আমার প্রিয় পোস্ট
- এবার আপনার ওয়েবক্যামকে ব্যবহার করুন সিসি ক্যামেরার কাজে! গোয়েন্দাগিরির শুরু এখানেই!


- হাসান জোবায়ের
- ও. হেনরীর ছোট গল্প : দি গিফট অব দি মেজাই - শেখ আমিনুল ইসলাম
- শেয়ার বাজার-১৪: অতিমূল্যায়িত ও অবমূল্যায়িত শেয়ার - ওরাকল
- ফেসবুকিং নিয়ে ভাবছেনঃ এই নিন ৩০০ প্রক্সি সাইট এর ঠিকানা। - স্পাইডারওয়েব
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- CooL রাশিয়ান Models in উপ-মহাদেশীয় ঈদ ও পুজোর সাজে ...


- সেতূ
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- বঙ্গবন্ধুর শরীরে ১৮টি গুলি লেগেছিল। - সুমন আহমদ
- চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য? - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ - মাহমুদ সিএসই
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- স্পাইসি জোকস (১৮++) - সন্দীপন বসু মুন্না
- Question and Answer Round......PM Vs BM Officers........Is this country We live in???? - দাম
- ছবিব্লগ: সোমেশ্বরীর বিরিশিরি - যীশূ
- চালু হোক ক্যাম্পাস টিভি - পারভেজ চৌধুরী
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২২ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
আমেরিকার নির্বাচন নিয়ে পাজল
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০১
আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে ৩১ অক্টোবর যায়যায়দিনের পক্ষ থেকে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। সেখানে এ লেখাটি ছাপা হয়েছিল।
কল্পনা করুন, ৪ নভেম্বর ২০০৮ তারিখে শান্তিপূর্ণভাবে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হলো। হঠাৎ খবর এলো, ফ্লোরিডা রাজ্যের সিসিলি গ্রাম থেকে বেশ কয়েকটি ব্যালট বাক্স হারিয়ে গেছে। যেখানে রয়েছে ৫২১৯টি ব্যালট পেপার। কীভাবে এটা হলো এ নিয়ে এফবিআই কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়লেন। আমেরিকায় এটা হতে পারে না। ওদিকে বিভিন্ন স্টেটের ফলাফল গণনার কাজ চলতে থাকে পুরোদমে। দুদিন পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হলো, প্রেসিডেন্ট ইলেকশনের সব ভোটের হিসাবে দেখা যাচ্ছে, রিপাবলিকান পার্টির প্রসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন এবং ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা সমানসংখ্যক ভোট পেয়েছেন। এখন যদি হারিয়ে যাওয়া ব্যালট বাক্সগুলো পাওয়া যায় তবেই ফলাফলের চুড়ান্ত ঘোষণা দেয়া যাবে। এ ব্যাপারে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে যে করেই হোক তারা ব্যালট পেপারগুলোর খুঁজে আনবেন। তারা ব্যর্থ হলে পুনর্নির্বাচন হবে।
তখন পার্টির লিডারদের দুশ্চিন্তা বেড়ে যায়। তাহলে তাদের এতোদিনের পরিশ্রম কি পুরোটাই ভেস্তে যাবে? তারা যে যার মতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়লেন। রহস্যের জট খুললো ১৯ দিন পর। এক কিশোর নির্বাচন কমিশন অফিসে ফোন করে জানালো, আমি পাহাড়ে বেড়াতে গিয়ে বেশ কিছু ব্যালট বাক্সের খোঁজ পেয়েছি। এর একটি খুলে বুঝলাম এগুলোই হলো প্রেসিডেন্ট ইলেকশনে হারিয়ে যাওয়া ব্যালট বাক্স। আমি সেদিন পুরো বিকালটা কাটিয়েছি এগুলো গণনার কাজে। আমি আপনাদের ফলাফলটা জানানোর জন্যই কল করেছি।
নির্বাচন কমিশনার তার কোনো কথাই শুনতে চাইছেন না। শুধু বললেন, আপনি কোথায় বলুন?
বলবো যদি আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারেন। তিনি বিরক্তিভরে সম্মতি দিলেন।
ভোটের ফলাফলে প্রথম চারটি দলের মধ্যে যথাক্রমে ২২, ৩০ এবং ৭৬ ভোটের পার্থক্য রয়েছে। আর যিনি জিতেছেন তার নামের যোগফল হচ্ছে ৬৭। এখন আপনি বলুন বিজয়ী প্রার্থী কতো ভোট পেয়েছেন। অঙ্ক কষে আপনি যদি সঠিক হিসাবটা দিতে পারেন, তবেই আমি আমার ঠিকানা জানাবো।
সমাধান
১৩৩৬, ১৩১৪, ১৩০৬, ১২৬৩ ভোট পেয়েছে। নামের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালাগুলোকে ধারাবাহিকভাবে যেমন- এ = ১, বি = ২, সি = ৩ এভাবে গণনা করে সেগুলোর যোগফল হিসাব করা হয়েছে। এ হিসাবে ফলাফল ৬৭ হয় Barack Obama -র ক্ষেত্রে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
লেখক বলেছেন: অটোগ্রাফ দিয়েছেন ভালো লেগেছে। এবার চেকটা পাঠিয়ে দেন।
লেখক বলেছেন: ![]()
হাসান বিপুল বলেছেন:
অহন আর ব্যালট বাক্স খুইজা লাভ কী? পেলাস খুজ গিয়া...
লেখক বলেছেন: বুঝলাম।
সরকার মারুফ বলেছেন:
কী ভাই, আমাকে মাইনাস দিলেন কেন?
লেখক বলেছেন: কি যে বলেন?
প্রণব আচার্য্য বলেছেন:
কেমন আছ রনি?
লেখক বলেছেন: ভালো। আপনি ভালো তো?
আমিনুল ইসলাম বলেছেন:
যাক রনি ভাই, অবশেষে আপনার প্রত্যাবর্তন হলো। নিয়মিত পোস্ট পাব? নাকি আবার দুই-চারমাস পরে আরেকটা? লেখক বলেছেন: ![]()
অহনা বলেছেন:
রনিদা আগেই বুঝছিলাম ঢুঁ মারাটা বৃথা যবে না।বাইদা বাই, আমাদের কোনও লেখা কি যাযাদিতে ছাপানো যায়? কোন ধরনের লেখা ছাপানো সহজ?
প্লিজ!
লেখক বলেছেন: অবশ্যই যায়। সময় করে অফিসে চলে আসবেন। কফি খাওয়ার দাওয়াত থাকলো।
এর আগে একবার ইমেইল এডড্রেস দিয়েছিলাম। কোন মেইল পাইনি এখনো। আবার দিচ্ছি -
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















