কথা ও সুর: কাজী সায়েমুজ্জামান
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ
আগামীর নতুন বাংলাদেশ।
গড়বেই গড়বেই গড়বেই গড়বে,
২৮তম বিসিএস।
আমরা দেশকে রাখবো দুর্নীতিমুক্ত,
সত্য ও ন্যায় হবে সর্বদা জয়যুক্ত।
নৈতিক চেতনায় একাগ্রচিত্তে আমরাই অন্তর্ভূক্ত,
কর্তব্য নিষ্ঠায়, মহৎ কীর্তিতে সর্বত্র হবে উক্ত।।
গৌরবে গরিমায় গৌরিক অর্জনে,
লাখো শহীদের স্বপ্নের দেশ।
গড়বেই গড়বেই গড়বেই গড়বে
২৮তম বিসিএস।
সাধারণ মানুষের জন্য এদেশের প্রশাসন,
আমাদের প্রতীতি হবে প্রতিপন্ন উজ্জল প্রজ্ঞাপন।
প্রতিজ্ঞা আমাদের - জিতবই জনমনে স্থায়ী আবাসন,
নিগ্রহ, বিচ্যুতি, অবিচার, দুর্গতির নির্মূল নির্বাসন।।
শৌর্যে ও বীর্য্যে বিশ্বের শীর্ষে,
সুবিদিত শৃংখল পরিবেশ।
আনবেই আনবেই আনবেই আনবে
২৮তম বিসিএস।।
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-
ভালোবাসি বাংলা মন্ত্রে দীক্ষিত বক্ষ,
সততা ও স্বচ্ছতা, সুশাসন আমাদের লক্ষ্য।
প্রজাতন্ত্রের সব কাজ কর্মে জনগণই হবে শুধু পক্ষ,
সম্মুখে আমাদের সতত রয়েছেন অজস্র অগ্রজ দক্ষ।।
একতার চেতনায় প্রয়াস আর বিশ্বাসে,
আনবেই আনবেই আনবেই আনবে---
নতুন সূর্য সবিশেষ
২৮তম বিসিএস।।
আগামীর নতুন বাংলাদেশ
গড়বে ২৮তম বিসিএস।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


