somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্ল্যাশ প্লেয়ার ছাড়াই ইউটিউব ভিডিও দেখুন

২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি গুগল ইউটিউবে এইচটিএমএল৫ ভিডিও ট্যাগের পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে। এই ধরনের ভিডিও ট্যাগ ব্যবহার করা হলে অ্যাডবি ফ্ল্যাশ পাগইন ছাড়াই ওয়েবসাইটের ভিডিও দেখা যাবে। স্ট্রিমিং ভিডিও চালানোর জন্য কম্পিউটারে ইনস্টল করা কোনো একটি মিডিয়া প্লেয়ারকে ব্যবহার করা হবে। এই পদ্ধতির বিশেষ সুবিধা হলো অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ারের মতো এটি কম্পিউটারের অন্যান্য কাজকে বাধাগ্রস্ত করবে না বা ভিডিও চালানোর জন্য ওয়েব ব্রাউজারটি ক্র্যাশ করবে না। সেই সঙ্গে এইচটিএমএল৫ ট্যাগ ব্যবহারের কারণে এই ভিডিওগুলো ওয়েবসাইটে সাধারণ ছবির মতো বিভিন্নভাবে সম্পাদনা করে ব্যবহার করা যাবে। সিএসএসের মাধ্যমে ভিডিওগুলো বিশেশভাবে উপস্থাপন করা যাবে আগের তুলনায় অনেক সহজ পদ্ধতিতে।
ইউটিউবে এইচ.২৬৪ ভিডিও কোডেক ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সাফারি এবং গুগল ক্রোম ইউটিউবের এইচটিএমএল৫ প্লেয়ার সমর্থন করে। এইচটিএমএল৫-এর উপযোগী মুক্ত মিডিয়া ফাইল ফরম্যাট ওজিজি থিওরা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের মাধ্যমে চালানো যায়।
ইউটিউবের এইচটিএমএল৫ ভিডিও ট্যাগ একটি পরীক্ষামূলক সংস্করণ। তাই এটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন—এখন এই পদ্ধতিতে যে ভিডিওগুলো দেখা যাবে সেগুলোতে কোনো বিজ্ঞাপন, ক্যাপশন বা সাবটাইটেল থাকবে না। সেই সঙ্গে এই ভিডিওগুলো এমন সব ওয়েব ব্রাউজার থেকে চালানো যাবে যেটি এইচটিএমএল৫ সমর্থন করে এবং এইচ.২৬৪ ভিডিও কোডেক রয়েছে।
ইউটিউবের এইচটিএমএল৫-এর পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করা যাবে http://youtube.com/html5 ওয়েবসাইট থেকে। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং সাফারি এর এইচটিএমএল৫ সমর্থন করলেও ইন্টারনেট এক্সপ্লোরার ডিফল্টভাবে এটি সমর্থন করে না। ইন্টারনেট এক্সপ্লোরার থেকে এই ভিডিও দেখতে ‘ক্রোম ফ্রেম’ নামের প্লাগইনটি ইনস্টল করা থাকতে হবে। ক্রোম ফ্রেম নামিয়ে নেয়ার ঠিকানা-http://code.google.com/chrome/chromeframe ।






প্রথম আলো
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×