somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... নগর পরিকল্পনায় রাজনীতিবিদ
নগর পরিকল্পনার বিষয়ে যদি নগর পরিকল্পনাবিদদের থেকে রাজনীতিবিদ অথবা ব্যবসায়ীদের মতামত বেশি গুরুত্বপুর্ন হয়ে যায়, তাহলে পরিস্হিতি এরকমই হবার কথা। রাজউক-এর এই উদ্দ্যোগকে আমার "ডুবে যাবার আগে টাইটানিকের ডেকের চেয়ার টেবিল গোছানোর মত-ই" মনে হয়েছে। যেখানে পুরো শহরাটাই ঝুঁকিপূর্ণ, সেখানে শেষ মুহু্র্তের এই অতি ক্ষুদ্র সিদ্ধান্তের মুল্য কতটুকু? আমাদের ধৈর্য সীমাহিন, আমরা কত অল্পতেই না খুশি হই!!

**কালের কন্ঠের সম্পাদকীয় দেখে অনেক দিন পর কয়েকটা লাইন লেখার ইচছে হলো।]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/29177259 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/29177259 2010-06-15 11:46:35
যদি মন কাঁদে....তুমি চলে এসো - শাওন
যদি মন কাঁদে....তুমি চলে এসো....
চলে এসো .............এক বরষায়।

এসো ঝর ঝর বৃষ্টিতে......জল ভরা দৃষ্র্টিতে......
এসো কোমলও শ্যামলও ছায়........ চলে এসো ....তুমি চলে এসো....এক বরষায়।

যদিও তখন আকাশ থাকবে বৈরি,
কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি..
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো..
ঝলকে ঝলকে নাচিবে বিজলী আলো..।
তুমি চলে এসো....এক বরষায়.....যদি মন কাঁদে....তুমি চলে এসো....চলে এসো .............এক বরষায়।

নামিবে আধার বেলা ফুরাবার ক্ষনে,
মেঘ মল্লারও বৃষ্টিরও মনে মনে.......
কদমও গুচ্ছ খোপায় জড়ায়ে দিয়ে...জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে।
চলে এসো .....চলে এসো .........এক বরষায়।
যদি মন কাঁদে....তুমি চলে এসো....চলে এসো .............এক বরষায়।

গানটির লিংক: Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28902340 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28902340 2009-01-25 21:50:50
বাংলা সংস্কৃতিতে লালন শাহ্‌
লালন শাহ্‌ লৌকিক বাংলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ধর্মিয় নেতৃপুরুষ, সমাজ সংস্কারক ও লোকায়ত দার্শনিক। গ্রামীন বাংলার ভাব আন্দোলনে তাঁর ভুমিকা অনস্বীকার্য। লালন শাহের মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা এবং মানব মহিমাবোধ তাঁর বাউল চরিত্রে একটি দুর্লভ মাত্রা যোগ করেছিল। আবহমান বাংলা সংস্কৃতির এই কালজয়ী ধারক ও বাহকের মুল্যায়ন করতে যদি কারো দ্বিধা থাকে তবে তাকে কি আমরা বাঙালী বলতে পারি?]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28902282 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28902282 2009-01-25 19:44:27
শিরোনামহীন পুরানো ছবির ফোল্ডার ঘাটতে ঘাটতে পেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ]]> http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28867123 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28867123 2008-11-10 11:59:36 পদ্মা রিসোর্ট: নদীর চরের অবকাশ কেন্দ্র
জেনারেটরের সাহায্যে বিদ্যুতের ব্যবস্হা করলেও দিনে সেটার আদৌ দরকার ছিল না, কারন চারপাশের খোলা চরে প্রচুর বাতাস। অনেকদিন পরে সারাদিন কাটালাম Natural Environment-এ। খোলা বাতাসে কাঠের কটেজে বসে Multimedia Presentation!, খারাপ না।
সন্ধায় নৌকা ভ্রমনের চমতকার ব্যবস্হা ছিলো। খাবারের ব্যবস্হাও বেশ ভালো, পদ্মার ইলিশ এবং চিংড়ী।

একদিনের শর্ট প্রগ্রামে চলে যেতে পারেন ওখানে, শহরের ব্যস্ততা ছাড়িয়ে এক ঘন্টার ড্রাইভ। দিনশেষে ভালোই লাগবে।

আপনাদের জন্য পদ্মা রিসোর্টের কিছু ছবি দিলাম:









]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28851285 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28851285 2008-10-05 21:10:35
একদিনে বিশ্বব্যপী ঈদ: সম্ভব কি?
এটা সম্ভব হলে খুব ভালো হয় আমাদের জন্য, যারা ঈদে গ্রামের বাড়িতে যাই এবং যাদের অফিসে ছুটি কম। এবারের কথাটাই চিন্তা করুন না, আমরা এখনও জানি না কবে ঈদ, বুধবার নাকি বৃহস্পতিবার। অনেকেই গাড়ীর টিকেট নিয়েছেন বুধবারের জন্য। যদি বুধবারই ঈদ হয় এই মানুষগুলোর এবং তদের পরিবারের কেমন লাগবে?

সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। ]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28848981 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28848981 2008-09-28 18:29:13
মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ: আমাদের কি কিছুই করার নেই? দেওয়ার গ্রামের ইউসুফ আলীর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে আলকাছ। সোমবার রাতে মা তাকে কোন খাবার দিতে পারেননি। রাত ২টায় ঘুম থেকে জেগে মার কাছে সে ভাত চায়। ঘরে একদানা চালও না থাকায় মা ছেলেকে সকালে ভাত দেবেন সান্তনা দিয়ে এক গ্লাস পানি পান করিয়ে ঘুম পাড়ান। ভোর ৪টায় আলকাছ আবারও ঘুম থেকে জেগে মায়ের কাছে খাবার চায়। মা তখনও সকালে খাবার দেবেন বলে ছেলেকে আরও দুই গ্লাস পানি পান করিয়ে ঘুম পাড়ান। সকাল ৭টার দিকে ঘুমের মাঝে ছেলে বমি করে। এরপর ঘন ঘন তিনবার বমি করে নিস্তেজ হয়ে যায়। গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আলকাছের অবস্থা আশংকাজনক দেখে ডাক্তাররা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। গোয়াইনঘাট বাজারে সাহায্য তুলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের পর পাঠালেও বিকাল ৪টার দিকে সে মারা যায়।
আমরা কি এদের জন্য কিছুই করতে পারি না??

