somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবির ঠেকাতে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক B:-) B:-) লীগের পশুদের থামাবে কে?

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিক্ষাঙ্গনে সহিংসতা, বিশেষ করে ছাত্রশিবিরের অপতৎপরতা রোধে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ছাত্রশিবির থেকে ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসরের আজানের বিরতিতে অনুষ্ঠিত এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ এবং তার পরিপ্রেক্ষিতে দুই ছাত্রের মৃত্যুতে শেখ হাসিনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে শিক্ষাঙ্গনগুলোতে নতুন করে কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু কালের কণ্ঠকে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে যেখানে ছাত্রশিবিরের রাজনীতি আছে সেখানে সার্বক্ষণিক গোয়েন্দা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে তারা আর কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে।
শামসুল হক টুকু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ রক্ষার জন্য প্রধানমন্ত্রী শিক্ষক, অভিভাবক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে মাঝে-মধ্যে বৈঠক করারও নির্দেশনা দেন। তিনি শিক্ষার পরিবেশ ব্যাহত করে_এমন অপতৎপরতা রোধে সব রকমের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে নির্দেশ দেন, ছাত্রলীগে যদি কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে, তবে তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বৈঠকে শেখ হাসিনা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মধ্যে শিবিরের অনুপ্রবেশ ঘটেছে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অনেকের মধ্যেই সন্দেহ ও ভয় আছে। এরকম কেউ থাকলে তা তদন্তসাপেক্ষে দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

গত মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হলে ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আছে ছাত্রশিবিরের চিহ্নিত কর্মীরা। কিছু সুবিধাবাদী লোক আছে, যারা সব সময় সুযোগের সন্ধানে সরকারি দলে ঢুকে পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য।'

এছাড়াও জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার গভীর রাতে ছাত্রশিবির যে বর্বর হামলা চালায়, তার ছবি ও বিভিন্ন সংবাদপত্রের কাটিং নিয়ে পোস্টার বের করবে। এই পোস্টার দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে জামায়াত-শিবিরের বর্বরতা জনগণের কাছে তুলে ধরা এবং তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য।

সুত্রঃ Click This Link


এখন কথা হইল, শুধু শিবির ধরলেই হবে?

ছাত্রলীগের কুকুর গুলারে ধরবো কেডা?

কয়েক দিন আগে আমার এলাকায় লীগের কিছু পোলাপান একটা ভদ্র পোলারে মারলো। X(
আগে নিজের সোনার ধনদের সাম্লাও।


আবাল পলিটিশিয়ানের বাচ্চারা।

----------
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৫
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×