আমার প্রিয় পোস্ট

এখনও চলছে চাঁদাবাজী

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১১

শেয়ারঃ
0 0 0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক বজলে কাদের কিছু চাঁদাবাজী চালু করে দিয়ে গিয়েছিলেন। তিনি কালা জ্বরের ওষুধ কেলেঙ্কারী তে ধরা পড়েছেন বলে খবর আছে। কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে টাকা নেয়া এবং রোগী দেখতে আসা আত্মীয় স্বজনের কাছ থেকে টিকিটের মাধ্যমে টাকা নেয়ার যে সিষ্টেম চালু করেছিলেন তা এখনও বহাল আছে।
শোনা যায় এই টাকা দিয়ে উন্নয়ন মূলক কাজ হয় কিন্তু তার নমুনা দেখা যাচ্ছে না। রেডিওলজী বিভাগ থেকে সবচেয়ে বেশী টাকা আয় হলেও দীর্ঘ দিন ধরে অচল সিটি স্ক্যান মেশিনটি আজও মেরামত হয়নি। কবে হবে সেটা ভবিতব্য জানে। আমরা সাধারণ মানুষেরা চিরদিন এক এক জন জেনারেলের ইচ্ছার কাছে জিম্মি হয়েই থাকবো? গেট পাসের টাকা দিয়ে ডে লেবার দের বেতন দেয়া হয় বলে শোনা যায় কিন্তু ওদের বেতনও নিয়মিত দেয়া হয় না।
এছাড়া অন্যান্য দূর্নীতি তো আছেই।
কর্মচারীদের প্রতি বছর যে কাপড় দেয়া হয় এবছর সেই কাপড় এতই নিম্ন মানের দিয়েছে যে আয়া রাও সেটা ব্যবহার না করে ফকির মিসকিন দের মধ্যে বিলিয়ে দিয়েছে। কোন এক কর্মকর্তা নাকি বলেছিল যে এবার যে কাপড় দেয়া হবে তা তারা আগে কখনও দেখে নি। এক রসিক আয়া বলেছে যে "সত্যিই তো আমরা এত খারাপ কাপড় আগে কখনও পাই নি"।
এই দূর্নীতি কবে বন্ধ হবে?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২২
অচেনা সৈকত বলেছেন: কমরেড, এইগুলা লিখলে দ্যাশপ্রেমিকরা চেইতা যাইব।দেশটারে আমরা সোনার বাংলা বানাইয়া থুইছি।এদেশের সবই ভাল, ঘুষ,দুর্নীতি, বাটপারি সবই ভাল।ভুলেও যদি নিজ দেশের কোন অসঙ্গতি লেখছেন তাইলে আপনার খবর আছে।কারণ,এ দেশে চাঁদাবাজী বইলা কোন শব্দই নাই।চাঁদাবাজী আবার কি?এগুলান তো বাংলাদেশী ছাড়া আর সব দ্যাশের লোকে করে।
২. ২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
রাস্তার ছেলে বলেছেন: "আমরা সাধারণ মানুষেরা চিরদিন এক এক জন জেনারেলের ইচ্ছার কাছে জিম্মি হয়েই থাকবো।"

একজন অক্ষ্যাত কবির কবিতার কিছু লাইন মনে পড়ে গেল।

আমরা মিনারেল খাই না,
আমরা জেনারেল খাই।

আর মনে পড়ছে না! কবিতার নাম ছিল মিনারেল ওয়াটার। ঐ জেনারেলই খাইয়েছে জেনারেলরা!

 

মোট সময় লেগেছে ০.৯৪১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষের মাঝেই আছি, মানুষের মাঝেই থাকতে চাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই