somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কফিল আহমেদ এর কবিতা (রচনাকালঃ১৯৯৪)

১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেটালিক
কফিল আহমেদ


না হয় রান্নাঘরে
ডিম ভাঙার চুপচাপ খুনের আওয়াজ থেকে আরো বধির হবো আমি
বেথাই খালের জলে আধডোবা মরা পাতিহাঁস দেখাবো আমি
এবং এই মর্মে গুমোট গুদাম ঘরে আরো বলিদান হবে কুলির গর্দান

স্টেজে নামবে আরো ভূতগ্রস্থ আলো
আর তোমাকে শুনতে হবে সব ভুতুমপেচাঁ আত্মার ভুতুম

হে পতঙ্গ পাখি লতাগুল্মঝোঁপ, দেখো-
আমার দুই চোখ আটকে যাচ্ছে কীটনাশকের দুঃসহ নীলে
জিহ্বায় বালি ও কাকঁর হে সাদা ভাত, প্রিয় শুকতানি
আমি বিষে ও মবিলে ভাসমান বিলে-ঝিলে
শ্যালোমেশিনের ধকধপ ঘোষনা বাজালাম
দেখলাম এই মর্মে কারো বাড়ি কিংবা কবরের আশেপাশে
কোনো গাছপালা থাকবে না
মাছ দেখাবে কঙ্কাল জল দেখাবে শুকনো বালুকণা
আমারই পাতে তার সবশেষ নগ্ন উপহাস দেখালাম আমি
রাস্তায় আজদাহা ট্রাক ও ট্রাকের দুই চোখ দেখিয়ে
তোমাকে তো বলেছি ঐ দেখো ডাইনোসর
কতো বছর পর ওরা আবার এসেছে-
তুমি তাকে দেবশিশু ডাকতে পারো না
বাজারে নিপল এসেছে আর বাচ্চারা তাই টেনেছে
তাই বলে মায়ের দুধের টান, সেই ঘুমটান কখনো ফুরাবে না
আমি জানি
তা এমন নয় যে, আমি বরষার জলে
ভেসে যাওয়া হাঁসের উদ্দেশ্যে
সেই হারিয়ে যাওয়া পাতিহাঁসের উদ্দেশে
আমি গৃহিনীর থই থই ডাক শুনতে চাচ্ছি

সেই ভোরবেলা কবুতরের খোপ খুলতেই
তোমার উঠানে ছড়িয়ে দিতাম বাকবাকুম ভোর ও
অসংখ্য ভোরের কবিতা
কেরোসিনের খালিটিন বাজাতে বাজাতে গাইতাম
ভোলানাথ গান আর বেপরোয়া আ আ আ
যে কোন ভোরের আগমনে
একটা চারাগাছের উজ্জ্বল জাগরণে সেরে উঠতাম আমি
যে কোন আদিবাসী কোমরের ঘুনসি ছিঁড়ে
টাট্টুঘোড়ার পেটের টাইড পেটনি ছিঁড়ে মূহুর্তে লাফিয়ে উঠতাম
কিশোরীর ফ্রকের নিভৃতে জংলিছাপা ফুলের আনন্দদোলায়
আরো অনাবিল দোলে উঠতাম
তা এমন নয় যে আমি আমার আশু রোগ মুক্তি কিংবা
হঠাত সেরে উঠবার কথাই বলছি
প্রতিক্ষণে দেহ প্রতিক্ষণে মন
প্রতিক্ষণে দেহ ভাঙে প্রতিক্ষণে মন

প্রতিক্ষণে মেঘ। প্রতিক্ষণে মেশিন।
উদাম করো মেঘ কিংবা মেশিনের সব অস্ফুট ঘুম
মেটালিকা সুর ও মিলন
অবারিত অনন্তের ক্ষমাহীন ফণায় থিক প্রতিটি দৃশ্য ও দৃশ্যান্তর
দৃশ্যে দৃশ্যে স' মিলের যমসাঁই ব্লেড ও ব্লেডের ঝলকানি
এই মর্মে আম নিম জারুলের সব মরা গোড়ালি সব উদাম করো

এমনিতেই শিশুর কবরের মতো ছোট্ট
আরো করুণ তোমার আমার সকলের মা ও মাতৃভূমি
গরিব মেয়েটার নিরীহ স্তনের মতো ভীত-সস্ত্রস্ত
সকলের প্রেম ও নির্বাক প্রকৃতি
গ্রামপুলিশের খামাখা পোষাকের মতো ব্যর্থ বোকা
এই অর্থহীন রাষ্ট্র ও রাজধানী
এই শিল্প ও কবিতার শাদা- সব উদাম করো

উদাম করো সব জল্লাদের কালা ও কাফনের সাদা

উদাম করো সব জ্বলে উঠা গায়ের ঘামাচি
এই রোদে ব্রা কিংবা বোরখা পরেছে মেয়েটির
সারা গা ভরতি ধুতুরার জ্বালা- সব উদাম করো
স্রাব ও প্রস্রাবের গন্ধসমেত দাম্পত্যশয্যায় ছড়ানো সব হাস্যময় কবিতাজীবাণু
রান্নাঘর হতে দুই চোখে বাটা মরিচের লাল দগদগে ঝাল
লাল গনগনে লোহা, আগুনের আঁচসহ কামারের মুখ
রাস্তায় গলিত পিচের লাভায় নিঃসঙ্গ রবারের জুতা
তোমার যৌবন তবু বেদেনীর চুপড়ির অন্ধকারে গোখরার ক্লান্ত ফণা
ফণায় ফণায় প্রকাশিত ম্লান পদ্মফুল সব উদাম করো

তোমাকে দেখতে যাবার পথে
বাজারে বাজারে টাঙানো দাঁতে জিভ কামড়ে থাকা খাসির খন্ডিত মাথা
কলাপাতায় রক্তের পানসি, টুকরা টুকরা কলিজা-শিনা
সব বর্ষাক্লান্ত দিনের ঝিমানি
কাচ্চাবাচ্চাসহ লোদে লেপ্টানো শুয়োরের জন্মঘোর
এই কর্দমাক্ত কবিতা ও হৈ চৈ সজ্বির হাট
সব উদাম করো
এবং ভালোবাসো তোমার সবচাইতে কোমল চিকন হাড়খানি ছুঁয়ে
দৃশ্যে দৃশ্যে সব গাধা ঘোড়া সাজিয়ে চলো মন শিশুপাড়া দিয়া

রচনাকালঃ ১৯৯৪
প্রথম প্রকাশঃ চালচিত্র ( কিশেরাগঞ্জ )
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×