আমার প্রিয় পোস্ট
- চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র - সেরকম কালেকশন! (কপি পোস্ট) - আশরাফুল ইসলাম দূর্জয়
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- সহজে .com.bd, .net.bd,. .org.bd ইত্যাদি রেজিষ্ট্রেশনের গাইড!!!! - শফিউল আলম চৌধূরী
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষকের দাবি, "আইনস্টাইনের তত্ত্ব পরিপূর্ণ করেছি. - অনির্বাণ রায়।
- আইনস্টাইনের তত্ত্ব ভুল নয়, অসম্পূর্ণ - ইসমাইল হোসেন
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ প্রসঙ্গে মার্কসীয় ব্যাখ্যা এবং বাংলাদেশের বাম রাজনীতি - মনজুরুল হক
- শ্মশান পাহারায় আগুণবুকে জাগ্রত আছি - মনজুরুল হক
- সোভিয়েতস্কি কৌতুকভ সংগ্রহ (১৮+) ... ৩ - ফয়সাল রকি
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- বাংলাদেশকে আফগান জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার মার্কিন বাসনা এবং শাসক শ্রেণীর প্রভু ভক্তি - দিনমজুর
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- আমার সেরা ৩৬ ফায়ারফক্স অ্যাড-অন (ডাউনলোড+রিভিউ+আপডেট) - মেটাফর
- জীবন / পাবলো নেরুদা - মৃন্ময় আহমেদ
- ১৯৭৪ সালের দূর্ভিক্ষ : Wikipedia বনাম বাস্তবতা : আবু তাশফীন - যুকরুফা ০৭
- আসমা-রত্না-রুনার সফল বিবাহের আয়োজেনর মাধ্যমে মহামান্য প্রধানমন্ত্রী সহস্র বৎসরের সামাজিক সংস্কারের ধ্বজাকে উর্ধ্বে আসিন রাখলেন।। - ভিন্ন চিন্তা
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- ব্লাডি সিভিলিয়ান! (লিখেছেন হারুন আল রশীদ) - বিপ্লব রহমান
- নির্বাচন : ২০০১ , ২০০৮ , যুদ্ধাপরাধের বিচার , নির্বাচন : ২০১৪ - দাসত্ব
- DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬ - দাসত্ব
- অফেন্ডিং শেখ মুজিব-১ : ২৫ মার্চ , ১৯৭১ , টাইম ম্যাগাজিনের অদ্ভুত তথ্য - দাসত্ব
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- ফিরে পান ব্রাউজারে লেখা প্রতিটি অক্ষর (ব্রাউজার ক্র্যাশ করলে/কারেন্ট গেলে/পিসি রিস্টার্ট হলেও) (সামুর অটোড্রাফট - আমি তোমার ক্ষ্যাতা পুড়াই!)
- নাফিস ইফতেখার
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- ফেইসবুক স্ট্যাটাসে রাষ্ট্রের ফ্যাসিবাদি ফেইস - দিনমজুর
- ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন - ত্রিভুজ
- মাতৃভাষার মাসে শিখুন বিষ্ণুপ্রিয়া মণিপুরী (প্রথম পাঠ) - কুঙ্গ থাঙ
- টিপাইমুখ বাধ: আরো একধাপ এগুলো ভারত, সরকার নিরব - দিনমজুর
- অল-ক্লিয়ার নিউক্লিয়ার বিদ্যুৎ?- ২য় কিস্তি - দিনমজুর
- অল-ক্লিয়ার নিউক্লিয়ার বিদ্যুৎ ? - দিনমজুর
- বড়পুকুরিয়ায় প্রধানমন্ত্রীর উন্মুক্ত খনন বাসনা, জার্মান প্রতিনিধি দলের ফুলবাড়ি সফর এবং উন্মুক্ত খননে জার্মান সাফল্যের মিথ - দিনমজুর
- বাঘাইছড়ির বর্বরতা আর মুন্সীর 'বাঘআসা'র জুজু - খারেজি
- টিপাইবাঁধ নিয়ে বাদ-প্রতিবাদ ও ভারত রাষ্ট্রের চরিত্র বিচার - ৫/শেষ পর্ব - আবু নাঈম
- পার্বত্য চট্টগ্রাম পাকিস্থানে অন্তর্ভুক্ত হলো যেভাবে : ইতিহাসের পথ ধরে একটি বিশ্লেষণের চেষ্টা - পড়ুয়া_পড়ুয়া
- ছেলেবেলা, কৈশোর ও একটি ঝাপসা আয়না! (৫) - কথক পলাশ
- আধুনিক ইতিহাসের পাঠশালায় বাঙ্গাল, 'আ' তে আওয়ামী, 'ব' তে বাকশাল (দ্বিতীয় খন্ড) - বাঙ্গাল
- কর্নেলকে আমি মনে রেখেছি- ৬ - সাগর সরোয়ার
- মাংস খেকো গাছ !!.. - সরল মানুষ
- এক নিরীহ গৃহবধু থেকে বীরাঙ্গনা নারীর কাহিনী - রাজসোহান
- ২৬শে মার্চ, ১৯৭১ | জগন্নাথ হল | গণহত্যা - রাগিব
- ডিজিটাল বাংলাদেশের নমুনা! - জলপাই দেশি
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন (সকল পর্ব ) - টুটুল বরকত
- কবিতা Lesson - ১ (Nafis Iftekhar ft. গরু - গরু রচনা) - নাফিস ইফতেখার
- সহসাই গ্রামে পৌঁছাচ্ছে না ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সার্ভিস। বিশ্বের দ্রুততম প্রযুক্তি ওয়াইম্যাক্স ইন্টারনেট সার্ভিসের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। এ সার্ভিস প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে লিখেছেন জ্যোতিষ সমাদ্দার বাবু ও মোস্তাফিজুর রহমান সোহাগ - বড় বাবু
- ছাত্রলীগের মক্ষিরানী সর্দারঃবাআলের ভবিষ্যত দেশরত্ন মতিয়া, সাজেদা, দীপুমনিরা - তীর্যক
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- কল্পনার জন্য - এনুম
- .com ডোমেইন নেমের ২৫ বছর পূর্ন হলো। - প্লেবয়
- গণনাভিত্তিক বুদ্ধিবিজ্ঞানের দর্শন (২) -- দ্বিখন্ড উদ্ভাবনঃ আখিলিস ও কচ্ছপের যুক্তিতর্কের গল্প। - মু আ হাকিম নিউটন
- বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বেড়েছে - কলমীকণ্ঠ
- ইডেনে ছাত্রলীগের ডিজিটাল (দেহ) বানিজ্য নিয়ে চুলাচুলিঃ খদ্দের বাআল নেতা, মন্ত্রী, এমপি - তীর্যক
- পাহাড়ি নিপীড়িত জনগোষ্ঠির আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বায়ত্তশাসন দাবীর প্রশ্নে শাসকশ্রেণীর বিভিন্ন অংশের রঙ বে রঙের জোড়াতালি তত্ত্বের বিপরীতে একটি বিশ্লেষণ। - মনজুরুল হক
- আওয়ামী লীগের ভন্ডামী রাজনীতি: গোলাম আযমের সাথে শেখ হাসিনার দহরম মহরম - হিটলারের সাগরেদ
- ভারতে আদিবাসী মাওবাদ বিরোধী অপারেশন গ্রীনহান্ট - শূদ্র
- গার্মেন্টস কারখানায় উৎপাদিত লাশ: যাদের কেউ নাই বনাম যাদের জন্য আমরা সবাই - দিনমজুর
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- একজনের পাণ্ডুলিপি আরেকজনের নামে চালানো কি বৈধ? ভিসিরা কী শেখাচ্ছেন আমাদের? - মুজিব মেহদী
- র' থেকে এফবিআই : বাংলাদেশের ভেতরে সংঘবদ্ধ রাষ্ট্রীয় গুণ্ডামির ধারাবিবরণী - ফিউশন ফাইভ
- বসুন্ধরার নতুন পত্রিকার বিজ্ঞাপন যেরকম হওয়া উচিত : একটি বাস্তবসম্মত প্রস্তাবনা - ফিউশন ফাইভ
- ৬ কারণে বসুন্ধরার কালের কণ্ঠ দাঁড়াবে অথবা দাঁড়াবে না - ফিউশন ফাইভ
- আল মাহমুদের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলার আগে বালেগ হয়ে আসা জরুরি! - ফিউশন ফাইভ
- নিজস্ব মদ বাজারজাত করার জন্য উন্মাদপ্রায় এক পত্রিকা - ফিউশন ফাইভ
- পছন্দ ও অপছন্দের রাজনীতিবিদ : সর্বদলীয় একটি ব্যক্তিগত তালিকা - ফিউশন ফাইভ
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- সব সময়ের সেরা ১৩টি অ্যাকশন মুভি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি দেখা অসামান্য ১০টি ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- এয়ারপোর্ট, তোমার নাম কী অথবা শিক্ষা ১, অধিক ক্ষমতাশালী অধিক ভদ্র হয়! - ব্রাত্য রাইসু
- রাজাকারদের ছেলেমেয়েদের কি আমরা ঘৃণা করব না? - ব্রাত্য রাইসু
- ১৪ সেপ্টেম্বর অন্যরকম এক হরতাল, সফল করুন - বাকী বিল্লাহ
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- windows 7 ultimate ব্যবহার করতে চান? ও হ্যাঁ পুরোপুরি ফ্রি-তে?? - মতিউর রহমান সাগর
- একাত্তরের চিঠি : ইন্দিরা গান্ধীকে মওলানা ভাসানী (ভারতের সঙ্গে স্বাধীন বাংলাদেশের কনফেডারেশন!) - অমি রহমান পিয়াল
- বিডিআর হত্যাকান্ড : আমার প্রতিক্রিয়া, আমার প্রতিবাদ - ক্ষতিগ্রস্থ
- পাহাড়ে সামরিক অভিযান বন্ধ হোক - বিপ্লব৯৮৪২
- RK 623 : মুক্তিযুদ্ধের রহস্যময় এক নৌ-কাফেলা - অমি রহমান পিয়াল
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদেরবয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৮ - ত্রিশোনকু
- বাহাত্তরের 10 জানুয়ারি - মুহম্মদ জুবায়ের
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৫ - ত্রিশোনকু
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-৮ - ত্রিশোনকু
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- বয়স্কদের সরিয়ে দিয়ে যুবতী এবং সুন্দরীদের সবার সামনে ধর্ষন করে । আমার আপন চাচীকেও ওরা ধর্ষন করে ............ - ব্লগেস্ট তৌহিদ
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-৮) - এর অধীনে অভিযুক্তদের তালিকা ( পর্ব ৩)) - এস্কিমো
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- আত্মপক্ষ সমর্থনের মাত্রাতিরিক্ত সুযোগ থাকাটাই স্বমূল্যায়নের সবচে' বড়ো সীমাবদ্ধতা - মুজিব মেহদী
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৭ - ত্রিশোনকু
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৬ - ত্রিশোনকু
- ঢাকা থেকে আকিয়াব : পূর্ব পাকিস্তানের শেষ উড়ান - অমি রহমান পিয়াল
- কতটা পথ পেরোলে তবে (কবির সুমন এর গাওয়া গান) - নিঃসঙ্গ
- নাগরিক কবিয়ালঃ সুমন চট্টোপাধ্যয়............আজকের কবির সুমন। - জয় সরকার
- কমরেড প্রসাদ রায়ঃ খাপড়াওয়ার্ডে ৯টি গুলিবিদ্ধ হয়েও যিনি বেঁচেছিলেন - শেখ রফিক
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১৫ - ত্রিশোনকু
- যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী : জেনে নিন, চিনে নিন - আইরিন সুলতানা
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- বাক্সে লাশ নাই - পি মুন্সী
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব১০ - ত্রিশোনকু
বাংলাদেশের প্রেক্ষাপটে সৌরশক্তি
০৯ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫২
একটি জ্ঞানভিত্তিক সমাজের জন্য বিদ্যুৎ অপরিহার্য। আমাদের বিদ্যুতের ঘাটতি অনেক। শুধুমাত্র প্রচলিত পদ্ধতিতে এ সমস্যার সমাধান সম্ভব নয়, এর পাশাপাশি জোর দিতে হবে নবায়নযোগ্য বা বিকল্প পদ্ধতির দিকে। ভবিষ্যতের চাহিদা শুধু গ্যাস ও কয়লা দিয়ে মেটানো সম্ভব হবে নয়, এজন্য প্রয়োজন বিকল্প পদ্ধতি। সৌরবিদ্যুৎ (সোলার সিস্টেম) এমনই একটি পদ্ধতি।
এই পদ্ধতিতে সূর্যের আলোর কণা সোলার মডিউলে পড়লেই সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়। এ বিদ্যুৎ ব্যাটারিতে জমা হয়, সোলার হোম সিস্টেমে চার্জ কন্ট্রোলার ব্যাটারিকে অতিরিক্ত চার্জ ও ডিসচার্জ হওয়া থেকে রক্ষা করে প্রয়োজনীয় বিদ্যুৎ বিতরণ করে। সৌরবিদ্যুতের প্যানেল থেকে পাওয়া যায় ডিসি (ডিরেক্ট কারেন্ট) বা সমবিদ্যুৎ। আমরা যে বিদ্যুতের সঙ্গে পরিচিত, এটি তার থেকে ভিন্ন। সব সৌরবিদ্যুৎ প্রকল্পে থাকে একটি পরিবর্তক (ইনভার্টার), যা সমবিদ্যুৎ প্রবাহকে পরিবর্তী প্রবাহে (এসি) পরিণত করে। ২০ থেকে ৭৫ ওয়াটের হোম সিস্টেমে দুটি ফ্লোরোসেন্ট ও দুটি এলইডি বাতি থেকে ছয়টি ফ্লোরোসেন্ট এবং তিনটি এলইডি লাইট অথবা দুটি লাইটের পরিবর্তে একটি সাদাকালো টিভি চালানো যায়। দৈনিক চার ঘণ্টা চালানো যায়।
বিশ্বের বিভিন্ন দেশে এ সংক্রান্ত গবেষণা দীর্ঘদিন ধরে চলছে। ইন্টারন্যাশনাল এনার্জি কাউন্সিলের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে সৌরবিদ্যুতে বিনিয়োগ ছাড়িয়েছে ৩৩৫০ কোটি ডলার। সৌর বিদ্যুৎ উৎপাদন ৫ বছরে বেড়েছে ৬ গুণ, আর বিনিয়োগ বেড়েছে ১৭২ গুণ। উন্নত দেশগুলো প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকলেও, সৌর বিদ্যুতের জনপ্রিয়তা বেশি বেড়েছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে। বিশেষভাবে চীন, ভারত ও বাংলাদেশে।
ইউরোপের সৌরবিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন ইপিআইএ সম্প্রতি জানিয়েছে, ২০০৯ সালে বিশ্বজুড়ে সৌরবিদ্যুতের ব্যবহার বেড়েছে ৪৪ ভাগ। সৌরবিদ্যুতের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার মেগাওয়াট। এর মধ্যে গত বছরই বেড়েছে ৬ হাজার ৪০০ মেগাওয়াট। সৌর বিদ্যুতের ২০১০ সালের পূর্বাভাসে বলা হয়েছে, এবছরও বিশ্বে সৌরবিদ্যুতে প্রবৃদ্ধি হবে ৪০ শতাংশের বেশি। সৌর শক্তির প্রযুক্তি আর ব্যবহারে ইউরোপ আছে শীর্ষে। তবে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রও। ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে শীর্ষে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে চীন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেছেন, ভারত ২০২২ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট সৌর শক্তি চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্য বাস্তবায়ন করবে।
