somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকাশ সম্পর্কে আমার ভাবনা

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাকাশ সম্পর্কে আমার ভাবনা

(কবিতা লেখা বাদ দিয়ে, ক’দিন ধরে মহাকাশ সম্পর্কে ভাবছিলাম। ষ্টিফেন হকিং এর “ব্রীফ হিষ্ট্রি অব টাইম” বইটির কিছুটা অংশও এর মাঝে আবার পড়া হলো। এই ক’দিনে আমার মাঝে যে ধারনা জন্ম নিলো তা নিয়ে এই পোষ্ট। এ সম্পর্কে যারা আমার চেয়ে আরো ভালো ধারনা রাখেন, অবশ্য আওয়াজ দেবেন, নিজস্ব ওপিনিয়ন জানাবেন।)

আইনষ্টাইনের অপেক্ষবাদ কে মেনে নিলে মানব জাতির পক্ষে এমন কোন স্পেস শীপ তৈরি করা কোনদিন সম্ভব হবেনা যে স্পেস শীপের গতি আলোর গতির চেয়ে বেশি হবে। কেননা পদার্থ বিদ্যার নিয়মানুসারে আলোর গতির চাইতে আর কোন দ্রুত গতি হতে পারেনা। আর আলোর গতি হচ্ছে প্রতি সেকেণ্ডে এক লাখ ছিয়াশি হাজার মাইল।
আমাদের পৃথিবীর Escape Velocity বা মুক্ত গতি হচ্ছে প্রতি সেকেণ্ডে সাত মাইল। অর্থাৎ প্রতি সেকেণ্ডে সাত মাইল বেগে যদি কোন বস্তু উর্ধ্বে নিক্ষেপ করা হয় সেটা আর কখনো পৃথিবীতে ফিরে আসবেনা। আমরা চাইলে প্রতি সেকেণ্ডে সাত মাইল গতির কোন যান দিয়ে পৃথিবীর বাইরে ভ্রমন করতে বেরুতে পারি। তবে সে যান সূর্য্যের নিকঠতম নক্ষত্র Proxima Centauri তে পৌঁছতে লাগবে কয়েক হাজার বছর। মহাবিশ্বের দূরে কোথাও যাবার চিন্তা করা বৃথা।
কিন্তু প্রশ্ন হচ্ছে সৌরজগতের বাইরের অন্য কোন নক্ষত্রের চারিদিকে ঘুর্নায়মান কোন গ্রহে যদি যেতে চাই, সেটা কি কখনো সম্ভব হবে? না সম্ভব হবেনা, কোনদিন ও সম্ভব হবেনা। কারন আলোর গতি সম্পন্ন কোন শীপ কখনো তৈরি করা সম্ভব হবেনা। যদি কখনো আমরা আলোর গতি সম্পন্ন কোন স্পেস শীপ তৈরি করতে পারি আর সেটা যদি এই পৃথিবী থেকে লাঞ্চ করতে যাই। সেই স্পেস শীপ লাঞ্চের সময় নিউটনের তৃতীয় সুত্র অনুসারে যে পিছু ধাক্কা দিয়ে যাবে, তাতে পৃথিবী সম্পূর্ণ কক্ষচ্যুত হয়ে যাবে।
সূর্য্যের নিকঠতম নক্ষত্র Proxima Centauri র দুরত্ত্ব হচ্ছে সাড়ে চার আলোক বর্ষ। আর ১০ আলোক বর্ষের ভেতর কোন নক্ষত্রের সঙ্গি কোন গ্রহই নেই। কমপক্ষে ৫০ আলোক বর্ষের ভেতরে কোন বাস যোগ্য গ্রহের খোঁজ পাবার আশাও করা যায়না। আমরা যদি আলোর গতি সম্পন্ন কোন স্পেস শীপ তৈরি করে ও ফেলি আর সেটা লাঞ্চ করতেও সক্ষম হই সেই যান নিকঠবর্তী কোন গ্রহে পৌঁছতে সময় লাগাবে ৫০ বছর। তার মানে পুরো একটা সক্ষম জীবন। সক্ষম জীবন মানে, জীবনে বেশির ভাগ মানুষ ৫০ বছরের বেশি সক্ষম থাকেনা।
এই পর্য্যন্ত বিজ্ঞানীদের মেনে নেয়া সিদ্ধান্ত মতে Observable universe এর সীমা ৯৩ বিলিয়ন আলোক বর্ষের কাছাকাছি অর্থাৎ সেখানে আলোর গতিতে যেতে লাগবে ৯৩০০ কোটি বছর। তাহলে এই যে বছরের পর বছর ধরে কার্ল সাগান বা অন্যান্য বিজ্ঞানীদের যে স্বপ্ন দেখানো লেখা পড়ে আসছি অথবা আইজাক আসিমভের মতো সায়েন্স ফিকশন লেখকদের লেখা পড়ে আসছি, তার কি কোন বাস্তব ভবিষ্যত নেই? উত্তর হবে না।
মানব জাতি শত শত বছর পরে এই সৌরজগত কোন প্রকারে পেরুতে পারলেও মিল্কিওয়ে গ্যলাক্সির একটা স্পাইরাল রিং এর ক্ষুদ্র একটা অঞ্চলেও পৌঁছতে পারবেনা।

সৈয়দ নূর কামাল
[email protected]

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯
৪১টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×