আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পুলিশের বুটের তলার একটি ছবিতে আওয়ামী লীগ সরকারের সব সাফল্য ম্লান হয়ে যেতে পারে না। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, ‘যে পুলিশ এটি ঘটিয়েছে, তিনি বিএনপির লোক কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এটা করা হতে পারে। ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।’
সড়ক দুর্ঘটনার ব্যাপারে হানিফ আরও বলেন, সড়ক দুর্ঘটনার জন্য সরকার বা মন্ত্রীরা দায়ী নন। এ দেশে হরহামেশাই সড়ক দুর্ঘটনা ঘটে। এ জন্য অদক্ষ চালকেরা দায়ী। তিনি আরও বলেন, মিশুক মুনীর ও তারেক মাসুদ যে স্থানে দুর্ঘটনায় নিহত হন, সেখানে রাস্তা খারাপ ছিল না। খারাপ রাস্তায় দেখা যায় দুর্ঘটনা কম হয়।
অনুষ্ঠানে তারানা হালিম, পিযূষ বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন।
সূত্র ঃ প্রথম আলো
একটি ছবি সরকারের সাফল্য ম্লান করতে পারে না: হানিফ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।