষ্ট ফন্টে সবাই টাইপ করতে পারে কিন্তু একেকজনের আলাদা আলাদা হাতের লেখায় চিঠির যে আবেদন তার তুলনা কারো সাথে করা যায় বলো...

জেমসের সবগুলো গান কালেকশনে নিতে পিসির হার্ডডিস্ক খুলে পকেটে নিয়ে কতজনের বাসায় যে গেছি, চিটাগাংএ তখন দু একটা দোকানে সিডি রাইট করে, ব্লাংক সিডি কিনছি ৭০ টাকায় রাইট করতে আরও আশি টাকা... সেই সিডি হাতে নিলে আজও যে আবেগ কাজ করে, আজকাল সেটা কি পাওয়া যাবে? ডাউনলোড দিয়ে তো আর কালেকশনের কষ্ট থাকে না... এইটাই বলতে চেয়েছি আবেগ গুলোর জায়গা কমে যাচ্ছে দিন দিন...

২৭. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৫
পাথুরে বলেছেন: দোস্ত তোমার লেখাটা পড়া শেষ কইরা আবার পুরান উপলব্ধিটা কামড়াইতাসে... খুব ভুল সময়ে আসছি.. জন্ম নিতে অনেক দেরী করলাম... আধুনিক সমাজে আনফিট..... মাঝে মাঝে খুব হতাশ লাগে; তবে লজ্জিত হই নাই কখনো। আমি তো আমিই , তাই না?

ধুর.. কি কৈতে কি কই... :(
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: কথা সইত্য, গায়ে গতরে তুমি কইলাম মিয়া আনফিট..... ভেড়ার গোস্ত খাও দুস্ত তাইলে যদি গায়ে চর্বি গোস্ত লাগে একটু ;)

তুমার টাইম ঠিকই আছে, আসলে হটাৎ করে আমাদের চারপাশের সময়টা কেমন জানি দৌড়ে যাচ্ছে... সমস্যা কি জানো, ৫ বছর আগে কেনা ২৫৬ মেগাবাইটের পেনড্রাইভ এখনও কাজ করে অথচ ৬ মাস আগের কেনা ৪ গিগাবাইটের পেনড্রাইভ লাগাইলে কাম করে না... এই হইলো আঁতকা দৌড়ের ফল :)

২৮. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০
চাঙ্কু বলেছেন: আগে কত সুন্দর দিন কাডাইতাম :(
এখন আর কেউ চিডি লেখে না :(
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: এখনকার পুলাপাইন বহুত তাড়াতাড়ি নাডামি শিখা ফালায় রে জেডা.... আহারে আগের দিনগুলান কতু ভালু আছিলু :(

থাকো কই আজকাল? নয়া চান্তেক নিয়া বিজি নাকি ;)

২৯. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
তায়েফ আহমাদ বলেছেন: তোমার কথায় পড়ে অ্যাডগুলো দেখলাম। এইগুলানরে ধইরা থাবড়ানির কাম।
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: থাবড়াইয়া লাভ নাই, দুই জন কইরা গ্রুপ বানায়া এগুলানরে ৭২ ঘন্টা একটানা আজাইড়া প্যাঁচাল পাড়নের শাস্তি দেওনের দর্কার...

অ্যাডগুলান দেখনের লিগা সমবেদনা ;)

৩০. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬
শাফ্‌ক্বাত বলেছেন: Wise men think alike, তাইনা রোহান?
এই টেলিকম বুম আমাদের মন-টাই রোবোট করে ফেলেছে।
১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: wise man woman all think alike..... :) আপনার পোষ্ট পড়ে খচখচানিটা শুরু, আজ কলিগরে উইশ না করে কেমন খারাপ লাগলো তার উপরে কাল অ্যাডগুলো দেখে মেজার চরম খারাপ..

