এইভাবে ভুলে যায সব কিছু !
কত আপন কত পরিচিত মুখ
একদিন আমিও ভুলে যাব সব
তোমার হাতের পরশ
তোমার রক্তপানি করা দামে কেনা স্বপ্ন ,
তোমার চাওয়া পাওয়া।
তোমার হাতের আংগুল ধরে বড় হলাম
আংগুল খেলায় সবসময বুড়ো আংগুলটাই ধরতাম
কাঁধের উপর বসতাম,কোলে উঠলে শার্টের কলার চেপে ধরতাম
বুকের উপর খেলতাম, বুক পকেটে কলমের সোনালী ক্লিপ টা আমার চাই চাই ,আমার কৌতুহলি হাত সেইভ করার সময় তোমাকে খুব বিরক্ত করত
বাবা , মাঝরাতে সারা রাজ্য ঘুরে আমার কান্না থামাতে
আমাকে ঘুম পাড়াতে,হঠাৎ ঘুম থেকে জেগে হাত দিয়ে দেখতে আমার ছোট্ট মশারির সামিয়ানা।
বাবা, আমি এখন শহরেই থাকি।পুরাতন বিমান অফিসের সামনের 'মিষ্টাঙ্গন' আর নেই...শহরে আসলেই আমার বায়না ছিল রসমলাই আর কোক....আহা কী পরিতৃপ্তি। বাবা , এখন আমি চাইলে অনেক কোক খেতে পারি....কিন্তু সে স্বাদ তো পাই না...।
বাবা..আমি ভুলতে পারি না ..প্রথম নীল কাপড়ের বাটা জুতা কেনা
ভুলতে পারিনা কলাগাছ ভাসিয়ে সাঁতার শেখানো,ভুলতে পারি না তোমার কেনা সাদা গেন্গি গায়ে বুক ফুলিয়ে নিশ্বাস নেওয়া,
ভুলতে পারি না তোমার সেই শিক্ষা, শোন," প্রেজেন্ট টেন্সের বেলায় থার্ড পারসন সিংগুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ই এস যুক্ত করতে হয়"
ভুলতে পারি না তোমার লিখা "এ টিচার" প্যারাগ্রাফ, তোমার সদা হাসি মুখ, ইস্ত্রি করা সাদা শার্ট,একটা বাঁকানো স্টিলের ডাট ওয়ালা ছাতা, তোমার বাদামি রঙের পেটমোটা ব্যাগ......।
আজ এতোদিন পরে আমি এতো বড় হয়ে ও
তোমাকে ছাড়া এক পা ও দিতে পারি না।
তোমার শৌর্য বীর্যে আজ আমি এতটুকু
আমার সবকিছুতেই আছে তোমার পরিপূর্ন অধিকার।
আমার প্রতিটা লোম তোমার কাছে ঋনী
তুমি তাই সবার চেয়ে দামী
তুমি আমার বাবা।
হয়তো কোন বর্ষন মুখর রাতে
দাড়াবো যখন লনের দেয়াল ঘেঁসে
মনে পড়বে তোমার কথা....।
আমি তো পারি নাই হতে তুমি যা চেয়েছিলে !
হয়তো পেরেছি
তুমি তো দেখলে না....
এই অপরাধ বোধ যাবে না কোনদিন!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


