বাংলাদেশে মোবাইল আর ল্যাপটপের ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখেই কম মূল্যে তা বাজারে ছাড়ার বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেসিস)৷
টেসিসের এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ছয়টি বিদেশি কোম্পানি চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে আবেদনপত্র জমা দিয়েছে৷ এই প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হবে কম মূল্যের ডুয়েল সিমের মোবাইল ফোন এবং ল্যাপটপ৷
টেসিস এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন জানান, আবেদনকারী এই ছয়টি কোম্পানির নাম এখনই প্রকাশ করা হবে না৷ তবে, তাদের আবেদনপত্রগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রধানের কাছে যাচাই করার জন্য পাঠানো হয়েছে৷
এই প্রথমবারের মত বাংলাদেশ সরকার বিদেশি কোম্পানির সাথে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টিএসএস)-এর যৌথ উদ্যোগ গ্রহণে সক্রিয় হল৷
টেসিস এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন আশা করছেন, এবছরের এপ্রিল মাস নাগাত এই ল্যাপটপ এবং মোবাইল ফোন সেট সবার হাতে পৌঁছে যাবে৷ তিনি আরও জানান, বিশেষজ্ঞরা বলছেন আগামী দুই বছরে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে আট কোটি৷ এবং প্রাথমিকভাবে বছরে চার লাখ সেট বাজারে ছাড়বে টিএসএস৷ ডুয়েল সিমের এই মোবাইল ফোনের মূল্য হবে দুই হাজার টাকা এবং তাতে থাকবে সর্বাধুনিক সব প্রযুক্তি৷ আর ল্যাপটপের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যেই৷ ২০০৯ সালের ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে আর্ন্তজাতিক কোম্পানিগুলো থেকে দরপত্র ডেকেছিল৷
টিএসএস কর্মকর্তা আরও বলেন, গত ১২ বছরে টিএসএস পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল৷ কোন কাজ ছাড়াই ৫২৫ জন অফিসার ও কর্মীকে বেতন দেয়া হয়৷ বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজু টিএসএস-কে আবার সচল করার নির্দেশ দেন৷
প্রতিবেদক : আসফারা হক
সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক
Click This Link
বাংলাদেশে মাত্র বার হাজার টাকায় ল্যাপটপ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।