আজ রাতে দেখলাম কেউ কেউ ধর্ম নিয়ে উস্কানি মূলক পোষ্ট দিচ্ছে। এতে যাদের আঘাত করা হচ্ছে তারা তো খুবই ক্ষেপেছেন। আর ক্ষ্যাপাটাই স্বাভাবিক কারন নিজ ধর্মকে সবাই ভালবাসেন তাই আঘাত আঘাত আসলে তারা তো ক্ষ্যাপবেনই। যাই হোক আমার কথা ভাই খুব সোজা সকল ধর্মই মহৎ, সব ধর্মেই ভালো কথা বলা হয়েছে। কেউ প্রমান করতে পারবেন না কোন ধর্ম খারাপ। তবে কিছু মূর্খ লোক আছে যারা না বুঝেই বিভিন্ন ধর্ম নিয়ে উল্টাপাল্টা লিখছেন। আসলে এধরনের লোক সবসময়ই ছিল আপনারা যারা ধর্মভীরু তারা হয়তো এদের কে গালিগারাজ করে ঝালমেটাতে চাইছেন কিন্তু আপনিও যদি গালিগালাজ করেন তাহলে ওদের সাথে আপনার পার্থক্য কি?
যারা ধর্মভীরু তারা আরো এ ব্যাপারে ভালো জানেন তাই গালিগালাজ না করে এসব মূর্খদের বোঝানোর চেষ্টা করুন আর আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন তাদের জ্ঞান দেন। চারপাশে সৃষ্টিকর্তার সৃষ্টির যে নিদর্শন তা বোঝার সামর্থ্য যেন সৃষ্টিকর্তা দেন।
আর সামু কতৃপক্ষ যেন উস্কানিমূলক পোস্টগুলোকে আরো উৎসাহিত না করেন তার আহ্বান জানাচ্ছি। যে কারো যে কোন ধর্মীয় বা ব্যাক্তি অনূভূতিতে আঘাত হানে এমন সব পোষ্ট তা মুসলিম,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জিয়া, মুজিব যাকে নিয়েই হোক না কেন তা সরিয়ে ফেলার আহ্বান জানাচ্ছি। আর যারা উত্তজিত তারা ঠান্ডা মাথায় চিন্তা করুন প্রতিশোধ পরায়ন হবেন না, গালি-গালাজ আর নোংরামি দিয়ে কোন লাভ হবে না, যুক্তি দিয়ে লড়াই করুন।
একজন মুসলমান হিসেবে আমার লেখাটি সম্পূর্ন আমার ধর্মীয় দৃষ্টিকোন থেকে লেখা আমার মনে হয় আমার অন্য থর্মের ভাইরাও এর সাথে সহমত পোষণ করবেন। পরিশেষে মুসলিম ভাইদের প্রতি একটা কথাই বলবো ইসলাম শান্তির ধর্ম, মহান ধর্ম আর ক্ষমাই মহত্তের লক্ষণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


