আমার প্রিয় পোস্ট
- ১৯৭১ , জেড ফোর্সের মুক্তিযুদ্ধ : জিয়া-শাফায়াত-মইন-আমিনুলদের যুদ্ধ দিনের গল্প জানুন ছবি আর বর্ননায়........ - দাসত্ব
- সেয়ানা বিপ্লবী তাহের আর ৭ ই নভেম্বরের ছায়া নায়কদের অস্পষ্ট কায়া........... - দাসত্ব
- প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার নিরেট দেশপ্রেমের স্বাক্ষী দেয় সিআইএ'র সিক্রেট টেলিগ্রাম ০৩২৫/০৯৫০Z.....এবং অনেক অজানা কথকতা....... - দাসত্ব
- মুক্তিযুদ্ধের সেই কিংবদন্তী গুলো : ইয়াহিয়া খানের সেক্স অর্গি , বোরকা পরা গেরিলা আর রাজাকারদের দ্বিচরিত্র - দাসত্ব
- DOI : বলধা গার্ডেনের মেসেজ , কন্ঠ কি মুজিবের ছিলো ? - দাসত্ব
- DOI : ২ টি মেসেজ , নাম মুজিবের , ব্যক্তিটি কে ? - দাসত্ব
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- বেহেশত নামের গ্রহ , অদ্ভুত Amenity , কুরআন , Geology - দাসত্ব
- X Facts : UFO : Spy স্যাট আর জেমস ক্যামেরনের ফিল্মি মসলা - দাসত্ব
- বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান ১৬ ডিসেম্বর ১৯৭১ উচ্চারিত হয়েছিলো , রেসকোর্সের ময়দানে , এদেশেরই মানুষের বিজয়তপ্ত আওয়াজে....... - দাসত্ব
- অফেন্ডিং শেখ মুজিব-১ : ২৫ মার্চ , ১৯৭১ , টাইম ম্যাগাজিনের অদ্ভুত তথ্য - দাসত্ব
- AML থেকে AL , অসাম্প্রদায়িকতার কার্টেইন এবং পেছনের কাহিনী - দাসত্ব
- X Facts : মুজিব হত্যাঃ জিয়া , প্রচলিত কিছু বক্তব্য , চেপে রাখা না বলা তথ্য - দাসত্ব
ইস্যু : জাতীয়তাবাদ , প্রশ্ন : অ্যাশেজ সিরিজ কয়টি জাতির ভেতরে খেলা হয় ?
০৩ রা আগস্ট, ২০১০ রাত ১২:১৬

বাংলাদেশী না বাঙালী জাতীয়তাবাদ প্রশ্নে কান ঝালাপালা।
সু্প্রীমকোর্টের কিছু " ঠুটো জগন্নাথ "এখন আমাদের মহাবিজ্ঞ জাতীয়তাবাদ নির্ধারক জাস্টিস।
এরা দেশের মানুষের কথা ভাবেনা , অথচ সাম্য আর ন্যায়বিচারের প্রতীক নিশ্চল নিক্তি এদের চোখের সামনেই থাকে।
সম্প্রতি এরা অবিশ্বাস্য মেরুদন্ডহীনতার নমুনা দেখিয়ে "বাংলাদেশী" শব্দটাকে ২য় শ্রেনীর এবং প্রায় অপ্রয়োজনীয় একটা শব্দ বানিয়ে ফেলেছে।
অবস্থাটা এমন শব্দটাকে ভাগালে এখন কিছু অফিসিয়াল ঝামেলা তৈরী হবে , নইলে শব্দটা নিজেই একটা ঝামেলা।
অথচ এরা যদি একবারের জন্যও ফেসবুকের আমি বাংলাদেশী নামের অরাজনৈতিক গ্রুপটিতে ঢু মারতো তো এদের বিবেক জ্ঙান আরেকটু বেশী কাজ করতো বলেই মনে হয়।
ঐসব মাথা বিক্রি করা বিচারক নামের মোসাহেবগুলোর প্রাজ্ঞতা আর বিজ্ঞতার প্রতি এই ব্যক্তিগতভাবে আমার কোন আস্থাই বাকী নেই।
তাই নিজেই এই ইস্যুতে এই চক্ষুষ্মান অন্ধগুলোকে কিছু দেখানোর চেষ্টা করছি।

টেস্ট ক্রিকেটের প্রাচীনতম এবং বিশ্ববিখ্যাত অস্ট্রেলিয়া - ইংল্যান্ড দ্বৈরথ "The Ashes" বা অ্যাশেজ সিরিজের সাথে আমরা সবাই পরিচিত টেস্ট প্লেয়িং নেশন হিসেবে।
খেলাটা হয় ২ টি ভিন্ন পতাকার ভেতরে:

বনাম

খেলাটা হয় ২টি ভিন্ন মানচিত্রের ভেতরে :

বনাম

খেলাটা হয় ২ টি ভিন্ন জাতীয় সংগীতের ভেতরে :
বনাম
খেলাটা হয় ২টি ভিন্ন জাতীয় প্রতীকের ভেতরে :

বনাম

রীতিমত যুদ্ধের পর্যায়ে চলে এই খেলা।
১৯৫৩ তে যা কুটনৈতিক সম্পর্ক নষ্ট করেছিলো দেশ ২ টির ভেতরে , মাত্র ২০০৫ এ যেই অ্যাশেজ জেতার পর ইংল্যান্ডে ফুটবল ঝিমিয়ে পড়েছিলো পুরো ১ মাস ক্রিকেট জ্বরে ।
এই অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ানদের কাছে সকার বিশ্বকাপের চেয়েও বেশীমর্যাদাপূর্ন !

ছবি : ২০০৫ এর অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দল হার রয়াল হাইনেস কুইন এলিজাবেথের সাথে বাকিংহাম প্যালেসে।
ব্লগারদের কাছে ২ টি প্রশ্নের একটি মিনি কুইজ :
প্রশ্ন ১ :
এই অ্যাশেজ কয়টি জাতির ভেতরে খেলা হয় ?
প্রশ্ন ২:
এই অ্যাশেজ কয়টি জাতীয়তাবাদের ভেতরে খেলা হয় ?
দুটো প্রশ্নেরই উত্তর দিতে হবে কিন্তু !
দেখা যাক সঠিক উত্তরটি দিতে পারেন কিনা।
বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগানটা যাদের জন্য সংক্রামক জীবানু তাদের জন্য প্রতিষেধক :
অজানা সত্যকে জানুন
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আসলে এই প্রশ্নের যেই উত্তরই দেবে সেই উত্তরেই প্যাচে পড়বে।
সো চুপ মেরে আসে
বিজ্ঞান বলেছেন:
ভাইজান, মাথা ঘুরতাছে, কমন পরেনাই।
মাইনাস নেবার জন্য ১টা ১৬ চাকার ট্রেলার ভাড়া করেন।
এ বিষয়ে আমি সামুতে ১টা পোষ্ট দিয়েছিলাম "আইয়ুব খানের অটো ডিগ্রী এবং বাংলাদেশি জাতিয়তাবাদ"
Click This Link
পোষ্টে +++++++++++
লেখক বলেছেন: ঐ পোস্টেতো আমার কমেন্ট আছে।
মাইনাসের থোরাই কেয়ার।
হাম্বারা আমার পোস্টে চোরা মাইনাস দেয় - এটা শুরু থেকেই দেখসি।
হু কেয়ারস।
সারা ব্লগ জুড়ে দলবেধে হাউকাউ করে বেড়ালেও
কিন্তু এরা আলোচনায় আসতে চায়না !
দাসত্ব বলেছেন:
এখনো পর্যন্ত সামুতে আসার পর কোন পোস্ট রিপোস্ট করার প্রয়োজন হয় নাই।কিন্তু এই পোস্ট আমি ১০০০ বার রিপোস্ট করবো।
দুখী মানব বলেছেন:
থতমত খাইয়া গেলাম
লেখক বলেছেন: থতমত খেলে তো চলবেনা।
উত্তরতো অবশ্যই আছে।
২ অথবা ১ ।
আপনার চয়েস কোনটা ?
