আমার প্রিয় পোস্ট

আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয় ? সমাধান করুন।

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪০

শেয়ারঃ
0 1 0

অনেক কম্পিউটার ব্যবহারকারীকেই আমি এ অভিযোগ আনতে শুনেছি যে- 'আমার কম্পিউটারর বন্ধ করার প্রক্রিয়া খুবই ধীরগতির'। আসলে এ সমস্যাটা ঘটার একটা কারন আছে। উইন্ডোজ প্রত্যেকবার shutdown হওয়ার সময় এর আভ্যন্তরীন টেম্পরারী পেজ গুলা ক্লিয়ার করে দেয়। এতে একটু সময়ের দরকার হয়।
আপনি ইচ্ছা করলে এটা করা থেকে কম্পিউটারকে বিরত রাখতে পারেন। এতে করে আপনার পিসির বন্ধ হওয়ার গতি বৃদ্ধি পাবে কয়েকগুন। কিভাবে করবেন?
""Start" " এ কিক করুন। "Run" এ যান। লিখুন regedit এবং এন্টার দিন। | Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল কিক করুন। SYSTEM এ যান। আগের মতোই প্রত্যেকবার ডাবল কিক করে আইটেম গুলা খুলবেন। CurrentControlSet এ কিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdow এ যান। ClearPageAtShutdow এর ভ্যালুটি ০ (শূন্য) করে দিন।


সব কিছু করা হয়ে গেলে রিস্টার্ট করুন আপনার পিসি।

এরকম আরো টিপস সম্পর্কে পড়তে চাইলে এখানে ক্লিক করুন

ধন্যবাদ সবাইকে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৪২
বিপ্লব কান্তি বলেছেন: এ রকম করলে বুড়ো কম্পুতে ও কি যৌবন ফিরে আসিবেক ?
২. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫০
শামীমস বলেছেন: অবশ্যই, কেন নয়। এটা তো রেজিস্ট্রীর একটা ফাংশন।
৩. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১২
অমিত০৯৭ বলেছেন: পেজ ক্লিয়ার না করে শাট ডাউন করলে কি সমস্যা হবে?
৪. ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০১
সায়েম মুন বলেছেন: Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdow এ যান।-------------এরপর মাথা লেজ খুঁজে পেলাম না।

 

মোট সময় লেগেছে ১.৩৬১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন সাধাসিধা টাইপের ছেলে। কোনো প্যাচ-গোচের মধ্যে নেই। প্রযুক্তি ভালো লাগে। মানুষের সাথে মিশতে ভালো লাগে। আর হ্যাঁ নতুন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