আমার প্রিয় পোস্ট

কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি?

১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৪

শেয়ারঃ
0 0 0

পোস্টের সূত্র: Computer Tips and Tricks

অনেক সময় ভাইরাস দূর করার পর অথবা হঠাৎ করেই দেখা যায় কম্পিউটারের কোন ড্রাইভই ডাবল ক্লিকে ওপেন হচ্ছে না। হয় এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন অপশন থেকে খুলতে হয় অথবা উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে খুলতে হয় যা খুবই বিরক্তিকর। এ সমস্যা থেকে রেহাই পেতে এই টিউন টা ভালো করে দেখে নিন।

প্রথমে পিসির যে কোন ড্রাইভ থেকে Tools menu থেকে Folder Option এ যান। View tab থেকে “Hide Protecting Operating System (Recommended)” ফোল্ডার টি খুজে বের করুন এবং টিক চিহ্ন টি তুলে দিন। এপ্লাই এবং ওকে করে বের হয়ে যান। আপনার ডেস্কটপ থেকে Windows Key + E চেপে Windows Explorer খুলুন। এখন প্রত্যেকটা ড্রাইভে গিয়ে autorun.inf ফাইলটি খুজে বের করুন এবং ডিলিট করুন। খেয়াল রাখবেন দুর্ঘটনাবশত অন্য কোন ফাইল যেন ডিলিট না হয়ে যায়। এবার পিসিটি রিস্টার্ট করুন।

এরকম আরো ফাটাফাটি টিপস পেতে এখান থেকে Exclusive Tips ঘুড়ে আসতে পারেন।

আশা করি উপকৃত হবেন।
ভালো থাকবেন সবাই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: যদি স্বেচ্ছায় না খুলে, তবে জোর করে খুলা ঠিক হইবো না, দেশের আইন আদালত আজকাল অনেক কড়া।
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: তাই নাকি।

২. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০১
নোবডি বলেছেন: "যদি স্বেচ্ছায় না খুলে, তবে জোর করে খুলা ঠিক হইবো না, দেশের আইন আদালত আজকাল অনেক কড়া। "

-হারায়া েগলাম !!! কঠিন “Sense of humor” !
৩. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
সুনীল সমুদ্র বলেছেন:

ভীষণ কাজের এক পোষ্ট। ঠিকই বলেছেন, এন্টিভাইরাস দিয়ে ভাইরাস দূর করার পরে পরেই সাধারণত অনেক কম্পিউটারে এই সমস্যাটির উদ্ভব ঘটে। এতোদিন পর এটার সমাধান জানতে পেরে খুব উপকৃত হলাম।
৫. ০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৬
একজন আমি বলেছেন: Folder Option টাই তো হাওয়া হয়ে গিয়েচে :(( :(( :(( :((

 

মোট সময় লেগেছে ১.১৯৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন সাধাসিধা টাইপের ছেলে। কোনো প্যাচ-গোচের মধ্যে নেই। প্রযুক্তি ভালো লাগে। মানুষের সাথে মিশতে ভালো লাগে। আর হ্যাঁ নতুন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