সাগরসিএসই_০৬ বলেছেন:
গোস্তাকী মাফ হয়। এসব জাতীয়তাবাদ আর জাতিতত্ত্বের বিতর্কে না গিয়ে আমরা সবাই যদি দেশের আর মানুষের কল্যাণে কিছু করতে পারি, তাহলেই মনে হয় প্রকৃত সার্থকতা পাওয়া যাবে। জাতি কথাটা অনেক অর্থে ব্যাবহৃত হয়। দশম শ্রেণীর বাংলা বইয়ে বঙ্কিমচন্দ্রের লেখা একটা প্রবন্ধ আছে, যদিও নামটা এ মুহূর্তে মনে পড়ছে না। তবে সেটা আরেকবার পড়ে দেখলে আশা করি আপনার কনসেপ্টটা একটু পরিষ্কার হয়ে যাবে। আর বিচারকদের কথা বলছেন। যে দেশে অপরাধের শিকার হয়েও ভিকটিমকে জেলে পঁচে মরতে হয় টাকার অভাবে ভাল উকিলের শরণাপন্ন না হতে পারার কারণে, সে দেশের বিচারকদের কাছ থেকে খুব বেশি আশা করাটা বোধ করি বুদ্ধিমানের কাজ হবে না...আপনার প্রশ্নগুলোর উত্তর দিলাম না, কারণ এসব কচকচানি নিয়ে আমার কোন আগ্রহ নেই।
ভাষাগত, ভূমিগত, বর্ণগত, ধর্মগত, বস্তুগত... ইত্যাদি বিভিন্ন প্রেক্ষিতে জাতীয়তাবাদকে সংজ্ঞায়িত করা হতে পারে। তাই বলে কোনটাকে ভুল বলে চিহ্নিত করাটা মনে হয় উচিত হবে না। আমি যদি বলি, একটা কুকুর বাংলাদেশে বাস করে, তাহলে সে বাংলাদেশি কুকুর। তেমনিভাবে একজন মানুষ বাংলাদেশের নাগরিক, কিংবা বাংলাদেশে বাস করে-- তাই সে বাংলাদেশি। তাহলে কুকুরের জাতীয়তাবাদ আর মানুষটির জাতীয়তাবাদ একই...!!!
লেখক বলেছেন: কুকুর কখনো জাতির অন্তর্ভুক্ত নয়।
সুতরাং একই ভাবে সেটা জাতীয়তাবাদেরও অন্তর্ভুক্ত নয়।
জন্তু জানোয়ারের কোন ভিসা লাগেনা , সংস্কৃতি পালন করতে হয়না।
সুতরাং বিষয়টা একেবারেই আউট অফ কনটেক্সট।
এই প্রশ্নটার জবাব দিলে বা আলোচনায় আসলে অনেক কচকচানি বরং থেমে যায় ।
বিডি আইডল বলেছেন:
১/১১ এবং পরবর্তী নির্বাচন কাহিনী কি এমনে এমনে তৈরি হইছে? ওই সময়কার ব্লগ দাবড়িয়ে বেড়ানো সব ব্লগারই এখন ব্লগিং করেন না কেন এইটা চিন্তা করছেন কখনও?
লেখক বলেছেন: হুমমমমম , চিন্তার বিষয় , তবে কুইজের উত্তর দিলেন না যে ?
শান্তির দেবদূত বলেছেন:
আপনার বিরুদ্ধ্যে আদালত অবমাননার মামলা করা হলো.....................গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় ১০ দিনের রিমান্ড ...............
জিজ্ঞাসাবাদ চলাকালে হার্ট এটাকে এক জঙ্গিরর মৃত্যু............ ইন্নালিল্লাহে.....................
লেখক বলেছেন: ধরতে পারবেনা ![]()
![]()
আমি দেশের বাইরে আছি ![]()
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন:
@ শান্তির দেবদূত , হাহাহাহা।@ দাসত্ব : ভালো পোস্ট। দেখাযাক " বাঙালী " জাতিয়তাবাদের পক্ষের লোকেরা কি বলে।
পরে আলোচনায় যোগ দেবো।
লেখক বলেছেন: ওকে
বিডি আইডল বলেছেন:
আমি মূখ্য-সুখ্য মানুষ....এসব জানি না..যেমন জানি না হাইকোর্ট কোরআন শরীফের ভুল বাইর করার রিট কেমনে গ্রহণ করে....কলির কাল চইলা আসছে...
লেখক বলেছেন: সেটাই তো ! কারা আসলে হাইকোর্টের বিচারক ? এরা এই লোককে সরাসরি আলেমদের কাছে পাঠায়া সরাসরি রিট খারিজ করে দিলেই পারে
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
বিডি আইডল বলেছেন: ১/১১ এবং পরবর্তী নির্বাচন কাহিনী কি এমনে এমনে তৈরি হইছে? ওই সময়কার ব্লগ দাবড়িয়ে বেড়ানো সব ব্লগারই এখন ব্লগিং করেন না কেন এইটা চিন্তা করছেন কখনও?
লেখক বলেছেন: নাহ , হাম্বাদের কাস থেকে কিসু পাল্টা আক্রমন আশা করসিলাম।
ব্যাটারা চুপ মেরে আছে , সব সেয়ানা।
এরা পানি পাইলে লাফঝাপ করে
লেখক বলেছেন: ঠোটকাটা প্রশ্ন , এদেরকে পালাতে দিবোনা।
প্রয়োজন হলে রিপোস্ট করবো ১০০০ বার
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন:
এই বিষয়টা দুটো ভাবে বিচার করা যায় ।মানে প্রথম প্রশণের উত্তরের উপর দ্বিতীয় প্রশ্নের উত্তর নির্ভর করে।
যদি ১ টা জাতির ভেতরে খেলা হয় তাহলে ২ টা জাতীয়তাবাদের ভেতরে খেলা হয়।
আর যদি ২ টা জাতির ভেতরে খেলা হয় , তাহলেতো যেনতেন প্রকারেন ২ টা জাতীয়তাবাদের ভেতরেই খেলা হয়।
বাংলাদেশী জাতীয়তাবাদ স্বীকার করতেই হবে , এটা কোনভাবেই নাগরিকত্বের মত সামান্য শব্দ নয়।
উত্তর যাই দেবে জাতীয়তাবাদ ২ টাই হবে।
ধরা পড়ে যাবার লজ্জায় হয়তো আওয়ামী পন্থী ব্লগাররা আসছেন না।
তবে পোস্ট জটিল। দারুন মাথার কাজ দেখিয়েছেন। আমি আপনার ফ্যান হয়ে যাচ্ছি দিন দিন। আমার মনে হয় আপনার সময় নির্বাচনে ভুল হয়েছে। সামনে যখন এই জাতীয়তাবাদের বিষয়টা নিয়ে ব্লগে বিতর্ক উঠবে তখন আবার আলোচনার জন্য এই পোস্ট রিপাবলিশ করুন।
শুভ কামনা , ধন্যবাদ
লেখক বলেছেন: ১০০ % কারেক্ট অ্যান্ড ওয়েল সেইড।
লা জওয়াব হয়ে যাবে বলে এরা ভয়ে পার্টিসিপেট করেনি।
আপনার কথাটাও বোধহয় ঠিক। সময়মতো যখন আবার বিষয়টা টপিক অব দ্য ব্লগ হবে তখন রিপোস্ট করতে হবে।
জাতীয়তাবাদ বিষয়ক সব মারপ্যাচ এই এক পোস্টেই পান্চ্ঞ করা যায়।
ধন্যবাদ
বিডি আইডল বলেছেন:
সমস্যা না থাকলে bdidol আ্যাট gmail.com কে একটা মেইলান....আপনার মেইল আইডিটা দরকার
লেখক বলেছেন: ওকে...
লেখক বলেছেন: কুইজের উত্তর কি ?
একটা পারলে আরেকটা অটোমেটিক পারা যায় ![]()
লেখক বলেছেন: আচ্ছা
সাজিদ বলেছেন:
তোমার খবর কি? বিজি নাকি?
