somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

..::টিনটিন - ছোটবেলার অসম্ভব ভালোলাগার এক কমিক চরিত্র ::..

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার মনে হয় যারা বই-টই পড়েন তাদের মাঝে খুব কমই আছেন যারা টিনটিন কে চেনেন না। 'টিনটিন' নামটা মনে পড়লেই চোখের সামনে ভেসে উঠে সোনালী চুল, গোলগাল মুখের এক তরুনের ছবি, সংগে সাদা রঙের একটা ছোট্ট কুকুর যার নাম কুট্টুস (বাংলা) বা স্নোয়ী (ইংরেজী)।



এই কমিকের কাহিনী, বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার, বিভিন্ন রকমের চরিত্র, টিনটিনের বুদ্ধি, সাহস আর সর্বোপরি এই কমিকের অংকন গুলো এক কথায় অসাধারন।



আমার এবং অনেকের ছোটবেলার মীনা কার্টুনের পাশাপাশি পছন্দের কমিক চরিত্র টিনটিন। অনেক পছন্দ করতাম এই টিনটিন নামের টিঙটিঙে সাহসী সাংবাদিকের অ্যাডভেঞ্চার গুলো। হার্জ এর আঁকা টিনটিন কমিকের বইগুলোও ছিল খুব সুন্দর। সম্পূর্ন রঙিন ঝকঝকে পৃষ্ঠা গুলো। কলকাতার 'আনন্দ প্রকাশনী' থেকে বাংলা অনুবাদের টিনটিন কমিক বই বাংলাদেশেও পাওয়া যেত। সেগুলো আসল ইংরেজী বইয়ের প্রিন্টের মতই ছিল। শুধু ভাষাটা বাংলা।



টিনটিন পড়তে পড়তে নিজেকে হারিয়ে ফেলতাম ফ্যান্টাসীর জগতে। নিজেকে টিনটিন মনে করে কুট্টুস আর ক্যাপ্টেন হ্যাডক কে সাথে নিয়ে বেড়িয়ে পড়তাম নিত্য নতুন অ্যাডভেঞ্চারে। মাঝেমাঝে সাথে থাকতো প্রফেসর ক্যালকুলাস,খেয়ালী জিনিয়াস বিজ্ঞানী, কানে একটু কম শোনেন। এই কমিক পড়তে পড়তে কল্পনার জগৎ অনেক প্রসারিত হয়েছিল। অনেক নতুন জায়গার নাম এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারতাম। মনে হত চোখের সামনে ই দেখছি।




আহ কি দারুন ছিল ফ্যান্টাসীগুলি !!! কত্ত মজার কাহিনী যে ঘটতো...




অনেক ছোটবেলায় আমার নতুন মামী প্রথম একট গ্যালারী থেকে আমাকে একটা টিনটিন কমিক কিনে গিফট করেন। ঐ কমিক টার নাম ছিল "চাঁদে টিনটিন"। তখন আমার পড়া কমিকের মাঝে ছিল 'চাচা চৌধুরি' , 'বিল্লু' , 'পিঙ্কী' , 'মীনা'- এগুলা। এমনিতেই আমি কমিকের ভক্ত ছিলাম, তার উপর আবার নতুন এবং অন্য ধরনের, সুন্দর আর ঝকঝকে কমিক বই (তখন অন্য কমিকের মান খুবই খারাপ ছিল)!



ওইদিন রাতেই শেষ করে ফেললাম কমিকটা, অনেক রাত পর্যন্ত জেগে। অন্য কোন দিকে খেয়াল ছিলনা। আমার কমিক পড়ার ধুম দেখে মামী তার পরের দিন আরও একটা কমিক নিয়ে এসেছিলেন। উফ্... পরের কয়েকদিন মাথার ভেতর কেবল টিনটিন, কুট্টুস, ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস, জনসন, রনসন দুই জমজ.... :D



তারপর শুরু করলাম গরুখোঁজা, কোথায় টিনটিন আছে। বলাবাহুল্য আমাদের গ্রামে সস্তা ধরনের কমিক চলতো কিন্তু টিনটিনের নাম তারা জীবনেও শোনেনাই। কি আর করা, ঢাকায় যারা থাকতো তাদের কাছে রীতিমত অনুনয় বিনয় করতাম একটা টিনটিন কমিক এনে দিতে। কেউ আনতোনা, কারণ ওই কমিকগুলার দাম ছিল প্রায় ১৮০ টাকা। :|



পরবর্তীতে পাড়ার এক বইয়ের দোকানের মালিক কে টিনটিন আনার জন্য রাজী করাতে পারলাম। দাম বেশি বলে সে প্রতি মাসে (প্রায়, মাঝে মাঝে মিসও হত) একটা করে আনতো দাম রাখতো ২০০ টাকা। আমি তাতেই রাজী। আম্মুকে পটিয়ে পটিযৈ টাকাও ম্যানেজ করে নিতাম। ;)



ক্লাস নাইন পর্যন্ত আমার কালকশনে প্রায় ১৪ টা কমিক ছিল, অনেকেই ধার নিয়ে ফেরত দিতনা। নইলে আরও কিছু থাকতো।

এতো কিছু বলছি কারন, আজ পুরোন কিছু বই ঘাটতে গিয়ে অনেক নিচ থেকে টিনটিনের আমার প্রথম পড়া কমিক টা ( চাঁদে টিনটিন) পেয়ে গেলাম। আর অনেক কিছু মনে পড়ে গেল। আমার ই-বুক কালেকশন ঘেটে বের করে ফেললাম এটারই পিডিএফ ভার্শন। আপলোড করে শেয়ার করে দিলাম। আরও কয়েকপা আছে। কিন্তু অনেক বড়, আপলোড হতে সময় লাগে। ভবিষ্যতে দেব। :)



কমিক বইটি ডাউনলোন করতে

চাঁদে টিনটিন- টিনটিন ১৫

******************************************
:) :) :)

টিনটিনের আরও কিছু কালেকশন পাবেন এখানে

...............................................................
ছবি : ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৫
৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×