কেবল নির্মাতা নয়, সৌর বিদ্যুৎ ব্যবহারকারিদের তালিকাতেও দেশ হিসেবে শীর্ষে আছে জার্মানি। বিশ্বের বড় ৫০টি সোলার প্যানেলের তালিকায় আছে স্পেন আর জার্মানির দাপট। তবে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড়, ৬০ মেগাওয়াটের সোলার প্যানেল আছে স্পেনের অমেডিলায়। ৫৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জার্মানির স্টার ব্রিকেন তার দ্বিতীয় অবস্থানটি সম্ভবত হারাতে যাচ্ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ক্যালিফোর্নিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দিয়েছেন। আর মহাপ্রাচীরের মতোই বিশ্বের সবকিছুতে সবচেয়ে বড় হওয়ার ইচ্ছাপূরণে চীন শুরু করেছে সবচেয়ে বড় সোলার প্যানেল বসানোর কাজ। মঙ্গোলিয়ার শিল্পনগরী অর্দোসে নির্মাণাধীন এই প্রকল্পের কাজ শেষ হলে ২০১৯ সালের মধ্যে এই একটি প্রকল্প থেকেই পাওয়া যাবে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট বাজার জরিপ করে বলেছে, এবছরের মধ্যেই চীন সৌর বিদ্যুতে ইউরোপ, আমেরিকা বা জাপানকে ছাড়িয়ে যাবে।
সৌর বিদ্যুতের জন্য বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। কারণ এখানে বছরে তিনশো দিনেরও বেশি রোদ থাকে। বাংলাদেশে সৌর বিদ্যুৎ সম্ভাবনাকে বাস্তব করতে ২০০৩ সাল থেকে কাজ করে আসছে বিভিন্ন কোম্পানি; তাদের মধ্যে ইডকল, গ্রামীণ শক্তি, ব্র্যাক, সৃজনী, ও ব্রিজ অন্যতম। ইনস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (ইডকল) নামের প্রতিষ্ঠানের মাধ্যমে এ সেক্টরে বিশ্বব্যাংক সামগ্রিক অর্থায়ন করে থাকে। সরকারি মালিকানার এই প্রতিষ্ঠান সারাদেশে সৌর বিদ্যৎ প্রসারের জন্য অর্থায়ন ও কারিগরী সহযোগিতা দিয়ে আসছে। ১৫টি অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র ঋণের আওতায় এখন পর্যন্ত সাড়ে চার লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করেছে ইডকল।
২০১২ সালের মধ্যে ১০ লক্ষ সোলার হোম সিস্টেম স্থাপনের লক্ষ্য আছে তাদের। বিচ্ছিন্ন, দুর্গম এবং অবহেলিত গ্রামীণ জনপদের অর্থনীতি ও জীবনমানে ইডকলের সৌরশক্তি বড়ো ধরনের আর্থ সামাজিক পরিবর্তনের সূচনা করেছে। আবাসিক এবং ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য স্থাপন করা এসব প্যানেল বদলে দিয়েছে বিদ্যুৎ বঞ্চিত গ্রামীণ জনপদের চেহারা। ইডকল অঙ্গপ্রতিষ্ঠানগুলোকে আর্থিক সাহায্য এবং সহজ শর্তে বা কম সুদে ঋণ পাওয়ার ব্যবস্থা করে দেয়। এছাড়াও প্রতিষ্ঠানগুলোর কারিগরি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, প্রচার প্রচারণার ব্যবস্থাও করে ইডকল।
কৃষির বিকাশে সৌর বিদ্যুতে সেচ পাম্প চালানো ইডকলের আর একটি সাফল্য। নওগাঁর সাপাহারে স্থাপন করা ১১.২ কিলোওয়াটের একটি সেচ পাম্প প্রতিদিন প্রায় আড়াই লাখ লিটার পানি সেচ করতে পারে। প্রকল্পের কাজ পুরো শেষ হলে এর মধ্যেমে ৩ মৌসুমে ৩ হেক্টর করে জমির সেচ কাজ করা সম্ভব হবে। ইডকলের আর একটি সেচ পাম্প স্থাপন করা হচ্ছে যশোরের বানিয়ালিতে। এর মাধ্যমে সাড়ে ২২ হেকটর জমিতে সেচসুবিধা দেয়া সম্ভব হবে। ইডকলের গবেষণা থেকে জানা যাচ্ছে, এসব সেচ পাম্প প্রকল্প বাস্তবায়ন হলে সেচ বাবদ খরচ হওয়া বছরে ৮ হাজার লিটার ডিজেলের সাশ্রয় হবে।