লেখক বলেছেন: সাবু পুরোদমে চালু হোক , বিশেষ করে টেকনিক্যাল সমস্যাগুলা শেষ হয়ে গেলে সাবুতে নিয়মিত হবো। বিজি আর কি , সেমিস্টারতো প্রায় শুরু হয়ে , প্রফেসর কাজের প্রেসার বাড়ায়া দিতেসে .. সব মিলিায়া চলতেসে। তবে ব্লগে থাকতেসি।
নেটপোকা বলেছেন:
অসাধারণ। প্লাস টু দি পাওয়ার ইনফিনিটি।
লেখক বলেছেন: এখানেই থামলে হবেনা , মানুষের সাথে এই টপিক গুলো শেয়ার করুন।
জনৈক আরাফাত বলেছেন:
আমি চোখ বন্ধ করে আছি। কেউ আমাকে দেখতে পাচ্ছেনা।
লেখক বলেছেন: হুমমম .... ইক্যুইভ্যালেন্ট টু ডিনাই "বাংলাদেশী" ন্যাশনালিসম।
জনৈক আরাফাত বলেছেন:
সকল বাংলাদেশিই বাঙ্গালি, সকল বাঙালি বাংলাদেশি নয়। তাহলে আগে কোনটা পড়ে?
আপনি মনে হয় ভুল বুঝেছেন?
অটঃ বুয়েট কোন ব্যাচ? ০০-০১-০২?
লেখক বলেছেন: না , ভুল বুঝিনি...
সেন্সটা ধরতে পেরেছি...
বিষয়টা কোনটা আগে পরের না...
বিষয়টা হলো কোনটা সুপেরিয়র......
বাংলাদেশীত্ব সুপেরিয়র
দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এই লাইন থেকেই বুঝতে পারেন কিনা দেখুন ![]()
লেখক বলেছেন: ০২১০_ _ _ নাকি ০১১০_ _ _ ?
নষ্ট ছেলে বলেছেন:
বাঙালী জাতীয়তাবাদের পক্ষের ব্লগারদের ধুতিতে টান পড়ছে মনে হয় লেখক বলেছেন: এই পোস্ট টাইমিং বুঝে রিপোস্ট হবে...... উত্তর না দিয়া পালাইবো কোথায় ?
জনৈক আরাফাত বলেছেন:
০১০৪..
লেখক বলেছেন: ০২১০_ _ _
লেখক বলেছেন: সময় অসীম....... যত পারেন রিসার্চ- টিসার্চ করে অ্যানসার দিন, কোন সমস্যা নাই
লেখক বলেছেন: আমি যা বুঝতেসি যত বারই রিপোস্ট করি না কেন এরা না দেখার ভান করবে...... এদের কে গালিগালাজ ছাড়া ডুবেটে আনা যায়না.....
সংবিধান চেন্জ্ঞ করার সময় আবার দিবো...... হাম্বারা খুব পিছলা..
ওরাকল বলেছেন:
এই প্রশ্নপত্র ত আগেই দেখেছি এই প্রশ্নপত্র আবার দিয়েছেন
লেখক বলেছেন: নাহ.. কোন ছাত্র টাত্র জুটবেনা....... এরা উত্তর ঠিকই জানে , দিবেনা....
ং না ঙ এইসব তো ফাইজলামীর শুরু মাত্র....... আরো কতকিছু এরা দেখাবে......
বোবা ছেলে বলেছেন:
-
বাংলায় কথা বললেই যদি বাংগালী হয় তাহলে দাদা বাবুদের কাছে প্রশ্ন: আমরিকার নাগরিকের জাতীয়তা ইংরেজ নয় কেন......?? কানাডার নাগরিকের জাতীয়তা ইংরেজ নয় কেন......?? অষ্ট্রেলিয়ার নাগরিকের জাতীয়তা ইংরেজ নয় কেন......?? নিউজিল্যান্ডের নাগরিকের জাতীয়তা ইংরেজ নয় কেন......??
লেখক বলেছেন: এই কথাটা আপনি সামুতে প্রথম পোস্ট " বাঙালীত্ব বনাম বাংলাদেশীত্ব " বলসিলেন..... দেইখেন এই নিক যাতে আবার ব্যান না খায়..... আমি অবাক হয়ে গেসি "আবির্ভাব" নামে একটা গালিবাজ যার গালি শুনলে অজু করতে হয় সে পুরোদমে ব্লগিং করতেসে !
বোবা ছেলে বলেছেন:
-
মডুদের দোষ দিয়া লাভ নাই| বাকশালের হুমকি....!!
অমি পিয়াল তার ছানা-পোনা দিয়া সামু ব্লগের বিরুদ্বে মামলা করবো েই হুমকিও দিছিল.....!!
মাহমুদুর রহমানের মত দেশ প্রেমিকতো সবায় না|
লেখক বলেছেন: বলেন কি ? অমি পিয়াল মামলা করার থ্রেট দিসলো এটাতো শুনি নাই.....
সূত্র কি ? লিংকটা দেন ? মডুরা যে এখানে খারাপ না সেটা আমিও জানি....... তবে আবির্ভাব জেনারেল পর্যন্ত হয় নাই..... ওর পোস্ট আমি প্রথম পাতায় দেখসি..... আমি ভাবসিলাম কমসে কম জেনারেল হবে..... তবে সামু যদি আমারদেশের মত পরিনতি বরন করে আমি অবাক হবোনা....... হাম্বাদের অনেক কুকীর্তি সামুর কারনে মানুষর কাছে পৌছায়.... এটা ওরা সহ্য করতে পারতেসেনা......
বোবা ছেলে বলেছেন:
-
লিংক রাখি নাই|
অমির সাংগ পাংগরা খুব ঘটা করেই প্রচার করছিল সেই কথা, তবে অমির নাম বলে নাই, বলেছে স্বাধীনতার স্বপক্ষের (!) কিছু ব্লগার মামলা করবো.....
লেখক বলেছেন: খ্যাক........ তা পিছলাইলো কেন ? স্ক্রীন শট নিয়া রাখতেন
কথক পলাশ বলেছেন:
প্রত্যেক জাতিই কোন না কোন জাতীয়তাবাদ ধারণ করে।
লেখক বলেছেন: প্রশ্নটার উত্তর কিন্তু পেলাম না ...
ছোট একটা সংখ্যা বলতে হবে মাত্র...... এইতো , আর কিছু না......
কথক পলাশ বলেছেন:
আপনার প্রশ্নের উত্তর আমার আগের কমেন্টেই আছে। ২টা জাতি ২টা জাতীয়তাবাদ নিয়ে খেলে। জাতীয়তাবাদ ছাড়া জাতির পরিচয় হয়না কিংবা জাতি ছাড়া জাতীয়তাবাদ অসম্ভব। এককথায় আপনার প্রশ্নের উত্তরঃ২টি জাতি তাদের নিজ নিজ জাতীয়তাবাদের পরিচয়ে খেলে।
লেখক বলেছেন: তাহলে তো হয়েই গেলো একই মাতৃভাষা ইংরেজী , একই ধরনের সংস্কৃতি আর জীবন আচরন এমন কি ব্রিটেনের রানী কে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান মেনে নেয়া সত্ত্বেও ইংলিশ একটা জাতি আর অস্ট্রেলিয়ান একটা জাতি হলে আমরা বাংলাদেশীরা একটা জাতি নই কেন ? কেন বাংলাদেশীত্ব জাতীয়তাবাদ হিসেবেও গৃহীত হবেনা ? ভুল কোথায় ?
ভাবানু্বাদ বলেছেন:
19. জনৈক আরাফাত : সকল বাঙলাদেশি বাঙালিবাঙলাদেশে উপজাতিরা তো বাংলাদেশি কিন্তু তারা কি বাংগালী?
লেখক বলেছেন: সেই জন্যই তো বাংলাদেশীত্ব দরকার...... বাঙালী ওয়ালাদের ভয় বাংলাদেশী শব্দটার কারনে বাঙালী শব্দটা ডুবে যাবে !!!!
এটা কিভাবে সম্ভব ? বাঙালী আমাদের সংখ্যা গরিষ্ঠ মানুষের নৃতাত্ত্বিক পরিচয় , তাই বলে এটা জাতীয়তাবাদ হতে যাবে কেন ?
