পহেলা বৈশাখ’১৪১৬ ।
আজ বাংলা নববর্ষ, বাঙ্গালির নববর্ষ।
এই আনন্দঘন মুহুর্তে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।
হিজরি ৯৬৩ সালে অর্থাৎ খৃষ্টিয় ১৫৫৬ সালের এপ্রিল মাসে সম্রাট আকবরের শাষনামলে হিজরি চান্দ্র বর্ষকে সৌর বর্ষে প্রচলন শুরু করেন, আর তখন থেকেই বাংলা বর্ষের সুচনা। এর পর থেকে বাংলা ভুখণ্ডের মানুষ গুলো নববর্ষ পালন করে আসছে। বাংলা ভুখণ্ডের সাথে সাথে আজকে তামিল, মালাবারি, পাঞ্জাবী প্রত্যেক জনগোষ্টি নববর্ষ পালন করছে।
তামিলনাডুতে বছরের প্রথম মাস চিত্তিরের প্রথম তারিখ আজ। তামিল বছরের অন্যান্য মাস গুলো হচ্ছে, (২) বৈ কাসী (৩) আ নি (৪) আ দি (৫) আ ওয়ান্নি (৬) পরেট্টা সি (৭) অউ পাসি (৮) কার্তিকেই (৯) মারকলি (১০) তেই (১১) মাসি (১২) পংগ্নি
পাঞ্জাব প্রদেশে বেইসাখ মাসের আজ প্রথম তারিখ। তাদের বছরের অন্যান্য মাস গুলো হচ্ছে, (২) জেঠ (৩) আসাড (৪) সাওন (৫) ভাদোঁ (৬) আস্বিন (৭) কাত্তো (৮)আগন (৯)পূস (১০) মাঘ (১১) ফাগন (১২) চৈত্
কেরালা প্রদেশে বছরের প্রথম মাস মেষ এর প্রথম তারিখ। তাদের অন্যান্য মাস গুলোর নাম বারো রাশির নামানুসারে।
আশা করি সবারই নতুন বছরটি সুখে এবং শান্তিতে কাটবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

