somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ পটভূমিতে কিছুটা বৈচিত্র্য - ঈগল আই(মুভি রিভিউ)

২১ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেমন হতো যদি এই রকম হতো আপনার ক্ষেত্রে?

আপনি একজন ছাপোষা সেলসম্যান, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। জীবনের উপর বিতৃষ্ণা ক্রমশই বারছে। পরিবারের সাথে কোন সম্পর্ক নেই বললেই চলে - দূরে সরে আছেন অভিমান করে।জমজ ভাই সামরিক বাহিনীতে আছে - উচ্চাকাঙ্ক্ষী, মেধাবী, সফল একজন মানুষ। আর আপনি? পুরো উল্টো - উদ্যমহীন একজন মানুষ। কিন্তু ভাইকে আপনি ভালোবাসেন জান দিয়ে, একমাত্র প্রিয়জন আপনার এই দুনিয়ায়। আপনার প্রেরণা।

একদিন খবর পেলেন ভাই মারা গেছে রোড এক্সিডেন্টে। শোকাভিভূত আপনি চিরনিদ্রায় শুইয়ে দিলেন ভাইকে। কিন্তু তার পরেই শুরু হয়ে গেল সব অদ্ভুত ঘটনা।

কে যেন আপনার ব্যাঙ্ক আকাউন্টে পাঠিয়েছে মোটা অঙ্কের টাকা! খুশি হয়ে টাকা তুলে বাড়ি এলেন - আজ মিটিয়ে দিবেন বাড়িওলির বকেয়া। কিন্তু একি! কারা যেন আপনার রুমে রেখে গেছে বিপুল পরিমান অস্ত্র সস্ত্র! সেই সঙ্গে বিপুল পরিমান বিস্ফোরক আর গোলা বারুদ। আপনি যখন হতভম্ভ হয়ে ভাবছেন এটা কি হলো ঠিক তখনি পেলেন এক রহস্যময় ফোন। নারীকন্ঠে আপনাকে নির্দেশ দেয়া হলো পালিয়ে যেতে। কেন? আপনি নাকি টেররিস্ট তাই আপনাকে ধরতে আসছে এফ বি আই!

হতভম্ভ আপনি পালাতে পারলেন না, ধরা পরে গেলেন এফ বি আই এর হাতে। কিন্তু ওদের ইন্টারোগেশন সেল থেকে আপনাকে বের করে আনলো সেই ফোন কলার! একের পর এক নির্দেশ দিয়ে ব্যাতিব্যাস্ত করে তুললো আপনাকে। আপনি জড়িয়ে পরলেন এক ভয়ানক চক্রান্তে।

প্রিয় পাঠক, এটা একটা মুভির কিয়দংশের বর্ণনা।
ঠিক উপরের বর্ণীত অবস্থায় আপনি Jerry Shaw (Shia LaBeouf) কে দেখতে পাবেন
ঈগল আই
মুভিতে।

দেখতে পাবেন আরও অনেক মানুষকে যারা জড়িয়ে গেছে এই অদৃশ্য নির্দেশ এর জালে। যে নির্দেশ অমান্য করা মৃত্যুর শামিল - হয়তো মৃত্যু থেকেও ভয়ঙ্কর।
কি চায় এই রহস্যময় নির্দেশ দাতা? শুধু মাত্র ফোনেই যার নির্দেশ পাওয়া যায়! কি তার উদ্দেশ্য? জানতে হলে দেখে ফেলুন মুভিটা আর শেয়ার করুন আপনাদের মতামত।

ভালো টাইম পাসিং মুভি। বহুল চর্চিত কনসেপ্ট। আর সিরিয়াস মুভিখোর দের জন্য অবশ্যই রিকোমেন্ডেড নয়। খুব আশা ভরসা না নিয়ে দেখতে বসলে আশা করি ভালই লাগবে।

আই এম ডি বি রেটিং : ৬.৬/১০
আমার রেটিং : ৬/১০
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২১
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×