তথ্যসুত্র: যুগান্তর, ৮ নভেম্বর, ২০০৭।]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28743753 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28743753 2007-11-08 16:41:39
ঢাকায় পাতাল রেল/দ্বিতল সড়ক; কয়েকটি প্রশ্ন?? যানজট নিরসনে এটা কতটুকু কাজে আসবে বলে মনে করেন আপনি? আমার মনে হয়, খুব একটা কাজে আসবে না।
অথনৈতিক পুনঃবিন্যাস এবং এলাকাভিত্তিক কাজের সুযোগ তৈরি না করতে পারলে কোন কৌশলগত পরিকল্পনাই কাজে আসবে না।
সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগন্জ কিংবা টাংগাইলের মানুষ যতদিন কাজের খোজে ঢাকা আসবে ততদিন ঢাকার উপর চাপ কমানো কারো পক্ষেই সম্ভব হবে না।
সাভার, গাজীপুর এবং এর চারপাশের কলকারখানাগুলোতে যারা কাজ করে তাদের জন্য যতদিন ঐসব এলাকাতেই আবাসনের ব্যবস্হা করা না যাবে ততদিন ঢাকার যানযট কমানো যাবে না।
ঢাকা মহানগর জুড়ে মোট ছয়টি রুটে ৫২ কিলোমিটার পাতাল রেল লাইন স্থাপন করা হবে যার প্রতি কিলোমিটারে ব্যয় হবে প্রায় ১২০ কোটি টাকা। যার সহজ মানে দাড়ায় ৬২৪০ কোটি টাকার ব্যয়ভার। আজ হোক আর কাল হোক এই ব্যয়ভারতো আমাদেরকেই বহন করতে হবে তাই না?
সরকার কি একবারও ভেবে দেখেছে এই টাকা দিয়ে কতগুলো শিল্প কারখানা বানানো যায়? আমাদের কতগুলো হাত কাজ করার সুযোগ পাবে সেখানে??]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28733779 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28733779 2007-09-26 19:33:39
প্রিয় মডারেটর, একটু সময় চাই।। আমরা যারা লিখি কম কিন্তু অন্যের লেখা পড়ি এবং কমেন্ট করি তাদের তরফ থেকে একটা প্রস্তাব:
"প্রত্যেকের ব্লগে একটি কমেন্ট করার জায়গা চাই। যারা এখনও লেখা শুরু করেননি কিনতু ব্লগে আছেন তাদের সম্পকে জানতে হলে একটা কমেন্ট করার জায়গা জরুরি"
তাছাড়াও,
কোন লেখা ছাড়াও ব্লগারের দৃষ্টি আকষনের জন্য এটা আবশ্যক বলে মনে করছি। বোঝাতে পারলাম কি?
আপনাদের মন্তব্য আশা করছি।]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28733236 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28733236 2007-09-24 12:48:54
পদ্মা সেতুর অর্থায়ন ও দাতা সংস্হা পরিকল্পনা অনুযায়ী সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০১৪ সালে। ভূমি অধিগ্রহণে ক্ষতিপুরণ বাবদ লাগবে ৪৩২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হবে ৩ হাজার বসতবাড়ি, ২৭৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাস্তুচ্যুত ও ভূমিহারা হবে ৩৯ হাজার লোক, গাছ কাটা পড়বে ৩ লাখ ২৭ হাজার, তবেই নির্মিত হবে স্বপ্নের এই সেতু যা কিনা দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে।
দাতা সংস্হার মন যোগাতে পরীক্ষিত বন্ধু চীনের লোভনীয় প্রস্তাবও বিবেচনায় নিতে পারছে না সরকার। চীন পদ্মা সেতু প্রকল্পের পুরো অর্থের জোগান দিতে চেয়েছে ১ শতাংশ সুদে। এশীয় উন্নয়ন ব্যাংক বার্ষিক ৬ শতাংশ সুদে, বিশ্বব্যাংক ১ শতাংশ ও জাইকা দশমিক ৭৫ শতাংশ সুদে অর্থায়ন করতে আগ্রহী। চীন মাত্র ১ শতাংশ সুদে অর্থায়ন করতে চাইলেও সরকার এতে খুব বেশি আগ্রহী নয় কারণ এতে এডিবি'র বিরাগভাজন হওয়ার ঝুঁকি থেকে যায়।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে এ ধরনের সমস্যা নতুন নয়। এ সমস্যা সমাধানে সরকারের কি করা উচিত??]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28726775 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28726775 2007-08-20 17:14:11
৮ ঘন্টার নোটিসে র‌্যংগস ভবন ভাংগার কাজ শুরু-ক্ষতিটা কার??? কোটের রায়ের পর বিকাল চারটায় মাইকে জানানো হয় যে ভবনটি আজ ৩-৮-০৭ সকাল ৭টা থেকে ভাংগা শুরু হবে কিন্তু ১৬ তলা ভবনের মালামাল সরিয়ে নেবার জন্য কি ৮ ঘন্টা যথেষ্ট?
সেখানে যাদের অফিস আছে, সবকিছু সরিয়ে নিতে কিছু সময়ের দরকার। সেই সময়টা দিলে খুব বেশি ক্ষতি হতো কি? আমার মনে হয় না। সরকার কি কোন কারনে খুব বেশি Tensed? ওখানে যাদের অফিস আছে, যা কিছু সম্পদ আছে সেগুলো তো দেশেরও সম্পদ তাই না?
এটা কি মুল্যবান বিদেশি মুদ্রার অপচয় নয়? যদি তাই হয় তাহলে এই অপচয়ের দায়ভার কার?
খবরে শুনলাম ৪-৫ দিন সময় দিলে সবকিছু ভালোভাবে সরিয়ে নেয়া যেত। সেই ৪-৫ দিনের মুল্য কি কয়েক শত কোটি টাকার বেশি? আমার মনে হয় না।
দেশে একদিকে চলছে ভয়াবহ বন্যা, সেখানে অপচয় ঠেকানোর উপায় সরকারের নেই, কিন্তু এখানে তো ছিলো, তাই না? আপনাদের মতামত প্রত্যাশা করছি।]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28724022 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28724022 2007-08-03 13:10:36
বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক: সমস্যা নাকি সম্ভাবনা?
-সরকার পরিকল্পিত পূর্বমুখী বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হতে পারে।

-মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ অবহেলিত উত্তরাংশের কৃষিজাত পণ্য ও মৎস্যসম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হতে পারে এবং তাতে বাংলাদেশের খাদ্য ঘাটতির কিছুটা লাঘব হতে পারে।

-সীমান্ত বাণিজ্য চালু থাকলে আরাকান প্রদেশের বৃহৎ অংশের জনগণ বাংলাদেশের বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে পারে এবং বাংলাদেশের টেকনাফ স্থলবন্দর সবসময় কার্যকর থাকার সুযোগ সৃষ্টি হতে পারে।

-মিয়ানমারের জমি বাংলাদেশকে চাষাবাদ ও মৎস্য চাষের জন্য ইজারা দেয়ার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে দু’দেশেই বাণিজ্যিক পয়েন্ট ও এলাকা সম্প্রসারিত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রও প্রসারিত হতে পারে।

