ফুল তবু দেবিকার পা’য়
হৃদয়ের দাম দিয়ে কেনা এ ভালোবাসা কি ছুঁড়ে ফেলা যায়
এরই সাথে যে অনেক গুচ্ছ শ্বেত রক্তিম ফুলের রয়েছে দায়
নিয়তির প্রতিনিয়ত চলে আসা নিয়মের অমোঘ রেখাটা ধরে
অনেক সুদূরে চলে যাওয়া তোমার, শত স্মৃতিচিহ্ন অগোচরে
রেখে গেলে প্রতিটি পদার্পনে, মানসের প্রতি পাতায় পাতায়
হৃদয়ের দাম দিয়ে কেনা এ স্মৃতিচিহ্ন কি ছুঁড়ে ফেলা যায়
সম্বলের সবটুকু হারিয়ে নিঃস্ব হলো পুজো দিতে গিয়ে যার
জাগতিক এ জীবন ছুঁতে পারেনি কোন অঙ্গ সেই প্রতিমার
অর্চনার রেশ রয়ে গেছে আজো, ফুল তবু দেবিকার পা’য়
হৃদয়ের দাম দিয়ে কেনা সে কুসুমহার কি ছুঁড়ে ফেলা যায়
বুঝবেনা কভু, বুঝতে পারোনি কোন কালে, হৃদয়েরই টান
তারে তারে তার কোন বীণা বাজে, কোন সূরে হয় আনচান
সত্ত্বার সকল অস্তিত্ত্ব, সে সূর কেন বার বার হিয়া আকুলায়
হৃদয়ের দাম দিয়ে কেনা সে সূরের তার কি ছুঁড়ে ফেলা যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



