সুশীল বল্গাররা একটু দেখে শুনে! নিজেকেই মডারেশনের আওতায় রাখার চেষ্টা করে যাচ্ছি, কঠিন কাজ! ঝামেলা করবেন না!

বল্গারগন বাঁচতে চাও?

০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৪

শেয়ার করুন:                   Facebook

বুদ্ধিমান আর বুদ্ধিজীবি একসাথে থাকতে পারে না - এইটা হইল সার কথা। কই পাইলাম এমুন কতা! ল্যাজে আগুন লাগলে বুদ্ধিমানেরা যে নিজের বুদ্ধি বর্গা দিয়া, নামের পিচে বুদ্ধু লাগায়া বুদ্ধিজীবির ঠিকানা বিচরায় এইডা আগে জানা ছিল না, ইদানিং জানলাম। দেখলাম, পড়লাম - চাইয়া থাকলাম। আহারে বুদ্ধি!

তিন গ্রাম পরের গ্রামে যখন আর্মি আইলো, মুদি দোকানদার আসগরের সামনে উপায় আছিল দুইখান- পলাইয়া যাওন আর ঘুইরা দাঁড়ান। সন্ধ্যার মইধ্যেই যখন মিলিটারি আইয়া পড়লো আসগর আর দেরী করনের রিস্ক নেয় নাই; ১৪ বছরের মাইয়া, বউ আর বুড়া মায়েরে লইয়া ডাইরেক্ট ইন্ডিয়ার রাস্তা ধরল।

শরনার্থী শিবিরে ৩দিন যাইতেই মন ঠিক করল, আধা-পেটা খাইয়া পোকের মতোন বাইচা লাভ নাই। ৩০ দিনের মাথায় ফেতর আসলো নিজের গ্রামে। উড়াইয়া দিল গ্রামে ঢুকন-বাইর হওনের মুখে খালের উপরে যেই কালভার্টখান আছে সেইটা। থামল না। আর্মি ক্যাম্প এ্যাটাক কইরা মারলো ২ ডজন আর্মি, আধ ডজন রাজাকার। কমান্ডারের পিছে পিছে ঘুইরা ঘুইরা খায়া-নাখায়া লড়তে থাকলো।

যুদ্ধ থামলো, জিতলো আসগর, ফিরায়া আনলো মা-বউ-কন্যা। আবার খুললো ছোট্ট দোকানের ঝাপ।

বল্গারগন বাঁচতে চাও?

 

 

  • ১৮ টি মন্তব্য
  • ৪৩০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩
comment by: সিন-লাম-মীম বলেছেন:

সুশীল বুদ্ধিদাতাগন নিজ দায়ীত্বে আসিবেন, প্লীজ।
২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: উড়াধুরা :) শোকেসের জন্য ধার নিলাম
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ইন্টারেস্ট ০% AER

৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
comment by: মানুষ বলেছেন: বাঁচতে হইলে বাঁচার মতই বাঁচমু।
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন:
কেমতে?

সুশীল-শীতল-ছায়ার তলে আবুল হয়ে? নাকি নিজে বুদ্ধিতে নিজের অমর্যাদা করে গালাগালি করে? নাকি অন্যকিছু আছে ঘটে?

৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯
comment by: এস্কিমো বলেছেন: হ
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: শরনার্থী শিবিরে? নিজের গ্রামে? (নাকি বরফের দ্যাশে?)

৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩
comment by: মাথামোটা বলেছেন:
দুইটাই করবার পারি।
৬. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৯
comment by: নীতিশ বৈরাগী বলেছেন: +
প্রিয়তে রাখলাম।
৭. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৪
comment by: সিন-লাম-মীম বলেছেন:

তারপরেও সার কথা এখনো বদলায় নাই।
৮. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৩
comment by: নরাধম বলেছেন: যুদ্ধ চলবে।
০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: কোনটা?

৯. ০৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: প্রশ্নোত্তর বলেছেন:

এই লড়াইয়ে জিততে হবে
১০. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪১
comment by: মুকুল বলেছেন:
হু
১১. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: যুদ্ধ থামবে না ।
১২. ০৯ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: পরশ পাথর বলেছেন: প্রিয় পোষ্ট।
১৩. ০৯ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: শয়তান বলেছেন: কোন বুদ্ধি চান

শয়তানি বুদ্ধি না রাজাকারি বুদ্ধি
১৪. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:১১
comment by: সিন-লাম-মীম বলেছেন:
শয়তান নিপাত যাক, রাজাকার নিপাত যাক - আমরা খালি বাচতে চাই ;)

 



 


সুশীল বল্গাররা একটু দেখে শুনে! নিজেকেই মডারেশনের আওতায় রাখার চেষ্টা করে যাচ্ছি, কঠিন কাজ! ঝামেলা করবেন না!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৮০১