-মিয়ানমার হয়ে আশেপাশের তৃতীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরও ব্যাপকহারে গড়ে তোলা যেতে পারে যাতে পণ্য আমদানি-রফতানিও বাড়তে পারে এবং পাশাপাশি চোরাচালান ও অনেকাংশে রোধ করা যেতে পারে।

আমি পজিটিভ দিক গুলো বলেছি, আপনাদের মতামত প্রত্যাশা করছি।]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723491 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723491 2007-07-30 22:55:06
পরার্থপরতার অর্থনীতি-৩ দীর্ঘদিন পরে আমার নিজের জীবনেই এ ঐতিহাসিক ঘটনার পুনরাবৃর্তি দেখতে পাই। একবার পবিত্র শবে বরাতের পুর্বে আমি অসুস্হ হয়ে পড়ি। আমার মা শবে বরাতের দিন আমার হাতে এক টাকার নোটের একটি বান্ডিল দিয়ে ভিখারিদের তা দান করতে বললেন। আমি পায়জামা পান্জাবি পরে বাড়ির দরজার বাইরে প্রতিটি ভিখারিকে একটি করে এক টাকার নোট দেওয়া শুরু করি। কয়েক মিনিটের মধ্যেই আমি ভিখরিদের দ্বারা ঘেরাও হয়ে যাই। ভিড়ের ঠেলাঠেলিতে ভিখারিরা আমার পান্জাবি ছিড়ে ফেলে এবং আমার হাত থেকে নোট ছিনিয়ে নিয়ে যায়। আত্বরক্ষার্থে আমি দৌড়ে বাড়ির ভিতরে চলে আসি এবং সেই মুহুর্তে হঠাত করেই আমার হর্ষবর্ধনের কথা মনে পড়ে।

আমার বদ্ধ ধারনা যে সম্রাট হর্ষবর্ধন হয়ত ইচ্ছে করে তাঁর পরনের কাপড়-চোপড় দান করেননি। তিনিও হয়ত আমার মতই ঘেরাও হয়েছিলেন এবং পরনের কাপড়-চোপড় দান করার সময়ই পাননি। হয়তো তার পরনের কাপড় ছিনিয়ে নেয়া হ্য় এবং বাধ্য হয়েই তাকে গঙ্গাতে ঝাপিয়ে পড়তে হয়েছে।

-আমাদের দেশের বাস্তবতায় এটা সত্য। প্রতি বছর যাকাতের কাপড় নিতে গিয়ে প্রাণ হারায় শত শত মানুষ। আর কতদিন আমরা এই দৃশ্য দেখবো?? আমাদের অর্থনীতি কবে আমাদের সকলের মৌলিক আধিকারগুলো পুরণ করতে পারবে???]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723319 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723319 2007-07-29 23:48:38
পরার্থপরতার অর্থনীতি-২ -সমাজতত্ববিদ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি কোনো অপরাধ ঘটলে, অপরাধী ছাড়া আর সকলের দায়িত্ব খুজে পান।
-সাংবাদিক হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি নিজে যা বুঝেন তা সকলকে বুঝিয়ে বেড়ান।
-দার্শনিক হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি সমাধানহীন সমস্যার দুর্বোধ্য ব্যাখ্যা দিয়ে থাকেন।
-রাজনীতিবিদ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি সারা দুনিয়াকে পরিবর্তনের প্রতিশ্রতি দেন, অথচ নিজেকে এক চুলও পরিবর্তন করেন না।
-কুটনীতিবিদ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি কিছু না বলেও কথা বলতে পারেন।

আর কিছু কি আছে?? মতামত দিন....।]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723313 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723313 2007-07-29 22:51:34
পরার্থপরতার অর্থনীতি-১ সংস্কার হলো প্রণয়ঘটিত সম্পর্কের মত জটিল। এ ধরনের সম্পর্ক যে কোন আহাম্মকও শুরু করতে পারে, কিন্তু সাফল্যজনক পরিসমাপ্তি টানতে পারে একমাত্র পাকা খেলয়াড়রাই।
সংস্কারও যে কোন আহাম্মক শুরু করতে পারে, কিন্তু সবাই শেষ করতে পারে না। যারা সংস্কার করে তারা বাঘের পিঠে চড়ে বসে। যারা শেষ করতে পারে না তাদের অবস্হা হয় নিচের ছড়াটির মত:
There was a Young Lady of Niger
Who smiles as she rode on a Tiger
They returned from the ride
With the lady inside
And the smile on the face of the tiger.
সংস্কার করতে গেলে বাঘের পিঠে চড়তেই হবে। উন্নয়নশীল দেশসমুহ গহন অরন্যের চেয়েও অনেক বেশি শ্বাপদ-সন্কুল। এখানে কায়েমি স্বার্থবাদী জোটসমুহ বনের বাঘের চেয়েও হিংস্র ও ক্ষিপ্র। বাঘকে এড়ানোর স্বাধীনতা সংস্কারকের নেই। তবে সব বাঘের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের প্রয়োজনও তার নেই। প্রথম লড়াইয়ের জন্য সংস্কারককে তাই এমন বাঘ বেছে নিতে হবে যাকে সে সাফল্যের সাথে সম্পুর্ন পরাভুত করতে পারবে।