কথক পলাশ বলেছেন:
এখানেই ভুলটা করছেন। অস্ট্রেলিয়া বৃটেনের রানীকে সাংবিধানিক রাস্ট্রপ্রধান হিসেবে মানে, কারণ অস্ট্রেলিয়া বৃটেনের ঔপনিবেশ ছিল। অস্ট্রেলিয়া ছাড়াও আরো ৫টি দেশ বৃটেনের রাণীকে রাস্ট্রপ্রধান হিসেবে মানে। আর বৃটিশ/আমেরিকান/অস্ট্রেলিয় ইংলিশ আলাদা(একসেন্ট এর ভিত্তিতে)-যার প্রয়োগও আলাদা ভাবে রিমার্ক করা হয় (IELTS) এও।আর ভাষাকে যদি জাতীয়তাবাদের ভিত্তিতে ফেলেন, তাহলে অস্ট্রিয়ানরাও তো নিজেদের জার্মান দাবী করতে পারে! উভয়ের ভাষাই তো জার্মান।
পার্থক্য এখানেই যে, অস্ট্রেলিয়া এবং অস্ট্রিয়া দুটি আলাদা স্বাধীন ও সার্বভৌম দেশ। এজন্যই তাদের জাতীয়তাবাদ আলাদা। জাতীয়তাবাদ হচ্ছে একটি জাতির পরিচয়-যা একক ভাবে ওই জাতি বহন করে।
লেখক বলেছেন: তাহলেতো আপনি আমার কথাটাই বলছেন :
পৃথিবীতে বহু মানুষ বাংলায় কথা বলে ..... একই ধরনের জীবন আচরন ও সংস্কৃতির মিল ও মোর অর লেস পাওয়া যায়......
তাই বলে সেগুলো (ভাষা , সংস্কৃতি) জাতীয়তাবাদ নির্ধারক হতে পারেনা।
আমাদের জাতীয়তাবাদ হবে আমাদের একক স্বতন্ত্র পরিচয় ..... বাংলাদেশী ... দেন বাংলাদেশী বাঙালী , বাংলাদেশী পাহাড়ী ...
অন্যান্য।
তাইনা ?
লেখক বলেছেন: এটা সামুতে আমার প্রথম পোস্ট :
পড়ে দেখেন আমার সাথে আপনার চিন্তাভাবনায় মেলে কিনা , মেলার কথা ।
বাঙালীত্ব বনাম বাংলাদেশীত্ব
কথক পলাশ বলেছেন:
আপনার পোস্টগুলো আমি মনযোগ দিয়ে পড়ি। বিশেষ করে কিছু দিন আগে আমার প্রিয় নেতা 'তাজউদ্দিন আহমেদ' ও মুক্তিযুদ্ধের ঘোষণা সংক্রান্ত যে যুক্তি নির্ভর পোস্ট দিয়েছিলেন, হ্যাটস অফ টু ইউ।আপনার প্রথম পোস্টটা পড়লাম। যথারীতি যুক্তি নির্ভর। কিন্তু একটা জায়গায় ছোট্ট করে ভাববার বিষয়। আমার যুক্তিগুলো খেয়াল করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন।
একটি জাতি গঠিত হয় প্রথমত কিছু মানুষ নিয়ে-যারা একই ভাষা এবং সংস্কৃতির ধারক।
সেই গঠিত জাতির বসবাসের জন্য একটি ভূখন্ডের দরকার হয়-যেমন দেশ।
ভূখন্ডটা স্বাধীন আর সার্বভৌম হলে, তখন সেই জাতির পরিচয় হয় তার জাতীয়তা।
মানে,
মানুষ>জাতি>ভূখন্ড>স্বাধীনতা ও সার্বভৌমত্ব>জাতীয়তা।
জাতীয়তার পরিচয় আসে জাতি থেকে। জাতীয়তা থেকে জাতি নয়। কিন্তু আমরা ছোটবেলা থেকে উলটো ভাবে দেখে এসেছি। আমি ঠিকভাবে বোঝাতে পেরেছি কিনা জানিনা, উদাহরনটা অনেকটা চিঠির খামে ঠিকানা লিখার মত।
আমরা লিখিঃ
প্রাপক,
প্রযত্নে,
ঠিকানা
গ্রাম
পোস্ট অফিস
থানা
জেলা
বিভাগ।
অথচ চিঠির ভ্রমণ হয় এভাবেঃ
বিভাগ
জেলা
থানা
পোস্ট অফিস
গ্রাম
ঠিকানা
প্রযত্নে
প্রাপক
এখন যদি আমি দ্বিতীয় নিয়মে লিখি, সে চিঠি আকাশের ঠিকানায় চলে যাবে কোন সন্দেহ নেই। অথচ দ্বিতীয় নিয়মটাই যুক্তিযুক্ত। আসলে প্রথম নিয়মটা আমাদের অভ্যাস হয়ে গেছে বলে, এখন যুক্তি নির্ভর দ্বিতীয় পদ্ধতিটা আমার কাছেই বেখাপ্পা লাগছে।
জাতীয়তা নিরূপণের পদ্ধতিতেও আমরা প্রথম ও অভ্যস্ত পদ্ধতি ব্যবহার করি বলে এত বিতর্কের জন্ম।
সেজন্যই আমার এত কথার অবতারনা। আমার ক্ষুদ্রজ্ঞানের থেকে মনে হয় জাতীয়তা নিরূপণের ট্রেন্ডটা মানুষ>জাতি>ভূখন্ড>স্বাধীনতা ও সার্বভৌমত্ব>জাতীয়তা এমন হওয়া উচিৎ।
জানিনা বোঝাতে পেরেছি কিনা। যদি না পারি, তাহলে আমার অজ্ঞতা।
লেখক বলেছেন: জাতি = পাহাড়ী + বাঙালী + ভিনদেশী কেউ যদি আমাদের জাতীয় জীবনের স্রো্তধারায় মিশে থাকে
আশা করি সহজভাবে বোঝাতে পেরেছি।
তাহলে এখন জাতি হিসেবে বিচার করলে আমরা আসলে বাংলাদেশী জাতি।
তারপরও যদি সংখ্যাগরিষ্ঠতার কারনে জাতি হিসেবে বাঙালী শব্দটাকে রেখে দিতে চান তাহলে "বাংলাদেশী " শব্দটাকে তো কমপক্ষে জাতীয়তাবাদ হিসেবে মেনে নিতে হবে।
আপনি যে বললেন অ্যাশেজ ২ টা জাতি এবং ২ টা জাতীয়তাবাদের ভেতরে খেলা হয় সেগুলোর নাম বলুন :
আপনি যেভাবে জাতি নির্ধারন করলেন সেভাবে মেলালে তো আসলে ইংলিশ - অস্ট্রেলিয়ানরা একই জাতি .... এটাই ঐতিহাসিক সত্য.....
