[ উৎসর্গ : ব্লগার আসিফ মহিউদ্দিন ও ঐ কবিদের প্রতি, যাদের কবিতা নিষিদ্ধ হয়েছে; এবং তাদের প্রতি, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে]
ইউফ্রেতিসের স্রোত আর ভূমধ্যসাগর সাক্ষী-
জ্বলেছে ঐ বাগদাদ, আলেকজান্দ্রিয়ার যৌবন
এবং আমার কবিতার শরীরে যতো প্রশ্নবোঁধক,
নিজের মূর্খতায় স্যারাসিনস হয়েছে নত,
আলহামরা হতে মুঘলের বিলাসে সেদিন
লেগেছিল অজ্ঞানতা। কচ্ছপ-জাতকের মতোন
অনাবৃষ্টির কথা সত্য জেনেও নেয়নি আশ্রয়।
ভয় নেই কবিকুল!
ইতিবৃত্তের সন্ধান রাখেনা তারা, মূর্খতা এই-
প্রগতির দরজায় ঝুলিয়েছে তালা সর্বদাই।
এতো নয় উত্তরণ, পশ্চাৎপদতার পথ ধরে
এইতো জাহেলিয়াত; যেখানে রূদ্ধ হয় বিবেক।
তারা তো অন্ধ সেজেছে,
ক্ষমতার মোহে হায় !
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



