১০ দল নিয়ে আগামী বিশ্বকাপ ক্রিকেট।
০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, ৪ এপ্রিল : ১০টি দল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী দুই আসর অনুষ্ঠান নিশ্চিত করেছে আইসিসি। ২০১৫ সালে একাদশতম বিশ্বকাপের আয়োজন করছে যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১৯ সালের দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড।
আইসিসি চিফ এক্সিকিউটিভ অফিসার হারুন লরগাত জানান, ১৯৯২ সালের পঞ্চম বিশ্বকাপ ক্রিকেট আসরের ফরম্যাটে পরবর্তী দুই বিশ্বকাপের খেলাগুলো হবে। দশটি দল পরস্পরের সাথে রাউন্ড রবিন লিগে অংশ নেবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল সেমিফাইনালে মোকাবেলা করবে।
২০১১ বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেয়। সাতটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলা শেষ করে। দুটি গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে মোকাবেলা করে। দশটি করে দল অংশ নেয়ার ফলে গত দুই বিশ্বকাপে ভালো খেলা আয়ারল্যান্ডকে দেখা যাবে না আগামি বিশ্বকাপের দুটি আসরে।
অপরদিকে টুয়েন্ট-২০ বিশ্বকাপ ক্রিকেটে দলের সংখ্যা বাড়িয়ে ১৬টিতে উন্নীত করা হয়েছে। দশটি দলের সাথে আইসিসির ৬ সহযোগী সদস্য দেশ প্রতি দুই বছর অন্তর টুয়েন্টি-২০ বিশ্বকাপে অংশ নেবে। টুয়েন্টি-২০ বিশ্বকাপে সহযোগী সদস্য দেশগুলোর ভালো পারফরম্যান্স ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়ার ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না অন্তত ২০১৯ সালের বিশ্বকাপের আসর পর্যন্ত।
view this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন