আমার প্রিয় পোস্ট

আই এ্যম নট ইনাফ ম্যাচিউরড...

ভেবে নিয়ো

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

শেয়ারঃ
0 0 0

যদি কখনো-
আমার কষ্ট তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়,
যদি কোন ফুল তোমার চোখের সামনে
নুয়ে পড়ে যায়-
ভেবে নিয়ো, ভেবে নিয়ো-
তোমার মতোই ডুবে থাকি
অসীম যন্ত্রণায়…

যদি কখনো-
অর্ধ নিশীথে ঘুম ভাঙ্গে তোমার,
যদি তোমার বুকে ভর করে
কোন কষ্টের পাহাড়-
ভেবে নিয়ো, ভেবে নিয়ো-
তোমার মতো আমিও জ্বলে পুড়ে একাকার…

যদি কখনো-
কোন অবেলায়,
তোমার চোখের জল ঝরে বসে একলা-
ভেবে নিয়ো, ভেবে নিয়ো-
করেছিলে আমাকে খুব বেশি অবহেলা…

যদি কখনো-
প্রতিদিন যখন তখন,
আমার স্মৃতিরা করে তোমাকে জ্বালাতন,
ভেবে নিয়ো, ভেবে নিয়ো-
আমার তরে এখনো আকুল হয় তোমার মন…

যদি কখনো-
ভুলের বসে, কিংবা ইচ্ছে করে,
আমার কথা মনে পড়ে,
ভেবে নিয়ো, ভেবে নিয়ো-
আমার বসত এখনো তোমার মনের ছোট্ট ঘরে…

 

প্রকাশ করা হয়েছে: লিরিক  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩০
কামরুজ্জামান মিহির বলেছেন: কবিতাটি পড়ে মন কষ্ট জাগানীয়া ভাল লাগায় ভরে গেল।
২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৯
রথে চেপে এলাম বলেছেন: বসত মনের ছোট্ট ঘরে/ বিশাল একটা হৃদর জুড়ে।
২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: তাই ই তো...

৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩৬
অংকুর বলেছেন: কবিতায় শব্দের বানান এর প্রতি খেয়াল নেয়া দরকার। না হলে কবিতা পড়ার মজাটাই চলে যায়। ''ছুঁয়ে ছুঁয়ে, বেশি অবহেলা, ভুলের বসে''

শুভ কামনা রইল।
২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ঠিক করে দিলাম...

 

মোট সময় লেগেছে ০.৯০০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বৃষ্টির মধ্যে আমার পৃত্থ্বী- পৃথিবী। বৃষ্টি ছাড়া আমি তাই শূন্য ভীষণ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