somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ভালো ইংলিশ গানের এম পি ভার্সন কোন সাইটে পাওয়া যাবে ? http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28865796 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28865796 2008-11-07 01:58:05 কতটা নিচু আমাদের দেশীয় রাজনীতি !

একজন সাংবাদিক এক টহলদারী পুলিশকে জিজ্ঞাসা করতেছে ---
সাংবাদিক : আপনি কি রাতে টহল দেন ?
পুলিশ : জ্বি
সাংবাদিক : রাতে অনেক মেয়ে লোক ঘোরাফেরা করে, তাদের কি ব্যবহার করেন ?
পুলিশ : তা তো করতেই হয় মাঝেমাঝে
সাংবাদিক : রাজনীতি করেন নাকি ?
পুলিশ : না , অতটা জঘন্য এখনো হয়ে পারিনি ।


ঘটনা বুঝলেন তো ? বাংলাদেশের রাজনীতি এতটাই জঘন্য যে পুলিশ এটাকে কতটা নিচে নামালো । ]]>
http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28798603 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28798603 2008-05-16 14:56:02
আর কতখানি দেখতে হবে ? নিজামী সাহেব (!) বলেছেন : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের উদ্দোক্তারা ছিলো ইসলামী ব্যক্তিবর্গ ও ইসলামি সংগঠন ।

আপনার মতামত দিন । আর কতখানি দেখতে হবে ? ইতিহাস আবার কি নতুন করে বানাবার সময় এসেছে ?

]]>
http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28772901 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28772901 2008-02-22 02:04:18
শেষ দূনিয়ার আলামত : আমি বাইবেলে বিশ্বাসী
বাইবেল নিয়ে লেখাটা লিখতে ইচ্ছা হলো আজ । ব্লগের প্যাচালে তেমন লেখা হয়ে ওঠেনা । ব্লগে দেখলাম কিছু ব্লগার ইসলামকে নিয়ে লেখেন । তাদের ভাত না মেরে অন্যের স্থানটা পূরণ করার জন্যই এই পদক্ষেপ । তবে চিন্তার মধ্যে আছি এর জন্য নিজেকে আবার 'কাফের' শব্দটি না শুনতে হয় !


"শেষ কালে বিষম সময় উপস্থিত হবে । কেননা মানুষেরা পিতামাতাকে কষ্ট দিবে, অকৃতজ্ঞ হবে, হবে বিশ্বাসঘাতক, অসাধু, ভন্ড । হবে ভোগবিলাসে বিশ্বাসী" ---> ২ তীমথিয় ৩:১-৫
ৎৎৎ ইসলাম ধর্মেও কিন্তু ব্যতিক্রম কিছু নেই । সুতরাং কোরআনে মানী আর বাইবেলে বিশ্বাসী আমি ।

যীশূ ভবিষ্যত বাণী করেছিলেন : শেষ সময়টা হবে খুবই অজারকতায় ভর্তি । জাতীর বিপক্ষে জাতী আর রাজ্যের বিপক্ষএ রাজ্য জেগে উঠবে । এই সময়টাকে তিনি 'যুগান্ত' সনাক্ত করেছিলেন। (মথি ২৪:৩, ৩৭:৩৯)
তিনি আরো বলেছিলেন : স্থানে স্থানে ভুমিকম্প আর দূর্ভিক্ষ হবে । কিন্তু এসবই যাতনার শুরু মাত্র । (মথি ২৪:৭-১৪)

এমনকি সেসময় যীশূও সমকামিতার বিষয়েও উল্লেখ করে গিয়েছেন । তিনি বলেছিলেন : তাহাদের স্ত্রীরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরিত ব্যবহার করবে । আর পুরুষেরাও স্ত্রী সঙ্গ ত্যাগ করিয়া পরষ্পরে মিলিত হবে । ---> রোমীয় ১:২৬, ২৭ ।

এ যুগে শয়তান মানুষের মন জয় করার চেষ্টা করছে ( ২ করিন্থীয় ৪:৪) কিন্তু বাইবেল শিক্ষা দেয় যে : জীবনের বাক্য ধরিয়া রাখিতে হইবে । ( ফিলিপীয় ২:১৫, ১৬)

অনেকে মূর্খের মত বলে থাকে যে, আমি যা করছি সেটা যদি অন্যের ক্ষতি না করে তাহলে সেটা বৈধ । কিন্তু না বাইবেল সেটা গ্রহন করেনা।
তো আর কি ইসলামও তো সেটা আছে । কিছু কিছু জিনিস ডাইরেক্ট হারাম । সেটি নিয়ে কথা বলতে চাচ্ছিনা । কিন্তু একাজেও তো ইসলামের সাথে মিল আছে ।

