কথা না-বলে আমি ফোন দেই রেখে।
এরপরে সারাদিন আফসোসে মরি
নিজেকেই গালি দেই জলভরা চোখে।
দিন কাটে উল্লাসে, মন থাকে ভার
হাসিমুখে প্রাণপনে ঢাকি হাহাকার!
কি নেই আমার? খুব ভালই তো আছি।
আপনজনেরা সব থাকি কাছাকাছি।
সুখদুখ ভাগ করে বেশ দিন কাটে।
মন নিয়ে গেছো শুধু--- ওটা নেই সাথে
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