কিন্তু জাতীয়তাবাদে আলাদা তারা ।
পশ্চিম বংগের বাঙালী আর বাংলাদেশের বাঙালী ভাষা - সংস্কৃতির বেশ কিছু মিলের কারনে একই জাতি।
তবে ইংলিশ - অস্ট্রেলিয়ানদের মতই আমাদের জাতীয়তা বাংলাদেশী , ওদের জাতীয়তা ইন্ডিয়ান।
কথক পলাশ বলেছেন:
আপনি জাতি আর জাতীয়তাকে গুলিয়ে ফেলছেন। জাতির সাথে মিশে থাকে সংস্কৃতি। আর জাতীয়তার সাথে থাকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। ওরা অস্ট্রেলিয়ান কারণ, ওরা স্বাধীন এবং সার্বভৌম। ইন্ডিয়ান কারণ, স্বাধীন ও সার্বভৌম। পশ্চিমবঙ্গের বাংলা ভাষা ভাষীরা বাঙ্গালী কিন্তু ওদের জাতীয়তা বাঙ্গালী নয়, কারণ, সার্বভৌমত্ব ওদের হাতে নেই। সার্বভৌমত্বের দিক থেকে ওদের জাতীয়তা ইন্ডিয়ান। ওরা বাংলা ভাষা-ভাষী মাত্র। পাহাড়ি যারা, তাদের সংস্কৃতি ভিন্ন, সেদিক থেকে তারা বাঙ্গালি জাতি নয়, কিন্তু স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের আশ্রয়ে, ওদের জাতীয়তাবাদ বাঙ্গালি।
আমার আগের ট্রেন্ডটা আরেকটু বিস্তারিত লিখছিঃ
মানুষ>জাতি(সমতল+পাহাড়ি+আদিবাসী)>ভূখন্ড>স্বাধীনতা এবং সার্বভৌমত্ব>জাতীয়তা।
মূলত পার্থক্যঃ
জাতি তৈরি হয় তার ভাষা এবং সংস্কৃতির মিশ্রণে।
জাতীয়তা হচ্ছে ভাষা আর সংস্কৃতির প্রেক্ষাপটে ভৌগলিক অখন্ড ভূখন্ডের আশ্রয়।
একই ভাষা-ভাষীরা একই জাতি হবে এমন কোন কথা নেই। যেমনঃ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, অস্ট্রিয়া ও জার্মানী, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আবার একই জাতির ভিন্ন ভাষা থাকতে পারে। যেমন ইন্ডিয়াতে রাস্ট্রীয় ভাষা ১০টি। অথচ সবাই ইন্ডিয়ান।
(যাই হোক, ঘুমাতে যাচ্ছি। কালকে রাতে আবার আসব)
লেখক বলেছেন: আপনার কথার ভেতরে অনেক অসংগতি..... কালকে আলোচনা করা যাবে।
লেখক বলেছেন: এই কমেন্টে আপনি নিজেই বলেছেন :
জাতি তৈরি হয় তার ভাষা এবং সংস্কৃতির মিশ্রণে।
আমার আগের কমেন্টেই কথাটা ছিলো :
পশ্চিম বংগের বাঙালী আর বাংলাদেশের বাঙালী ভাষা - সংস্কৃতির বেশ কিছু মিলের কারনে একই জাতি।
তাহলে আমরা আর পশ্চিম বংগের বাঙালীরা আলাদা হলাম কিভাবে ?
আমরা তো একই বাঙালী জাতি।
এই প্রশ্নটার উত্তর দিন আগে ।
বিডি আইডল বলেছেন:
আমি বাঙলায় লিখা-পড়া বাঙালী, খেলুম জল আর পরলুম ধূতি....আমি মনে প্রানে বাঙলাদেশী...
লেখক বলেছেন: আসলে সমস্যা বাংলাদেশীতে না... সমস্যা জিয়ায়....
যেমন জিয়া ইন্টারন্যাশনাল এয়ার পোর্ট খুব নাইস একটা এয়ারপোর্ট... এটার আরো ইমপ্রুভমেন্ট দরকার.... যেহেতু এই এয়ারপোর্টটা জিয়ার ক্রেডিট সেহেতু এটা বাদ...... ঢাকা থেকে দুরে ত্রিশালে বাংলাদেশের প্রধান এয়ারপোর্ট বানানো হবে.....
বাংলাদেশী জাতীয়তা বাদ ১০০ % কারেক্ট..... গনভোট করলে নতুন প্রজন্ম হাসিনার মুখে চুনকালি মাখায়া দিবে....
কিন্তু যেহেতু এটা সংবিধানে প্লেস করার ক্রেডিট টা জিয়ার সেহেতু এটা বাতিল......
শেখ মুজিবের বাঙালী দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে......
শেখ মুজিব নিজে যদি স্বয়ং বাংলাদেশী শব্দটা চালু করে যেতো এখন আওয়ামীরাই স্বয়ং দিনে রাতে এটার জন্য মুজিব প্রশস্তি করতো.....
সমস্যা আসলে আওয়ামি লীগের "জিয়া অ্যালার্জি" তে
প্রলাপ বলেছেন:
বিচারক গুলান এথনিসিটি আর ন্যাশনালিটিরে মিলাইয়া ফালাইছে।কিছু উদাহরণ দেই:
১) ফ্রান্সের বেশীরভাগ লোক ফ্রেন্চ ভাষায় কথা বলে, ফ্রেন্চ সংস্কৃতির অনুসারী, তাই তারা এথনিকালি ফ্রেন্চ। আবার ফ্রান্সের নাগরিক হিসেবে ন্যাশনালিটিও ফ্রেন্চ।
২) ফ্রান্সে যেই আলজেরিয়ানরা (জিনেদিন জিদান ও তাদের একজন) বাস করে তারাও ফ্রেন্চ ন্যাশনাল, কিন্তু এথনিক আলজেরিয়ান।
৩) বেলজিয়ামের জনসংখ্যার একটা বড় অংশ এথনিক ফ্রেন্চ, কিন্তু ন্যাশনালিটি বেলজিয়ান।
৪) সুইস ন্যাশনালদেরও একটা বড় অংশ ফ্রেন্চ।
৫) অস্ট্রিয়ানদের ম্যাজরিটিই এথনিক্যালি জার্মান।
কারো ন্যাশনালিটির পরিচয় সে যে দেশের নাগরিক তার ওপর ভিত্তি করে। আর এথনিসিটি নির্দারণ হয় ভাষা, সংস্কৃতি, এনসেস্ট্রি এগুলোর ওপর ভিত্তি করে। আমাদের দেশ বাংলাদেশ। এখানকার ম্যাজরিটি লোক যে এথনিক বাঙালি তাতে কারো কোন সন্দেহ নাই।
এখন আমাদের ন্যাশনালিটির পরিচয় কি হইবে তা নিয়া যত বাগড়া। আসুন বাঙালি ন্যাশনালিটি আর বাংলাদেশি ন্যাশনালিটির পার্থক্য ডিকশনারীর পাতায় কিভাবে দেখা যাবে লক্ষ্য করি:
যদি ন্যাশনালিটি বাঙালি হয়:
বাঙালি:
যে জাতি বাংলা ভাষায় কথা বলে।
অলটারনেট অর্থ: বাংলাদেশের নাগরিক।
(জার্মান বা ফ্রেন্চ শব্দ দুটোর এরকম দুইটা অর্থ আছে)
বাংলাদেশি: বাংলাদেশে উৎপন্ন বা বাংলাদেশ সম্পর্কিত ( মানুষ ছাড়া)
যদি ন্যাশনালিটি বাংলাদেশি হয়:
বাঙালি:
যে জাতি বাংলা ভাষায় কথা বলে।
বাংলাদেশি: বাংলাদেশের নাগরিক।
অল্টারনেট অর্থ: বাংলাদেশে উৎপন্ন বা বাংলাদেশ সম্পর্কিত।
(অস্ট্রিয়ান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, আমেরিকান ইত্যাদি শব্দের এরকম অর্থ দেখা যায়)
পৃথিবীতে দুই ধরণের উদাহরণই আছে। দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস হওয়ায় এটার মধ্যে কনফ্লিক্ট হওয়ার ও কোন কারণ নাই। বাংলাদেশে তর্কটা শুধুই রাজনৈতিক। বাঙালি জাতীয়তাবাদ এর সমর্থনকারীদের মধ্যে রয়েছে আওয়ামী আদর্শ সকল জনগণের ওপর চাপিয়ে দেয়ার প্রচেস্টা, আর বাংলাদেশি জাতীয়তাবাদীদের মধ্যে রয়েছে বি. এন. পি এর আদর্শ চাপিয়ে দেয়ার প্রচেস্টা। কিন্তু বাস্তবতা হল দেশে দুই আদর্শে বিশ্বাসী লোকই থাকবে।
(বানান ভুলের জন্য ক্ষমা চাই)
লেখক বলেছেন: কারো ন্যাশনালিটির পরিচয় সে যে দেশের নাগরিক তার ওপর ভিত্তি করে। আর এথনিসিটি নির্দারণ হয় ভাষা, সংস্কৃতি, এনসেস্ট্রি এগুলোর ওপর ভিত্তি করে।
এই কথাগুলোর জন্য ধন্যবাদ
সংগে আরো যোগ করি -
ন্যাশনালিটি হয় একই ভূখন্ডের অধিবাসী কিনা সেটার উপর.......
