আমার প্রিয় পোস্ট

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

উড়ো চিন্তায় ওড়ে মন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৬

শেয়ারঃ
0 0

উড়ো চিন্তায় ওড়ে মন
ব্লগে পঞ্চাশতম কবিতা


দিনটা গেলো খুঁজতে গিয়ে যাকে
অমৃত সে ভাগ্যে আমার কই
বিষ পিয়ে নীলকন্ঠ হবো কেনো
শিব দেবতা আমি তো আর নই

সম্রাটেরা রানীর প্রেমে পড়ে
শ্বেত পাথরে জগত করে আলো
তাজমহলের চিন্তা রাজার তরে
তার চেয়ে এই কাব্যগিরি ভালো

সুন্দরীরা সুন্দরদের সাজে
যুক্তি তো তার ছিলো চমৎকার
সব রাধা কি কৃষ্ণপ্রেমী হয়?
প্রেমের কাছে কাব্যগিরীর হার!

হাজার বছর বাঁচতে গেলে ভবে
বাড়বে শুধু বিচ্ছেদেরই ব্যাথা
ভাগ্য যদি না পাওয়াটিই হবে
দিন জীবনের কম হলে কি বৃথা?

স্বর্গ পুরে দেব দেবীরা যতো
কাম আগুনে মোমের মতো গলে
জৈব দেহের মানুষ যদি আমি
মন্দ কোথায় একটু পাগল হলে

প্রেম তো সেটা হরমোনেরই লীলা
মন পবনের যাত্রী আমি একা
চিন্তা উড়ো উড়ছে আপন মনে
ফসল যেনো কাব্যটুকুন লেখা

চারটা দিনের বসত ধরার পরে
কাটলো দু’দিন শুঁড়িখানার পথে
ভগ্ন মায়া ভুলে, ভাবের রসে
আর দু’টো দিন যাকনা উল্টো রথে

কাল তো গেলো শুন্য খুঁজে খুঁজে
ঠাঁই দাঁড়িয়ে! দীর্ঘ মহাকাল
কল্পে অতীত। বাস্তবতায় কোথা?
মূর্খ তুমি! সৈয়দ নূর কামাল

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: প্রথমেই অভিনন্দন ব্লগ কবিতায় হাফ সেঞ্চুরী করার জন্য। কামনা করি-অতি শীঘ্রই সেঞ্চুরী, ডাবল সেঞ্চুরী এবং হাজার পোস্ট পুর্ণহোক আপনার কবিতায়।

আপনার অন্য সব কবিতা থেকে এই কবিতায় ভিন্নতা রয়েছে। ভিন্নতা আছে বক্তব্যে, উপস্থাপনায় এবং কবিতার মর্ম কথায়। কবিতার আধ্যাত্বিকতা(বানটা ভুল হতে পারে) পাঠককে নিয়ে যায় অনেক গভীরে।
কবিতার সব্দিকেই নতুনত্ব খুব ভালোলেগেছে কবিতা।

শুভ কামনা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ কবির ভাই, আপনার অতি সুন্দর মন্তব্যের জন্য। হ্যাঁ তা ই ঠিক। বিরহ ভাবের কবিতাই বেশি লেখা হয়ে গেলো। তাই এ লেখাটি ওই বিরহের একটু প্রতিবাদ।
আসলে প্রতিটি তত্ত্বের দু'টি দিক থাকে, অপর দিকটিকে খোঁচানোর চেষ্টা হলো শুধু।

২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৫
স্বপ্ন নীল বলেছেন: শুভ হাপ্চুরী (হাফ সেন্চুরী) । অসাধারণ কবিতা .......সোজা প্রিয়তে নিলাম ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৫

লেখক বলেছেন: বিন ভাবনায় অসংখ্য ধন্যবাদ দিলাম। হাপ্চুরী মানে আধা চুরী নয় তো?
তাইলে তো গেছি।

 

মোট সময় লেগেছে ২.৭৭০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক চেষ্টা করি লিখতে কিন্তু মনের মতো করে লেখা হয়ে ওঠেনা। তারপরেও চেষ্টা চলে, যেমনি চলে এ জীবন, বহতা নদীর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