টেলিকম বুম আমাদের মনটাকেই নয় পুরা প্রফেশনাল মার্কেটটাকেই নষ্ট করে দিয়েছে আপু.... হটাৎ সমাজে একদল কর্পোরেট কামলা শ্রেণী বানায় দিয়েছে, অর্থের অনর্থে মিডিয়া দখল করে নিয়েছে -- এই শ্রেণী হেনো কিছু নেই যা নিয়ে ব্যবসা করে নাই.... মায়ের আবেগ, দেশের প্রতি মমতা, বন্ধুত্ব --- সব কিছু .... শুধু এদের বিস্তৃতিটা অনেক জলদি জলদি হয়ে গেছে, আরেকটু রয়ে সয়ে হলে হয়তো আমরা হজম করতে পারতাম এখনকার মতো বদহজম হতো না :(

৩১. ১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭
সুবিদ্ বলেছেন: প্রথম অ্যাডটা দেখছি....ভেরি ফানি....বিরক্তিকরও
১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: হা হা মুড়ি ঘন্টের অ্যাড টা না দেখলে মিস করবেন..... বাঙালী মাইয়া মায়েরে জিগায় মুড়িঘন্ট কি মুড়ি দিয়া রান্ধে নাকি :)

৩২. ১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫১
নীল ভোমরা বলেছেন: লইফ ফাস্ট হয়ে গেছেরে..ভাই! সবাই দৌড়াচ্ছে! পিছেয়ে পড়লে চলবে কেন?!
১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: সমস্যা হইলো প্রাকটিস, ফিটনেস এইগুলান না বুইঝাই রেসের মাঠে আমরা নাইমা গেছি.... অহন বেশী জোরে দৌড়াতে গিয়া কাদা মাটির মাঠে পিছলা খাইতাছি :)

পোষ্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া....

৩৩. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫
ঘাসফুল বলেছেন:

আমি তিবি দেকিনা... অতএব- কমেন্টো কর্বোলা...

অটঃ আমার কাছে রেন্ক্সটেল ভালু লাগে (চোখ টিবির ইমু হৈবে অথবা খ্যাকখ্যাক টাইপ)
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: রেন্ক্সঠেল ভালু কুমপানি, এইডা দিয়া বেশি বেশি কতা কইয়া আমগো রুটি রুজির উন্নতি করুন ;)

তিবি দেকার ঠাইমে কি করেন? ফুনে কতা কন না তো ;)

৩৪. ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৭
শাওন৩৫০৪ বলেছেন: জ্যাডা একটা কল দ্যাও, ষাড়ে সাত ট্যাকার প্যাকেজ দিয়া..;)
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: আজাইড়া প্যাঁচাল পাড়নের ঠাইম নাই ;)

অট: কুরিয়া তে কল করলে সাড়ে সাত টেকাই কাটবো তয় ঘন্টায় না মিনিটে :)

৩৫. ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬
পাথুরে বলেছেন: হাহাহা.. গতরের কতা কও...কুনুদিন তো যত্ন নেই নাই...হেয় আর কত সহ্য করবো ?
তয় আমার এক স্বাস্থ্যবান ;) কলিগ কাইলকাও আমারে দেইখা হিংসা করতাসিলো... B-)
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: হে হে হে হে... আসলেচেই কলিগে তুমার মনে কষ্ট দিবার চায় নাইক্কা ;)

৩৬. ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫১
আহমেদ রাকিব বলেছেন: ভাগ্য ভাল যে এই এড গুলার এক্টাও এখনো দেখি নাই। এরা পাবলিকরে যে কিভাবে আল্লাহ আম্লুম। শালস সব মূর্খগুলা বইসা আছে ওইখানে। মাঝে মাঝে মনে হয় একটা এড ফার্ম খুইলা বইসা যাই। শালা ফাউল।
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: গত দুই দিন ধইরা জিপির আরেকটা ফাউল অ্যাড চলতাছে... পুলা গেছে চুল কাডাইতে, নাপিতে কয় বাবা চুল তো ছুডু... পোলা কয় ঢাকায় পড়তে যামু। নাপিতে কয় এক হাত বেকাইয়া উল্টা দিকের ঘাড় ধরো তো... পোলায় পারে না, নাপিতে কয় ধুরো তুমি ঢাকায় ট্রাই করা বন্ধ কইরা দাও... এর পরে পোলা গ্রামিনে ফুন দিয়া ঢাকায় ভর্তির ইনফো পাইয়া ভর্তি হয়া যায়... শেষে কি পোজ নিয়া একখান স্নাপ...