এগুলো হলো শেষ দূনিয়ার আলামত । শুধু এটা নিয়েই কথা বললাম । আরো কত কিছুই অজানা আমাদের বাইবেলের । অমি অনেক ধর্মান্ধদের মুখে শুনেছি : বাইবেলের কথা মুখ আনিস না । যা গোছল করে আয় ! মূল কথা যেটা বলতে চাচ্ছি আমি বাইবেলে বিশ্বাসী । ]]>
http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28745581 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28745581 2007-11-15 00:16:00
সুখী বাংলাদেশ খুঁজতে
দেশের মূলত রাজনৈতিক ব্যক্তিদের ধারা হলো : পৈত্রিক সম্পত্তি , শশুর বাড়ীর সম্পত্তি না হলে ধর্ম ব্যবসা । দেশের হর্তা কর্তারাই এই ৩টি ক্যাটাগরির মধ্যেই পড়ে যদি ঠিকমত আলোচনা-সমালোচনা করা হয় । পরের চুলোয় ছাই দিয়ে,অন্যের ভাত মেরে নিজেরা খেয়ে পরে সুখে শান্তিতে থাকাই এদের প্রধান ধর্ম । দেশের চালকেরা যদি এমন হয় তাহলে দেশের সাধারণ মানুষেরা কি অবস্থায় থাকবে এটি সবাই চিন্তা করতে পারছে মনে হয় ।
সৌখিন মানুষের সংখ্যাও কম নয় । জরিপে নাকি প্রতিবার দেখা যায় বিশ্বের সবথেকে গরীব দেশের মধ্যে বাংলাদেশ (!) একটি । একটি হাস্যকর ব্যাপার ।

এখন যখন নেতারা জেলে যাচ্ছেন তখন ও দেখা যাচ্ছে ডান হাতের দুই আঙ্গুল উঁচিয়ে কি যেন দেখাতে চাচ্ছেন । জেলে ঢোকার পর সবাই অসুস্থ হয়ে পড়ছেন । জেলে যাওয়ার সময় নিজেদের অর্ধাঙ্গীনিরা মাথার কাপড় টেনে ইসলামিক হওয়ার চেষ্টায় আছেন ।

কিছুদিন আগে হয়ে যাওয়া এবারের "ইত্যাদি"তে আমার কাছে যেটি সবথেকে আকর্ষনীয় লাগল সেটি হলো হল্যান্ড থেকে আসা ১৫থেকে২৫ বয়সের ছেলেদের একটি টিম । তারা বড় হয়েছে অতি সুখের মধ্যে । তারা কখনোই দুঃখ শব্দটির সাথে পরিচিত নয় । দুঃখ নেই বলেই তারা হতাশার মধ্যেই ডুবে যাচ্ছিল । তারা বাংলাদেশে এসে কাজ করছে রিকশাওয়ালাদের সাথে, কৃষাণদের সাথে, কাজ করেছে মাঠে ক্ষেতে , টেনেছে গরুর হাল । আর যাওয়ার সময় বলে গিয়েছে বাংলাদেশের এইসব মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষদের মানুষ ।

আর দেশের মানুষ হয়ে এইসব সুখী মানুষদের সুখ কাড়ছে এরাই । দেশকে চালানোর জন্য কতরকম প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কাজের কাজ কয়জন করছেন ? তারা বোঝেন না যে টাকা দিয়ে সব কেনা গেলেও সুখ নামক বস্তুটি কেনা যায়না ।
হয়ত অতি নিকটেই চিনবেন । ]]>
http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28720500 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28720500 2007-07-11 15:15:44
এক রাত্রির গল্প
খাকি পোসাক পরা ৭-৮জন ঢুকলো। তার মধ্যে একজনের মুখ বাঁধা। চাচী পর্দার আড়াল দিয়ে দেখলো খাকি পোসাকের মানুষগুলো এই ঘরে আসছে। নাজমুল স্যারকে এর মধ্যে হাত বেধে ফেলেছে । শিউলি আর চয়নকে টান মেরে এপাসে নিয়ে আসল। দূনিয়াটা খুব ছোট হয়ে আসল।

নাজমুল স্যারকে ধরে নিয়ে গেলো। চাচী পাগলপ্রায় হয়ে সারাদিন ঘরে বসে থাকেন। শিউলী আর চয়ন খেলা করে বেড়ায় বাড়ীর ছোট্ট উঠানটাতে। পাসের বাড়ীর ভাবীরা চাচীকে বাপের বাড়ী থেকে আসতে বললো কয়েকদিনের জন্য।

একদিন সকাল না হতেই রওয়ানা দিলো চাচী, শিউলী, চয়ন ও পাসের বাড়ীর কামালের বাবা। সারা রাস্তায় ডুকরে ডুকরে কানতে লাগল চাচী। কামালের বাবা শিউলী আর চয়নকে নিয়ে বসে আছে। পাসেই একটা নদী। অনেক শৈবাল জমেছে। অনেক লোকের ভীড় দেখা যাচ্ছে। কি মনে করে কামালের বাবা ভ্যান দাড় করিয়ে ভীড় ঠেলে সামনে গেলো। ডান পা আর বাম হাত কাটা একটা লাশ। ফুলে উঠেছে সাথে দূর্গন্ধ সবার নাকে কাপড়। চাচী একবারেই চিনতে ভুল করলোনা । দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন।

কিছুদিন পরের কথা। শিউলীর মা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ফলে অসুস্থ হয়ে পড়ে । কিছুদিন পর মারা যায়। শিউলি ও চয়ন মামা বাড়িতেই মানুষ হতে থাকে। ]]>
http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28713256 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28713256 2007-05-29 14:13:42
একটু সাহায্য করবেন?
সবার যদি একটু সাহায্য করতেন তাহলে বুঝতে পারতাম নিয়মগুলি।]]>
http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28713081 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28713081 2007-05-28 14:29:40
বাংলা লেখা
খুব সুন্দর এই বাংলা সাইটে লিখা আসলেই ধন্যর কাজ । সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ থেকেই শুরু করলাম ।

]]>
http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28713000 http://www.somewhereinblog.net/blog/Roktiimblog/28713000 2007-05-28 01:06:55