আমি বাঙালী । হিন্দী সিনেমা আমার খুব প্রিয় । হিন্দী সিরিয়াল শুরু হলে তো টিভির সামনে থেকেই উঠি না । তবে বাংলা সিনেমা আমি দেখি না । রাবিশ, এইগুলা কোন সিনেমা হল নাকি !!! ছ্যাঃ....ছ্যাঃ......ছ্যাঃ...। কথার মাঝখানে অপ্রয়োজনে ইংরেজী বলি । এটা না পারলে আজাকাল মেয়েদের সামনে নিজেকে স্মার্ট-ড্যাশিং বয় মনে হয় না।
বিয়ের সময় ফর্সা পাত্রী খুঁজি । ফর্সা মেয়ে না হলে আমি বিয়েই করবো না। কালো মানুষকে 'কালু', 'কাউলা' বা 'কাইল্যা' ডাকি । সৃষ্টিকর্তা মানি তবে ঘুষের টাকা নিতে এক ফোঁটা বিলম্ব করি না ।
নামাজ পড়ার সময় আমি সবার সাথে এক কাতারে দাঁড়াই...তবে বাসায় কাজের লোকের সাথে এক টেবিলে খাই না । সালাম মানে "আপনার উপর শান্তি বর্ষিত" হোক অথচ সালাম শুধু উর্ধ্বতন মানুষদের দেই, নিম্ন সমাজের মানুষদের (গরিব) সালাম দেবার প্রশ্নই আসে না !
বড় সাহেবকে দেখলে হাত কচলে গদগদ করে চেয়ার ছেড়ে দেই আবার বাবার বয়সী রিক্সাওয়ালাকে তুই তোকারি করা আমার খুব প্রিয় ।
আমি মনে প্রানে বাঙালী, বিলিভ মি । খুদা কি কসম !"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