এথনিসিটি হয় একই ভাষা, সংস্কৃতির উপর.....
ন্যাশনালিটি ছাড়া একটা দেশ কখনোই ইউনাইটেড হতে পারবেনা।
উদাহরন হিসেনে জিনেদিন জিদানের কথাই ভাবুন।
ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় একজন মানুষদের একজন।
এথনিসিটিতে আলজেরিয়ান।
কিন্তু পুরো ফ্রান্সে সবার কাছে সে ফ্রান্সের গর্ব....
কিভাবে সম্ভব....... কারন জিদান ন্যাশনালিটিতে ফ্রেন্চ্ঞ
কথক পলাশ বলেছেন:
শুনুন, যতক্ষণ একটা জাতির নিজস্ব কোন ভূখন্ড না থাকছে, ততক্ষন তাদের কোন জাতীয়তা থাকেনা। আপনি একই ভুল বার বার করছেন। যাযাবর জাতি যারা, তাদের কোন জাতীয়তা নেই। পশ্চিমবঙ্গ আর আমরা ভাষা আর সংস্কৃতির দিকে মিল থাকায় আমরা বাঙ্গালি জাতি। কিন্তু, সার্বভৌমত্ব দু'জাতির দুই ভূখন্ডে। সেজন্য জাতীয়তা ভিন্ন। আবার পাহাড়িরা আর আমরা ভিন্ন জাতি। অথচ সার্বভৌমত্বের বিচারে আমাদের জাতীয়তা একই।জাতি আর জাতীয়তা ভিন্ন জিনিস। দুটোকে এক করলে জীবনেও এই দ্বন্দ্ব থেকে বের হতে পারবেন না। 'জাতি' মানুষের সাংস্কৃতিক পরিচয় বহন করে। 'জাতীয়তা' মানুষের রাস্ট্রীয় পরিচয় বহন করে।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
@প্রলাপঃ আপনি খুব গুছিয়ে বলেছেন। এই কথা গুলোই আমি বলতে চাচ্ছি।
লেখক বলেছেন: তাহলে আমরা এবং পশ্চিম বংগের বাঙালীরা জাতি হিসেবে আসলে এক
ঠিক যেভাবে অস্ট্রেলিয়ানরা এবং ইংলিশরাও জাতি হিসেবে এক।
আমরা এবং পশ্চিম বংগের বাঙালীরা স্বাধীন ভূখন্ড এবং সার্বভৌমত্বে আলাদা হয়ে গেছি .... সেখানেই জাতীয়তাও আলাদা হয়ে গেছে।
ঠিক একই ভাবে অস্ট্রেলিয়ান এবং ইংলিশরাও স্বাধীন ভূখন্ড এবং সার্বভৌমত্বে আলাদা হয়ে গেছি .... সেখানেই জাতীয়তাও আলাদা হয়ে গেছে।
অস্ট্রেলিয়ান জাতীয়তাবাদ এবং ইংলিশ জা্তীয়তাবাদ .... যদিও জাতি হিসেবে সবই ব্রিটিশ........
ভারতে অনেক জাতি...... বাঙালী , গুজরাটী , তামিল , .... আরো অনেক ...... সবাই এক ছাতার নীচে , ভারতীয় জাতীয়তাবাদ.......
অস্ট্রেলিয়ায় আদিবাসী , ইংরেজীভাষী ব্রিটিশ..... সবাই এক ছাতার নীচে..... অস্ট্রেলিয়ান জাতীয়তাবাদ.......
বাংলাদেশেও বাঙালী , পাহাড়ী , ভিন্ন জাতির কেউ যদি আমাদের জাতীয় জীবনে মিশে যায় তো সবাই মিলে এক ছাতার নীচে হবে.... বাংলাদেশী জাতীয়তাবাদ.......
জাতিসত্ত্বা কনসারভেটিভ হয়.......
কিন্তু জাতীয়তাবাদ হয় কালেকটিভ...... পৃথিবীর সব দেশে...........
লেখক বলেছেন: আপনি যদি প্রলাপের কথাগুলোই বলতে চেয়ে থাকেন তাহলে প্রলাপ কিন্তু এটা বলেছে :
কারো ন্যাশনালিটির পরিচয় সে যে দেশের নাগরিক তার ওপর ভিত্তি করে।
সুতরাং দেশের নামেই ন্যাশনালিটি / জাতীয়তা নির্ধারিত হয়।
সেই কোন জাতি সংখ্যাগরিষ্ঠ সেটার উপর নয়।
আপনিও কিন্তু বলেছেন : 'জাতীয়তা' মানুষের রাস্ট্রীয় পরিচয় বহন করে।
বাংলাদেশ + ই = বাংলাদেশী ....... এই জাতীয়তা' আমাদের রাস্ট্রীয় পরিচয় দেয়।
বাঙালী জাতীয়তা' কি আমাদের রাস্ট্রীয় পরিচয় দিতে পারে ?
দয়া করে "বাঙালী " থেকে সন্ধিবিচ্ছেদ করে "বাংলাদেশ " শব্দটা বের করে দেখাতে পারবেন ?
কথক পলাশ বলেছেন:
প্রথমতঃ 'বাংগালী' এবং 'বাংলাদেশী' এই দুটি জাতীয়তা নির্ধারক শব্দ ছাড়া আর কিছু নয়। আমি আপনার এই পোস্টে আলোচনায় অংশগ্রহন করেছি, কারণ আপনি জাতি ও জাতীয়তাবাদের প্রসঙ্গ গুলিয়ে ফেলছিলেন। সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। ইতোমধ্যে 'প্রলাপ' এ প্রসঙ্গে বলেছেন। জাতীয়তাবাদ নির্ধারণ করবে রাস্ট্র-তা বাঙ্গালী/বাংলাদেশী যে কোনটাই হতে পারে। সন্ধি বিচ্ছেদ করে জাতীয়তা নির্ধারণ হয়না। নিউজিল্যান্ডের জাতীয়তা 'কিউই'। এখানে 'কিউই' এর সাথে নিউজিল্যান্ডের কোন মিল কি পাবেন? অস্ট্রেলিয়দের জাতীয়তা 'অজি'। এটাও সন্ধি বিচ্ছেদ করে হয়নি। আফ্রিকাতে আছে জুলু, বাফানা বাফানা-যার কোনটাই আফ্রিকার সন্ধি বিচ্ছেদ করে হয়নি।
বাঙ্গালী এবং বাংলাদেশী-জাতীয়তাবাদ এ দুটো নামের তফাৎ কেবল আওয়ামী আর বি.এন.পি। এর কোনটাই যুক্তি তর্ক দিয়ে নির্ধারণ হয়না। আমাদের জাতীয়তা 'বাঙ্গালি' হলেও আমরা বাঙ্গালি, 'বাংলাদেশী' হলেও আমরা বাঙ্গালি। এটাই সব তর্কের শেষের ফলাফল।
লেখক বলেছেন: আমি আসলে গুলিয়ে ফেলিনি। বরং দুটোকে আলাদা বা আনটুইস্ট করার চেষ্টা করেছি।
পাহাড়ী ১ টা সুতো।
বাঙালী ১ টা সুতো।
ভিন্নদেশের কোন মানুষও আজ আমাদের আপন হতে পারে.. তারা ১ টা সুতো।
ঠিক নীচের ছবিটার মত :

এই ৩ টা সুতো মিলে পেচিয়ে আমরা ইউনাইটেড হতে পারি।
সেই ইউনিফাইং সুতোটাই জাতীয়তাবাদ।
আপনি যেই অবস্থান নিচ্ছেন এটা সংখ্যাগরিষ্ঠতার ডোমিনেশন ভিত্তিক।
এভাবে সবার ভেতরে দেশপ্রেম তৈরী করা যাবেনা।
আপনি যেটা বলেছেন :
পাহাড়ি যারা, তাদের সংস্কৃতি ভিন্ন, সেদিক থেকে তারা বাঙ্গালি জাতি নয়, কিন্তু স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের আশ্রয়ে, ওদের জাতীয়তাবাদ বাঙ্গালি।
এই কথাটা একজন পাহাড়ীকে বলে দেখুন যে তাদের রিঅ্যাকশন কেমন হয় ?
