তুমি ভুলে যেও বন্ধু মোরে মনে রেখো না
একা আছি ভাল আছি নিয়ে বেদনা।
আমায় ছেড়ে থাক যত দুরে
আমার কথা জাগবে তোমার অন্তরে-
একই বাসায় ছিলাম দুটি পাখি
প্রেমানন্দে ছিলাম মাখামাখি।
এখন সাথী হারা পাখি আমি নেই ঠিকানা।
আমার মরার সংবাদ যদিও পাও
মনে চাইলে একটু দেখে যেও
সেদিন আমায় দিয়ে যেও
শেষ শান্তনা............।
আমাকে আর শেষ শান্তনা তোমার দেওয়া হলো না । তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিলে। একদিন আমার উপর অভিমান করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ছিলে। তোমার অভিমান ভাঙ্গার সুযোগ আর আমি পেলাম না । বুক ভরা অভিমান নিয়েই তুমি বিদায় নিলে আমার অন্তপুরের সীমানা থেকে।
তুমি এখন এক শব্দহীন মানুষ। আমি জলভরা চোখে তোমাকে দেখছি। তুমি তো অনড় আমাকে আর দেখতে পাচ্ছ না। এই দেখাই শেষ দেখা। এই পৃথিবীর কোথাও আর তোমার সাথে দেখা হবে না। সারা জীবন শুধু বলতে হবে - আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছি। সে আমার পরম বন্ধু। আমি কখন বিমর্ষ থাকি, কেন আমার চোখে জল আসে, কেন আমার মুখে মেঘের ছায়া পড়ে, কথা না বলেও সে আমার ব্যথা বেদনার কথা জানত। নিজের জীবনের চেয়ে আমার জীবনটিকে সুন্দর সুচারু করে তৈরী করতে যা কিছু প্রয়োজন, সে এক পায়ে দাড়িয়েছিল তা করার জন্য। সে হয়ে উঠে আমার সবচেয়ে দীর্ঘক্ষনের সঙ্গী, সবচেয়ে বড় বন্ধু। আমাদের বন্ধুত্বের মধ্যে অলক্ষে এক সীমানা থাকে।আমরা কেউই ভুলেও এই সীমানা পার হওয়ার চেষ্টা করিনি। শুদ্ধ জীবন যাপন করতে গিয়ে কোনও অশ্রীলতাকে অন্তত দু'জনের মধ্যে আমরা ঠাই দেইনি। এত কাছের মানুষ ছিলাম আমি, তারপরও এই দুরত্বটুকু কিছুতেই ডিঙোতে পারি নাই।আমাকে সে যেমন ভালবাসত, তেমন ভয়ে পেত। আমি বুঝতে পারিনি যে তার ভিতরে নিজের অস্তিত্ব হীনতা দেখা দিয়েছিল। তোমাকে অভিবাদন বন্ধু। মান অভিমানে প্রতিদিন মরে যাওয়ার চেযে একেবারে চলে যাওয়াই ভাল। আমি কোন দিন ভাবতে পারিনি আমার আগে তুমি চলে যাবে। বন্ধু, তুমি চলে গেছ, আর আমি অপার হয়ে বসে আছি। তুমি তো ঠিকানা নিয়েছ বন্ধু। আমি ছেলে মেয়ে নিয়ে কোন ঠিকানায় যাব? আমি এখন বিধ্বস্ত, শোকে মূহ্যমান, ভগ্ন হৃদয়ের মানুষ। যে শোকের শান্তনা নাই ।বেচে থেকেও আমার বড় কষ্ট বন্ধু - বড় কষ্ট..............................
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।