সাম্প্রতিক সময়ে ইডকলের সবচেয়ে বড় উদ্যোগ ১০০ কিলোটওয়াট মাইক্রো গ্রিড বিদ্যুৎ প্রকল্প। চারটি বেসরকারি উন্নয়ন সংস্থার একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন হবে চট্টগ্রামের সন্দ্বীপে। সৌর বিদ্যুতের মাধ্যমে একটি এলাকাকে আলোকিত করতে নেয়া হয়েছে এই উদ্যোগ।
বিদ্যুৎ উৎপাদনে চাহিদা এবং তার সাথে পাল্লা দিতে না পারায় ক্রমবর্ধমান ঘাটতিতে দেশ যখন ভয়াবহ সংকটে তখন সৌর বিদ্যুতের প্রয়োজনীয়তার দিকটি আলোচিত হচ্ছে জোরেশোরে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুতের প্যানেল। সম্প্রতি নিজেদের ছাদে দেশের সবচেয়ে বড় সৌর প্যানেল স্থাপন করে চমক দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকেও যা নেই, এবার সূর্যের আলোয় নিজেরা আলোকিত হয়ে তা করে দেখিয়েছে তারা। কেবল গ্রামাঞ্চল বা বিচ্ছিন্ন জনপদ নয়, খোদ রাজধানীতে সৌর বিদ্যুতের ব্যবহার উৎসাহিত করতে দেশের সবচেয়ে বড় সোলার প্যানেল স্থাপন করেছে বাংলাদেশ ব্যাংক। সারা বিশ্বে কোন কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম এধরনের উদ্যোগ নেয়া হলো। এই প্রকল্পের মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সারা দেশে জানিয়ে দিচ্ছে, কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, পাশাপাশি কার্বন নিঃসরণ বন্ধ করে পরিবেশের প্রতি দায়বদ্ধ থাকা যায়।
সর্বত্র বলা হচ্ছে সৌরবিদ্যুতের জয় গাঁথা। কিন্তু এই পদ্ধতির সীমাবদ্ধতাও কম নয়। সবচেয়ে বড় কথা হলো ঘর গৃহস্থালীর কিছুটা সংকট লাঘব করে মাত্র এই সৌর শক্তির প্লান্ট গুলো। তার উপর সৌরশক্তির বিদ্যুত প্লান্ট এর দাম গত কয়েক বছরে কিছুটা কমলেও এখনও তা সাধারণের নাগালের বাইরে, বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যবস্থায় এটা ব্যবহার করাও ব্যয় সাধ্য। ঘরে স্থাপন করার মত একটি সোলার প্যানেলের মূল্য ৪০,০০০ থেকে ৭০,০০০টাকারও উপরে। এসব সোলার প্যানেলের সবগুলোই বিদেশ থেকে আমদানী করা। যা দেশে উৎপাদন করা গেলে খরচ কিছুটা হ্রাস করা যেত। নবায়নযোগ্য জ্বালানীর দিকে ঝুঁকতে হবে আমাদের,কিন্তু তার মানে এই নয় যে সোলার এনার্জীই বিদ্যুতের বিকল্প হয়ে দাড়াতে পারবে। নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌর শক্তির কথা বলা হলেও আসলে বাংলাদেশ কেন বিশ্বের কোন দেশের প্রেক্ষাপটেই সৌর শক্তি বিদ্যুতের বিকল্প হতে পারে না। হতে পারে সাময়িক সংকট মেটানোর সহায়ক উপকরণ, যা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌর শক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ অবশ্যই ভাল। তবে তা এখনও বিদ্যুতের এক মাত্র বিকল্প হিসেবে ব্যবহার করার মত অবস্থায় নয়। সৌর শক্তি থেকে বিদ্যুত পাওয়ার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নেয়া যেতে পারে। একথা সত্যি যে, আমাদের দেশে সৌরবিদ্যুতের প্রসার ঘটেছে, কিন্তু যে দেশের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে আর সম্পদের ৯০% যখন ১০% মানুষের হাতে বন্দি সে দেশে যেকোন রকমের উদ্যোগ রাষ্ট্রীয়ভাবেই নিতে হবে, আর তা বাস্তবায়ন করতে হবে দেশের আপামর জন সাধারনের সামর্থের কথা ভেবেই।