আর বাংলাদেশের সার্বভৌমত্বের আশ্রয়ে আমরা সবাই।
শুধু পাহাড়ীরা নই।
আপনি সামুর আরিলের কথাই ভাবুন। আরিল জাতিতে জার্মান।
কিন্তু আরিল আমাদের মাঝে মিশে গেছে , সে এখন বাংলাদেশেরই একজন।
তার উপর আপনি "বাঙালী" ন্যাশনালিসম চাপাবেন ?
এই মহিলা তো আজকে ভারতের সাথে একাত্ন হয়ে গেছে!
ক্যাথেরিন মাসুদ , ভ্যালেরী টেইলর এদেরকে আপনি জাতীয়তাবাদে "বাঙালী" বানিয়ে দেবেন ?!!!
জাতিতে ইটালীয়ান সোনিয়া গান্ধীর বিষয়টা কিভাবে ওভার লুক করতে পারেন ?

শেষে যেটা বললেন সে কারনেই আমি বলছিলাম আপনার স্ট্যান্ড কনসারভেটিভ।
আপনি বললেন :
আমাদের জাতীয়তা 'বাঙ্গালি' হলেও আমরা বাঙ্গালি, 'বাংলাদেশী' হলেও আমরা বাঙ্গালি। এটাই সব তর্কের শেষের ফলাফল।
এই "আমরা" টা তো আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালীরা।
বাঙালী জাতীয়তাবাদে আমাদের সমস্যা নেই ।
কিন্তু অন্যদের আছে যারা এই "আমরা" 'র ভেতরে পড়েনা।
কিন্তু আপনার কথামতোই
বাংলাদেশী জাতীয়তাবাদে আমরা বাঙালীই থাকছি জাতিসত্ত্বায়।
আবার অন্যরাও তাদের জাতিসত্ত্বার পরিচয় ধরে রাখতে পারছে।
কোনটা সল্যুশন ?
প্রলাপ বলেছেন:
ভাই, বাংলাদেশের নাগরিকের ন্যাশনালিটি 'বাঙালি' হবে না 'বাংলাদেশী' হবে তাতে কিন্তু তাত্ত্বিকভাবে, বিশেষ কিছুই আসে যায় না। দুই ক্ষেত্রেই বেছে নেয়া শব্দটির অন্যান্য অর্থের সাথে নতুন একটি অর্থ যোগ হবে, সেটা হল বাংলাদেশের নাগরিক।ফ্রেন্চ বলতে যেমন ফ্রেন্চভাষী বোঝায় (যারা ফ্রান্সের নাগরিক নয় তাদের স,হ) তেমনি ভাষা নির্বিশেষে সকল ফ্রেন্চ নাগরিককেও বোঝায়। তেমনি, বাঙালি বলতেও বাংলাভাষী (সারা পৃথিবীর সকল বাংলাভাষী) বোঝাতে পারে, সাথে অলটারনেট অর্থ হিসেবে বাংলাদেশের নাগরিক ও হতে পারে।
আবার আমরা বাংলাদেশী হিসেবেও পরিচিত হতে পারি। পৃথিবীতে কিন্তু দুই ধরণের উদাহরণই আছে।
নামে কি বা আসে যায়, যেখানে দুটো নামই একই অর্থ প্রকাশ করছে (অন্তত বিদেশীদের কাছে)। আসলে ব্যাপারটা নামকরণের সাথে সংশ্লিষ্ট নেই। যে শব্দদুটো নিয়ে আমরা আলোচনা করছি তাদের সাথে কিছু রাজনৈতিক অর্থও যোগ হয়েছে। রাজনৈতিকদের কাছে বাঙালি মানে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ অথবা ভারতের অনুগত জাতীয়তাবাদ। আর বাংলাদেশী মানে ইসলামী অথবা পাকিস্তানের অনুকরণে জাতীয়তাবাদ।দুপক্ষের কথা যদি সত্য বলে ধরে নেই তাহলে কোনটাই কিন্তু আর জাতীয়তাবাদ থাকছে না, কোন বিদেশী মতবাদকে অনুসরণ করবো তা বেছে নেয়া ছাড়া আর কোন গুরুত্বই থাকছে না। রাজনীতিবিদদের কাছে নামে অনেক কিছুই আসে যায়।
বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশপন্থি। তাকে বাঙালি ডাকো আর বাংলাদেশি ডাকো, সে বাংলাদেশকেই ভালোবাসবে। নামে কিছুই যাবে আসবে না।
লেখক বলেছেন: আসলে যারাই রক্ষনশীল অবস্থান নিয়েছে জাতীয়তাবাদের দিক থেকে , সংখ্যাগরিষ্ঠদের চাপিয়ে দেয়া জাতীয়তাবাদ মেনে নিতে হচ্ছে সেইসব দেশেই সামাজিক বিভেদ প্রচুর।
ফ্রান্সের বর্নবাদের কথা কে না জানে ?
যাদের উপর চাপিয়ে দেয়া হয় এই ধরনের জাতীয়তাবাদ এদের ভেতরে দেশপ্রেমতো তৈরী হয়ই না , বরং বিশ্বাস ঘাতকতা এবং গৃহযু্দ্ধের মত আগুন তৈরী হতে পারে অহরহ।
জাতীয়তাবাদ একটা বেনীর মত , জাতি গুলো হচ্ছে সুতোর মত ,
অনেক গুলো সুতো পেচিয়ে যেমন একটা মোটা বেনী হয় যেটা শক্তিশালী ... তেমনি অনেক গুলো জাতি মিলে একটা জাতীয়তাবাদ তৈরী হয়।
ঠিক নীচের ছবির মত :

কথক পলাশ বলেছেন:
বাঙ্গালী আর বাংলাদেশী-এ দুটো তো জাতীয়তাবাদের নামকরণ ভিন্ন কিছু নয়। নামকরণের ভিত্তিটা ভিন্ন। 'বাঙ্গালি' নামটা এসেছে বাঙ্গালি জাতি থেকে। বাংলাদেশী নামটা এসেছে বাংলাদেশ নামক রাস্ট্র থেকে। জাতীয়তাবাদ নামকরণ নিয়ে তথাকথিত রাজনীতিবিদের গোঁড়ামি আপনাকেও ভর করেছে বলে দুঃখ লাগছে। আপনার কি ধারণা এই নামকরনের পরিবর্তন গুলো চেতনা থেকে এসেছে? বি.এন.পি জাতীয়তাবাদ 'বাংলাদেশী' বলে, কারণ, আ.লীগ 'বাঙ্গালি' নামটা পছন্দ করে। আ.লীগের ক্ষেত্রেও তাই। আসলে এরা নামটা পালটায় জিদের বশে। আমার বিশ্বাস বাংলাদেশের এইসব স্বার্থপর রাজনীতিবিদের চেয়ে আমাদের জাতীয়তাবাদের চেতনা অনেক বেশি স্বচ্ছ এবং আন্তরিক। বিদেশী যারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে, তাদের জাতিত্ব কিন্তু বদলায়নি। বরং নতুন জাতীয়তা যোগ হয়েছে। এখানে জাতীয়তা বাঙ্গালি বললেও সে বাঙ্গালি জাতি নয়। কারণ এখানে 'বাঙ্গালী' শব্দটা এসেছে জাতীয়তা নিরূপক শব্দ হিসেবে, জাতিত্ব নিরূপক হিসেবে নয়। তেমনি 'বাংলাদেশী' শব্দটা একটা নিরূপক শব্দ মাত্র।
লেখক বলেছেন: আসলে আমার ভেতরে গোড়ামী কাজ করছেনা।
আমাকে গোড়ামীর দোষে অভিযুক্ত করেন তাহলে এই অরাজনৈতিক ফেসবুক গ্রুপটাকে আপনি কিভাবে দেখবেন ? :
আমরা বাংলাদেশী
বাঙালী জাতীয়তাবাদের বিষয়টা অনেককে রাজী করিয়ে মানাতে হবে।
অন্যদিকে বাংলাদেশী জাতীয়তাবাদের বিষয়টা স্বতঃস্ফুর্তভাবে সবাই মেনে নেয়।
আর আগেও যেটা বলেছিলাম :
