ফলো দিস...........!!!
আমার অফিস শেষ সন্ধা সাতটায়। ছ’টার দিকে এক বন্ধবী ফোন করে জানালো যে সে আমার অফিসের নিচে, আমার জন্য অপেক্ষা রকছে ডাক্তার দেখাবে। বেশ ভালো কথা। আমি বাংলাদেশের একটা বিখ্যাত হাসপাতালে মিডিয়া এন্ড কমিউনিকেশস এ চাকরি করি। নাম ল্যাবএইড। ওর সমস্যাটা হচ্ছে গাইনি সমস্যা। কিন্তু দুঃখের বিষয় এইযে ঐ সময়ে আমাদের কোন গাইনি স্পেসালিষ্ট সংগত কারণে উপস্থিত ছিলেন না।
-তাইলে এখন কোথায় যাবে?
ওর সথে থাকা ওর বড় বোন বললেন অন্য একটা হাসপাতালের কথা যেটায় আমাদের ল্যাবএইড থেকে রিক্সায় যাওয়া যায়। সাথে আবার আমার বান্ধবীর ছোট দুলাভাই ও ছিলেন। অর্থাৎ আমরা মোট চার জন। অফিসের বসকে বলে আমি মিনিট বিশেক আগেই বের হলাম। আমার বান্ধবীর বড়বোন আর ও উঠলো এক রিক্সায় আমাদের কিছু আগে। আমি আর ওর ছোট দুলাভাই পরের রিক্সায় উঠলাম। ওর ছোট দুলাভাই আবার কথায় কথায় ইংরেজী বলতে পছন্দ করেন, তা কেউ বুঝুক বা না বুঝুক। তো রিক্সায় উঠে যথারীতি সেই ইংরেজী! ঝটপট রিক্সায় উঠেই সে সামনের রিক্সাটাকে দেখিয়ে বললেন
-ফলো দিস!
রিক্সাওয়ালা বিড়ি ফুকছিলো। সে ঘাড় ফিরিয়ে বলল
-ওই দিকে যামুনা, রাস্তা ভালা না।
আমি হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