আপনার কি মনে হয়? আমাদের সংস্কারকরা কি পারবেন টিকে থাকতে?]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723286 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723286 2007-07-29 19:37:31
পরার্থপরতার অর্থনীতি রাতে "সংস্কারের রাজনৈতিক অর্থনীতি" বিষয়ে লেখকের মতামত শেয়ার করবো আশা করছি। ভালো থাকবেন.........।]]> http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723213 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723213 2007-07-29 12:58:01 ক্ষমতার হাতবদল ও জাতির ভাগ্য পরিবর্তন
তবুও জীবন থেমে নেই, থেমে থাকে না। আজ হোক, কাল হোক দেশে একটি নির্বাচন হবে। তখন আবার সাজসাজ রব উঠবে রাজনীতির অঙ্গনে। কিন্তু এসব কিছুর আয়োজন কি আমাদের অপমানের গ্লানি ঘোচাবে? নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন তো আমাদের পুরনো পরিচিত চেনামুখ, যদি না ইতোমধ্যে একটি অর্থবহ নির্বাচনী সংস্কারের ভেতর দিয়ে রাজনীতিতে একটি ভিন্ন প্রত্রিক্রয়ার সৃস্টি হয়। তা না হলে আমরা তো আবার ঘটা করে তাদের হাতেই রাষ্টীয় ক্ষমতা তুলে দেব যারা রাজনীতির নামে তিন দশকের অধিককাল ধরে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এনেছে রাজনীতির দুর্বৃত্তায়ন, দেশকে নিক্ষেপ করেছে দুর্নীতির অতল গহ্বরে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ দুর্নীতির একাধিক সমীক্ষক এ কথাই বলেন। রাজনীতিক, আমলা এবং আইন-শৃংখলা রক্ষাকারীরাই এ দেশে সবচেয়ে দুর্নীতিপরায়ণ শ্রেণী। তাহলে তো আবার আমরা ওই একই শ্রেণীর হাতে ক্ষমতার চাবিকাঠি তুলে দেব, যদি না তাদের নির্ভুল শনাক্তকরণ সফল হয় এবং রাজনীতির অঙ্গন থেকে তাদেরকে দুরে সরিয়ে রাখা যায়। তা না হলে ক্ষমতার হাতবদল হলেও হতে পারে, কিন্তু তাতে কি জাতির ভাগ্য পরিবর্তন কিঞ্চিত মাত্রায়ও সম্ভব হবে?]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723122 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723122 2007-07-28 22:32:21
আমার সমস্ত শিল্প আজ থেকে গণহত্যাকারী ঘরে বসে নিজেকে বাঁচাই
যদি বাধা না দেই,
তত্ত্ব করি-কী হলো কার দোষে?
যদি না আটকাই,
আজও না যদি
ঝাঁপিয়ে পড়তে পারি,
আমার সমস্ত শিল্প
আজ থেকে গণহত্যাকারী।’

(কবিতাটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি জয় গোস্বামীর লেখা)]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723099 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723099 2007-07-28 20:25:35
আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই ভেলরির দুঃসময়ে আমরা পাশে দাঁড়িয়েছি, চট্টগ্রামের দুযোগে আমরা চেষ্টা করেছি কিছু করতে, এখন সমস্যা আমাদের সকলের, সারা দেশবাশীর। এই দুযোগ সমবেতভাবেই মোকাবেলা করতে হবে। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি আমরা, দেশের এই দুঃসময়ে আমরা কি কিছুই করতে পারবো না?
আসুন সবাই মিলে একটা ফান্ড তৈরি করি, যেটা দিয়ে সবাইকে না হোক, কিছু লোককে সাহায্য করতে পারবো, সময়ের প্রয়োজনে এটাই হতে পারে তাঁদের জন্য জীবন বাঁচানোর একমাত্র সম্বল।

বি.দ্র. ছবিটি যুগান্তর থেকে নেয়া।]]>
http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723089 http://www.somewhereinblog.net/blog/Safaet12blog/28723089 2007-07-28 18:24:59