হালার মেজাজ কি এমনি গরম হয়........ X((

৩৭. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২০
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আরেকটা ভয়ংকর আ্যড হলো`চকলেটের মিস্টি বোমা` সরকার কেনো এগুলো দেখে না?
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: এক্লেয়ার আইজকাল খাই না, বুমা ফাটার তো প্রশ্নই উঠে না...

আসলেই অ্যাড কনসেপ্ট রেগুলেটরী কমিশন বানানো দর্কার... তয় লাভ কি দুইদিন পরে ঐ কমিশনেই দূর্নীতি শুরু হয়া যাইবো... কর্পোরেট কালচারে বন্ধি আমরা সবাই :(

৩৮. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: তুমিও তো মিয়া মহা প্যাচাল জুইড়া দিলা।
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: হা হা হা... কি করুম প্যাচাল পাড়ার চান্স কেউ ছাড়ে নি ;)

ঐদিন কি এক কামে বাংলায় একটা ফর্ম ফিলাপ করতে গিয়া দেখি হাত ঠিকমতো চলে না, বউ এ কয় সারাদিন ব্লগে টাইপ কর্লে এইরকমই হবে :(

৩৯. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬
মুক্ত বয়ান বলেছেন: বাংলালিংকের এ্যাডগুলা আমার খুব প্রিয়। "দিন বদল" সিরিজটা এক্টা অসাধারণ আইডিয়া ছিল।
ইদানীংকালে আরেক্টা এ্যাড ভালো লাগছে, "স্বপ্ন যাবে বাড়ি" গ্রামীণের। জটিল।
আর, সাড়ে সাত টাকার অফার নিয়া কি বলব?? :-/ আমার বাংলালিংকটা এক ভাবিরে দিয়া দিছি। :( :( :(
২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ভাবীরে দিয়া দিছো মানে কি??? ভাবী কি মুড়িঘন্টের রেসিপি জানবো নাকি ;)

স্বপ্ন যাবে বাড়ি আমার পুলার ফেভারিট অ্যাড। এইডা ল্যাপ্পিতে ছাইড়া হেরে ভাত খাওয়াইতে হয়... ভালো রেজোলিউশনের কোনো কপির খোঁজ থাকলে লিংক দিও...

রিসেন্ট মোবাইলওলাগো অ্যাড মেকিং এর কি যে হইছে... জিপির নতুন স্টুডেন্ট কর্ণারের অ্যাডটা দেইখো..

৪০. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১
শিবলী বলেছেন: একটা স্মৃতি মনে করায় দিলেন।
স্কুল কুস্টিয়ায় শেষ করে চাটগাঁয় কলেজে পড়তে যাবার পর, আমার কুস্টিয়ার বন্ধুদের এত চিঠি আসত যে বাসার দারওয়ান ৪তালা বেয়ে চিঠি পৌছে দিতে খুব মেজাজ দেখাত। সেইরকম সব বন্ধুদের চিঠির জবাব দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যেত তবু কস্ট হত না। আর এখন ২টা মিনিট কথা বলতে সবারই কস্ট হয়। সবাই কেমন যেন আত্নকেন্দ্রিক হয়ে গেছি আমরা।

 

মোট সময় লেগেছে ১.০২১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষকে আরো বেশী কথা বলানোর চেষ্টা করি, দেশের টাকা দেশে রাখার চেষ্টা করি আর সবই করি অন্যের ব্যবসা বাড়াতে। চোখ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই