
সাবধানঃ
আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকার ও জনগন ব্যপক সমস্যার মধ্যে পরতে যাচ্ছেঃ
১। বিদ্যুতে ব্যপক ঘাটতি এবং লোড সেডিং। ফলে সামুর ব্লগার সংখ্যার ব্যপক হ্রাস।
২। পানি সমস্যা। ঢাকার বিভিন্ন এলাকায় পানির চরম সংকট ঘটবে এবং বাড়ি মহিলারা মগ বালতি নিয়ে মিছিলে নামবে।
৩। মানুষ গরমে অস্থির হয়ে যাবে। তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে । ফলে রিক্সাওয়ালা ভাড়া দ্বিগুন করে দেবে।
৪। হিট ষ্ট্রোকে মানুষ মারা যাবে। বিদ্যুত না থাকায় মানুষ আরো অস্থির হয়ে যাবে।
৫। যানজটে বসে চরম ঘামা ঘামবেন।
আর কিছু মনে আসেনা। আপনারা আন্দাজ করতে পারলে বলতে থাকেন।
তো যাই হোক আসল কথায় আসি।
উপরে যে সময়ের কথা বললাম, সে সময়ে মানুষ প্রচন্ড অস্থির থাকবে। দেশে বিপুল পরিমান মানুষ বিদ্যুতে অভাব ভালো ভাবে বুঝবে এবং তা অন্য আগের যে কোন সময়ের চেয়ে বেশি হবে। কারন এবার বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ লোডসেডিং হবার আশঙ্কা করা যাচ্ছে। প্রায় ১০০০ মেগাওয়াট।
সরকার যেটা করতে পারে বলে আশংকা করিঃ
দেশের মানুষ যাতে এই অস্থিরতার মাঝে সরকার বিরোধী কোন কর্মকান্ডে অংশগ্রহন করতে না পারে তার জন্য সতর্ক থাকবে। মূল ব্যপার যেটা হবে, সরকার এই গণঅস্থিরতা ও ব্যর্থতা থেকে জনগনের দৃষ্টি সরানোর জন্য কোন চাল চালতে পারে। হয়তো দেখা যাবে সরকার অন্য কোন রাজনৈতিক ইস্যু তৈরি করবে। এমনো হতে পারে, তারা নিজেরাই কোন স্যবোট্যাজ করে বিরোধী দলের নাম দেবে।
বিরোধী দল যেটা করতে পারেঃ
কোন সন্দেহ নেই বিরোধী দল এই গণস্থিরতার পূর্ণ সুযোগ নেয়ার চেষ্টা করবে। তারা সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার করার চেষ্টা করবে।
তাই ফাগুনের আগুন থেকে এখন থেকেই সাবধান।
ইতিমধ্যে পার্বত্য অঞ্চল গরম হয়ে গেছে।
-------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