বিদ্যুত সংকটের স্থায়ী সমাধানের জন্য দেশের সব বিদ্যুত কেন্দ্র এবং কয়লা ও গ্যাস ক্ষেত্রের কর্তৃত্ব সরকারের হাতে নেয়া উচিত। সাম্রাজ্যবাদীদের হাত থেকে দেশের জ্বালানী খাতকে এখনও উদ্ধার করা না গেলে জ্বালানী খাত নিয়ে আরো ভয়াবহ সংকটে পড়তে হতে পারে। দেশের জ্বালানী সংকট মেটাতে এখনই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আর তার ব্যতয় হলে, টিকে থাকার তাগিদে জনগণ তাদের ন্যায্য দাবী আদায়ে বার বার রাজপথে আসবেই।।
মূল লেখা মঙ্গলধ্বনি'তে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিকল্প জ্বালানী; অর্থনীতি ;
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন:
অনেক তথ্যবহুল লিখা। ভালো লিখেছেন, প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য...
মন মণষা বলেছেন:
ভালো পোষ্ট...
লেখক বলেছেন: ধন্যবাদ...
দুরন্ত ইসলাম বলেছেন:
চাই সৌর বিদ্যুত ঘরে ঘরে।
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য... তবে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ পৌছে দেওয়ার কথাটি কিন্তু কেবলই স্বপ্নবিলাসীতা। আমার লেখাতে আমি সৌরবিদ্যুতের সম্ভাবনা ও সীমাবদ্ধতা দু'টোই প্রকাশ করেছি...আরেকবার পড়ে দেখবেন...
বন্দী বলেছেন:
সাম্রাজ্যবাদীদের হাত থেকে দেশের জ্বালানী খাতকে এখনও উদ্ধার করা না গেলে জ্বালানী খাত নিয়ে আরো ভয়াবহ সংকটে পড়তে হতে পারে। দেশের জ্বালানী সংকট মেটাতে এখনই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আর তার ব্যতয় হলে, টিকে থাকার তাগিদে জনগণ তাদের ন্যায্য দাবী আদায়ে বার বার রাজপথে আসবেই।ভাল লাগল...++
জগন্নাথের এক প্রফেসরের 'পাথরকুচি পাতা থেকে বিদ্যুত ' বিষয়ে বিস্তারিত কিছু জানেন কি??
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়া ও কমেন্টের জন্য...
পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি আমার ক্ষেত্রেও এখনো শোনা পর্যন্ত সীমাবদ্ধ। এবিষয়ে জানতে পারলে, অর্থাৎ উক্ত প্রফেসরের নাম ঠিকানা জানতে পারলে আমাকে জানাবেন। আর আমিও খোঁজ নিচ্ছি...
ইউেক বলেছেন:
যারা মাইনাস দিয়েছেন তার তৌফিক ই এলাহির মত কু্ত্তার বাচ্চা
লেখক বলেছেন: প্লাস-মাইনাসের কথাটি আসলে তেমন মূখ্য নয়। হয়তো আমি তাদের আমার কথাগুলো বোঝাতে ব্যর্থ হয়েছি, অথবা তাদের মনের চোখটি কারো হাতে বাঁধা।
যাই হোক, আপনাকে ধন্যবাদ কমেন্ট ও পড়ার জন্য।
বিকল্প জ্বালানী নিয়ে মঙ্গলধ্বনি'র পরবর্তী সংখ্যা ১৫ আগস্টেও আমার একটা লেখা থাকবে বলে আশা করি...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














