যে আশার নেই ভরসা
যে আশা ধোকায় ঠাসা
হৃদয়ের ছোট্ট ঘরে না-ই হলো সৃষ্টি আজ।
যে মেঘের নাই ঠিকানা
ইচ্ছে মতো ঝরতে মানা
ধূলোরই এই ধরাতে না-ই হলো বৃষ্টি আজ।
যে রঙের আলতা পায়ে
নাচে ঐ শ্যামল মেয়ে
সে রঙের ছিটেফোঁটা থাকুক আমার শরীরজুড়ে।
যে রোদের প্রখরতা
দু হাতে ধরায় ছাতা
সে রোদ থমকে থাকুক প্রতিদির ভরদুপুরে।
যে মেয়ের কল্পনাতে
মিশে থাকি মধ্যরাতে
বাধারই প্রাচীর ডিঙে আসুক না সে আমার বুকে।
যে বাবার ধমক শুনে
উঠে ঝড় হৃদয়-মনে
সে বাবার হোক না বসত খোদার গড়া স্বর্গসুখে।
যে চাঁদের নেই জোসনা
কবে যে আর হবেনা
সে চাঁদের আবাসভূমি রাতেরই আকাশটাতে।
যে মানুষ মুখোশপড়া
কবে যে পড়বে ধরা
সে মানুষ নিজের গড়া ধোকায় ভরা মুখোশটাতে।
যে জাতির সকল নেতা
চুরি করে বেতন-ভাতা
কিভাবে হবে বলো সে জাতির উন্নতি!
যে জাতি করে আশা
বিশ্ববাসীর ভালোবাসা
সে জাতি জ্বালুক আজ-ই ন্যায়ের বাতি।
যে কবি থমকে থাকে
চলার পথে বিপদ দেখে
সে কবির জীবন-বাতি যাক নিভে যাক এই ণে।
যে কবি হাঁটতে জানে
সতত সম্মুখ পানে
সে কবি যাক জিতে যাক স্বপ্ন জয়ের কঠিন রণে।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।