somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এস এম মোমিন
কৃষিবিদ এম আব্দুল মোমিন বিশ্ববিদ্যালয় জীবন থেকে কৃষি সাংবাদিকতার সঙ্গে জড়িত। পেশায় সরকারী কর্মকর্তা হলেও তিনি কৃষি সাংবাদিকতাকে তিনি অন্তরে লালন করেন। কৃষি সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ কওে যাচ্ছেন তিনি। ২০০৩ সালে শেরেবাংলা কৃষি বিশ্ব

নিস্তেজ ফুলকে সতেজ করবে ভায়াগ্রা!

২৩ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভায়াগ্রা নাকি অশীতিপর বৃদ্ধকেও ২৫ বছর বয়েসি টগবগে যুবকে পরিণত করতে পারে! এটি গ্রহনের পর অবসন্ন ও নিস্তেজ দেহ-মন হয়ে ওঠে সতেজ। বিছানায় ভালো পারফরমেন্স দেখাতেও নাকি এর জুড়ি নেই!

ভায়াগ্রা প্রেমিকদের নামের তালিকায় যুক্ত হয়েছেন তাই বিশ্বের নামি-দামি অনেক সেলিব্রেটিসহ রাষ্ট্রনায়ক পর্যন্ত! তাদের কাছে যৌন উত্তেজক হিসেবে এই ট্যালেট পেয়েছে বিষেশ মর্যাদা ও কদর!

মূলতঃ বিষন্নতা, অবসন্নতা বা নিস্তেজ দেহ মন (বিশেষ অঙ্গ) যাতে মুহূর্তে সতেজ হয়ে ওঠে তার হাতিয়ার হিসেবেই ভায়াগ্রার আবিষ্কার।

তবে; ভায়াগ্রা প্রয়োগে নিস্তেজ-নুয়ে পড়া ফুল মুহূর্তেই সতেজে টগবগে যুবকের মতো দাঁড়িয়ে পড়বে, এমনটি কি ভেভেছি আমরা।

কিন্তু; বিক্রির উদ্দেশ্যে বাগান থেকে কেটে আনা ফুল অধিক সময় সতেজ রাখার বিশেষ টিপস হিসেবে জনপ্রিয় টিভি সেলেব্রেটি গার্ডেনার ডেভিড ডোমোনি এমন আইডিয়াই দিয়েছেন।

তিনি, চ্যানেল- ৫-এ ‘গার্ডেন ইআর’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন।

ডেভিড ডোমোনির মতে- মাত্র এক মিলিগ্রাম ভায়াগ্রা বাগান থেকে কেটে ফেলা ফুলগুলোকে বাড়তি এক সপ্তাহ পর্যন্ত সতেজ রাখতে পারে। এ কাজে ৫০ মিলিগ্রাম ভায়াগ্রার একটি স্ট্যান্ডারড ট্যাবলেটের মাত্র এক মিলিগ্রামই যথেষ্ট। ক্ষেত থেকে কেটে ফেলার পর ফুলগুলো যাতে ফুলদানিতে নুঁয়ে না পড়ে সতেজ তাগড়া ঘোড়ার মত ঘাড় উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য প্রয়োজন স্বল্প মাত্রার ভায়াগ্রা!

ভায়াগ্রার মতোই পানিতে দ্রবনীয় অ্যাসপিরিনও একইভাবে কাজ করে। নুয়ে পড়া কিছু ফুলের কাণ্ড পানিতে ভিজেয়ে রেখে তাতে একটি ট্যাবলেট ছেড়ে দিলেই এর প্রমাণ পাওয়া যায়।

হর্টিকালকালচারাল বা উদ্যান পরিচর্চায় ভায়াগ্রা প্রয়োগের বিষয় সম্পর্কে বিষেশজ্ঞ চিকিৎসকরা এ সংবাদে পুরুষদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া হবে না বলে মন্তব্য করেন।

তারা মনে করেন- ফুলের বা উদ্ভিদের সতেজতা বৃদ্ধিতে ভায়াগ্রার ব্যবহার বিষয়টি একটি নির্দিষ্ট বয়স পার হওয়া কোনো কোনো দম্পতির মধ্যে ব্যপক উত্তেজনার সৃষ্টি করবে।

ডোমোনি বলেন- ভায়াগ্রা নামের ড্রাগটিতে রয়েছে নাইট্রিক অক্সরাইড। এই রসায়নটি পুরুষের বিষেশ নিস্তেজ (ইম্পোটেন্স) অঙ্গের মাংসপেশীর রক্ত প্রবাহ বাড়িয়ে এটিকে সতেজ করে তোলে।

একইভাবে এটি বাড়িয়ে তোলে ফুলের সজীবতাও। এমনকি বিলম্বিত করে তাদের ‘মৃত্যু’কেও।

উদ্ভিদের সতেজতা বৃদ্ধিতে ভায়াগ্রা প্রয়োগের বিষয়টি সর্বপ্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয় বিজ্ঞানীরা। এ বিষয়ে বৃটিশ মেডিক্যাল জার্নালে একটি নিবন্ধও প্রাকাশিত হয়।

এখন বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন উদ্ভিদের সতেজতা বৃদ্ধিতে ভায়াগ্রার নতুন ভার্সন তৈরির জন্য। সুত্রঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×