জাতীয়তাবাদ একটা বেনীর মত , একটা স্বাধীন সার্বভৌম ভূখন্ডের অধিবাসী জাতিগুলো সেখানে একেকটা সুতোর মত।
জাতীয়তাবাদ একটা একান্নবর্তী পরিবারের মত , একটা স্বাধীন সার্বভৌম ভূখন্ডের অধিবাসী জাতিগুলো সেখানে একেকটা সদস্যের মত , স্বাধীন সার্বভৌম ভূখন্ডটি এই পরিবারের ঘরের মত।
কথক পলাশ বলেছেন:
মানা না মানা তো যে কোন দুই গ্রুপের কাজ। একদল আরেকদলেরটার বিরুদ্ধাচরণ করবে। আপনি নিজেকে নিয়ে দেখেন, বাঙ্গালী হিসেবে আপনার জাতিস্বত্বা কি এতই দূর্বল যে একটি রাজনৈতিক নামের কারণে ঠুনকো হয়ে যাবে! বাঙ্গালিয়ানা শব্দটা কিন্তু আমাদের আস্টেপৃষ্ঠে মিশে আছে। এই দুই সরকার যা করছে, আমাদের জাতিস্বত্ত্বাকে বাঙ্গালী ও বাংলাদেশী জাতীয়তাবাদ নামক ক্যাপসুলের ভেতর তুলে তুর্কি নাচে নাচাচ্ছে। তাতে আমাদের অহম যাচ্ছে কই কিংবা জাতিস্বত্ত্বার পরিবর্তনের মাধ্যমে আমাদের আচরনে পরিবর্তন হচ্ছে কই?যারা এটা নিয়ে দলাদলি করছে, বাংলাদেশী/বাঙ্গালী নাম দুটো তাদের নিজ নিজ পছন্দ অনুসারে বন্টন করে দিলে কি নিজস্ব জাতিস্বত্ত্বার আমূল পরিবর্তন আসবে? আমাদের অবস্থা হচ্ছে 'না ঘরকা, না ঘাটকা'। ফাঁকতালে রাজনীতিবিদদের পয়সা উসুল।
আমরা বাঙ্গালী জাতীয়তা নিয়ে ছিলাম, বাংলাদেশি জাতীয়তা নিয়েছিলাম, এখন আবার বাঙ্গালী-সত্যি করে বলুনতো, তাতে আমাদের নৈতিকতার কোন পরিবর্তন কি ঘটেছে? তাহলে কেন দরকার এই কাদা ছোঁড়াছুঁড়ির? আসলে নিজেদের উন্মেষ ঘটাতে পারলে বাঙ্গালী/বাংলাদেশী-দুটোই সমান অর্থ বহন করে। যারা মানবেনা, তারা তো একচোখা। হয় আ. নয় বি.।
লেখক বলেছেন: হুমমম , আপনার কথাটাতে সমর্থন আছে।
আসলে আমি বাঙালীত্ব বনাম বাংলাদেশীত্ব পোস্টটাতে একটা কথা বলেছিলাম।
লক্ষ্য করেননি বোধহয় :
আওয়ামী লীগের প্রতিপক্ষ দলের প্রতিষ্ঠাতা নেতা জিয়া শব্দটি সাংবিধানিক ভাবে চালু করেছেন বলে সেটা মেনে নেয়া যাবেনা- এই মানসিকতা গন্ডারতুল্য গোয়ার্তুমী ছাড়া কিছুই না।
জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদ কে সাংবিধানিক ভাবে চালু করেছেন , দেশের প্রতি তিনি দায়িত্ব পালন করেছেন, জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে।
তারমানে এটা নয় যে শব্দটা তার স্বীয় মেধাউৎপন্ন।
এটা জ্বলজ্বলে বাস্তবতা।
আজ হোক কাল হোক , জিয়া না করলে হাসিনা - খালেদা কাউকে না কাউকে বাংলাদেশী জাতীয়তাবাদ স্বীকার করতেই হবে।
ঠিক এটাই , পলিটিক্যাল ক্রেজ থেকে নয় , দেশাত্নবোধ থেকেই বাংলাদেশী শব্দটা আমার সবচেয়ে প্রিয়।
ধরুন... প্রত্যকেরই নিজস্ব একটা নাম থাকে , তার সাথে আবার অনেকে বংশগত টাইটেল ব্যবহার করে।
ভালো কথা টাইটেল ব্যবহার করে।
কিন্তু এখানে কি তার স্বকীয়তা / স্বতন্ত্রতা বোঝা যায় ?
যায়না.. বোঝা যায় তার নামের স্বকীয় অংশটুকুতে।
কারো নাম যদি হয় সৈয়দ মুস্তফা রহমান।
মুস্তফা রহমান ই তার সত্যিকার স্বকীয় পরিচয় , তার লাইনেজ সৈয়দ সেটাতো অবশ্যই সত্য , কিন্তু তার স্বকীয়তা প্রকাশ করেনা।
এই টুকুই বলার ছিলো।
বাংলাদেশী শব্দে আমরা দেশের মাটির , মানচিত্রের একটা স্বকীয়তা খুঁজে পাই। বাঙালীতো ঐতিহাসিক সত্য।
তবে হ্যা , রাজনৈতিক ইয়ো ইয়ো খেলাটা আমিও সমর্থন করিনা।
যেই অংশটুকু ইটালিক এবং বোল্ড করে বললাম সেটাই আমার সত্যিকার চিন্তা ভাবনা।
ধন্যবাদ
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
+। সার্বভৌম বাংলাদেশের জন্য বাংলাদেশী জাতীয়তাবাদ তত্ত্বের কোন বিকল্প নেই।
লেখক বলেছেন: ৩৮ থেকে ৪১ নং পর্যন্ত কমেন্ট-রিপ্লাই গুলো দেখুন.....
ও.জামান বলেছেন:
--------------------------------------------------------------------------নাম (Name): শেখ হাসিনা
ধর্মীয় পরিচয় (Religion): মুসলিম
সংস্কৃতিক পরিচয় (Ethnicity): বাঙ্গালী জাতীয়তা (Nationality): বাংলাদেশী (Bangladeshi)
--------------------------------------------------------------------------
নাম (Name): বুদ্ধদেব ভট্টাচার্য
ধর্মীয় পরিচয় (Religion): হিন্দু
সংস্কৃতিক পরিচয় (Ethnicity): বাঙ্গালী জাতীয়তা (Nationality): ভারতীয় (Indian)
---------------------------------------------------------------------------
ছোটকালে শুনেছি, "যার নাই কোন গতি, সে করে ওকালতি"
লেখক বলেছেন: পশ্চিম বাংলার বাঙালীরা জাতে মাতাল তালে ঠিক (ভারতীয়).....
এইদেশে যারা জাতীয়তাবাদ কে বাঙালী বানাতে চায় , সেইসব সুশীল বুজি নেতাদের রুট খুজলে দেখা যায় এরা সব "ঘটি".......
আর দালাল তো কিসু থাকেই পিঠ চুলকানোর জন্য
জাহিদ আহমেদ বলেছেন:
ডাইরেকট বলেন ভাই। আমি এতোকিছু বুঝি না।
লেখক বলেছেন: জাতি ১টা ..... ভাষা সংস্কৃতি সব দিক থেকেই.....
জাতীয়তাবাদ ২ টা একটা ইংলিশ জাতীয়তাবাদ , আরেকটা অস্ট্রেলিয়ান জাতীয়তাবাদ.....
এই সহজ জিনিসটাতে আমাদের দেশের "ঘটী" রা গ্যান্জ্ঞাম পাকায়.....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















আমরা এখন ব্যাস্ত আছি কিভাবে ও কিরুপে নিজেদের আরেকটু ছোট করা যায়। ডিস্টার্ব করিয়েননা প্লিজ।