আমার প্রিয় পোস্ট

স্যরি, এক্সট্রা হবেনা

০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:০০

শেয়ারঃ
2 0



তুই যদি আজ চাইতে পারিস, সূর্যটা হোক চাঁদ,
চাঁদ বানাবো সূর্যটাকে, জোসনা দেব ভাগ।
চাস যদি এই গরম পালাক, মৃদু হাওয়ার পরশ,
ত্যাজ্য করবো গরমটাকে, আনবো শীতল বরষ।
সাহস নিয়ে দ্যাখ না চেয়ে ট্রাফিক জ্যামের শ্রাদ্ধ;
ইশারা এক দেব এমন জট খুলতে বাধ্য।
মুঠোফোনের খরচ কমুক, চাস যদি তা-ই বল;
রেট কমবে, ভ্যাট কমবে, দেখবি আমার ছল।
চাইতে পারিস ফ্ল্যাটের সামনে বইতে থাকুক নদী,
চাইলে পরে দেব তা-ও, দিগন্ত অবধি।

সাহস করে চাইতে হবে, চাইতে পারবি তুই?
চাওয়ার মতো বড়ো তেমন মন পাবি তুই কই?
হয়তো এখন বসবি চেয়ে আমার মনটাকেই,
স্যরি রে জান, পারবোনা রে, এক্সট্রা আমার নেই!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৩৪
পানকৌড়ি বলেছেন: সুন্দর সুন্দর অনেক সুন্দর ................
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ।

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: গুণী লোকের প্রশংসা শিরে ধারণ করলাম। আপি থ্যাংকু।

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: আরাশি ভাইয়া, থ্যাংকস।

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫. ০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৫০
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: ভালো হয়েছ
তয় অন্তমিলে কিছু গরমিল আছে !
০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: গরমিলটা ধরিয়ে দিলে ভাইয়া শুধরে নিতাম।

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: :)

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি কল্পনাও করিনি আপনার কমেন্ট পাবো।

৯. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৪
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: ১-
তুই যদি আজ চাইতে পারিস, সূর্যটা হোক চাঁদ,
চাঁদ বানাবো সূর্যটাকে, জোসনা দেব ভাগ।
চাঁদের সাথে ভাগ

২-সাহস করে চাইতে হবে, চাইতে পারবি তুই?
চাওয়ার মতো বড়ো তেমন মন পাবি তুই কই?
তুইয়ের সাথে কই

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: নেক্সট টাইম আরেকটু সাবধান থাকবো। চেষ্টা করবো আরো ভালো করার। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

০৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: মামা, আমারতো নাচতে ইচ্ছা করতাছে... :)

১১. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:২০
ফেরারী পাখি বলেছেন: ওহে ছোকড়া এটা কেমন হল?
"ওগো তোমার জন্য জান দিয়ে দিতে পারি, শুধু নিজের জান টা নয়।"

হে হে কোবতে বহুত সৌন্দর্য হইসে---- সাথে তোমার জানের ছবি। মচৎকার।
০৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: লেখক বলেছেন: আমার জানের ছবি? মন্দ বলেন নাই। তবে ওর হাতের দিলটা কিন্তু আমার না... ওর নিজের।

বন্যধাদ।

১২. ০৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
ঋফায রহমান বলেছেন: সত্যিই ভাল হয়েছে। আমার কাছে যা মনে হল এটা অন্যতম সেরা একটি "ডিজিটাল কবিতা"।
১৩. ০৫ ই জুন, ২০০৯ রাত ১০:৫৬
শফিক আসাদ বলেছেন: ঋফায, বাড়িবাড়ি ভালো বলছো। ধইন্যভাদ।
১৪. ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৪০
নাহিন বলেছেন: ফেরারী পাখির মন্তব্যে জাঝা :)

কবিতা পরে তিন মিনিট টানা হেসে আম্মুর ঘুম ভাঙ্গায়ে বকা খেয়ে এখন :(
আফনারে মাইনাচ
১১ ই জুন, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: হাসবেন আপনি আর মাইনাস আমার?
বাহ রে দুনিয়া।
যাউগ্যা... থ্যাংকু। :(

১১ ই জুন, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ধনননননননননননননননন্যবাদ। :)

১৭. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৭
বরুণা বলেছেন: বাহ এটা তো আরো ভালো হয়েছে।
১৮. ১৯ শে জুন, ২০০৯ রাত ২:১৩
জনৈক আরাফাত বলেছেন: আমার কমেন্টটা কিন্তু এক্সট্রা!
২০. ২২ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪১
নাঈম আহমেদ আকাশ বলেছেন: একটা এক্সট্রা কমেন্ট দিলাম ভাই । =p~ :P
২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৯

লেখক বলেছেন: এখন এক্সট্রা ধন্যবাদ নেন :)

 

মোট সময় লেগেছে ২.৮৯৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই