ঈদে দেশের বাড়ী গিয়েছিলাম। ঈদ হলো। নামাজ, কোলাকুলি তারপর কষাই গিরি। রক্তাক্ত ছুরি হাতে মৌলবীর ছুটোছুটি, যত্রতত্র রক্ত। গরু খাসির আর্তনাদ ছোট ছোট ছেলে মেয়েরাও কৌতুহল এবং ভয় মিশ্রিত চোখে তাকিয়ে দেখছে। হঠাৎ যেন মনে হলো বধ্যভূমিতে দাড়িয়ে আছি। একাত্তর অথবা পয়তাল্লিশ এ নাকি ভবিষ্যতের কোন এক বধ্যভূমিতে আছি? আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা কি এখন থেকেই জল্লাদের ট্রেনিং নিচ্ছে বা পাচ্ছে? এই ভয়ংকর দৃশ্য গুলো কি ছোটদের না দেখালেই নয়। টিভি তে কোন অপারেশনের (ডাক্তারী) দৃশ্য দেখানোর সময় বলা হয় শিশু এবং বয়ষ্ক/দুর্বল চিত্তের লোকেরা দেখবেন না। তাহলে এই খুনোখুনির দৃশ্যটা বাচ্চাদের না দেখানোর ব্যবস্থা করা যায় না? তাছাড়া কোরবানীর ব্যাপারটাও আমাদেরকে কতটা ত্যাগী এবং উৎসর্গ করার মত মানসিকতা তৈরী করতে সাহায্য করে কে জানে! আমি আগেও বলেছি আমি কোন ধার্মিক মানুষ দেখিনি। একজন মানুষের জীবনে কত প্রিয় বস্তু থাকতে পারে? মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার নিজের জীবন। কিছুদিন আগে আফ্রিকার কোন একটি দুর্ভিক্ষ কবলিত দেশে রাষ্ট্রপতি সমগ্র দেশবাসীর নামে একটা পশু কোরবানী দিয়েছিলেন। আর একটা দেশে আইন করেছিল যে একজন মানুষ সমগ্র জীবনে একটা কোরবানী দেবে কেননা মানুষের জীবনে প্রিয় বস্তু বারে বারে আসে না। পশু সম্পদ রক্ষার্থে এ ধরনের আইন করা হয়েছিল সম্ভবত। বিষয় টা আমাদের জন্যও অনেকটা প্রাসঙ্গিক। বাসী ঈদ মোবারক রইল।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।